ধৈর্য হারাবেন না pdf – মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ লিখিত বই ধৈর্য হারাবেন না pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ধৈর্য হারাবেন না pdf

ধৈর্য হারাবেন না pdf – মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ

লেখকমুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ
ধরণকুরআন সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকপথিক প্রকাশন
প্রকাশকাল২০১৯
পৃষ্ঠা৭৪
ফাইল সাইজ৮ MB
ফাইল টাইপPDF

মানুষের জীবন স্থির নয়। নানা রকম সমস্যা ও দুঃখ-দুর্দশা আসবে জীবনে। এটাই স্বাভাবিক। কখনও তা অনেক বড় হয়ে আসে আবার কখনো ছোট হয়ে। সবসময় রবকে স্মরণ করতে হবে। জীবন নদীতে অনেক সময় হঠাৎ করে মুসিবত ও দুঃখ-দুর্দশা শুরু হয়ে যায়। এটা হয় রবের পক্ষ থেকে। রব তাঁর বান্দাদেরকে দুঃখ দিয়ে পরীক্ষা করেন। তিনি বান্দাদেরকে ধৈর্যশীল দেখতে চান। ধৈর্যধারণের পুরস্কার রব নিজ হাতেই দেন। এর জন্য শুধু প্রয়োজন ‘সবর’। জীবন নদীতে দুঃখের ঢেউয়ে সবরের বৈঠা ধরেই পেতে হবে মহান রবের সেই মহা পুরস্কার।

আসলে মানুষের জীবনটা রাত-দিনের আবর্তনের মতোই। যেমন রাতের পর ভোর, ভোর শেষে সন্ধ্যা। এই নিয়ম কেবল গণনার জন্যই নয়, জীবনের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। পৃথিবির আঁধারকে আমরা বলি রাত আর আলোকে বলি দিন। তেমনি জীবন-আঁধারের নাম হলো— ‘মুসিবত, দুঃখ, কষ্ট’। আর আলোর নাম হলো—’সুখ, হাসি, আনন্দ’। পৃথিবির সময় যেমন দিন-রাতের আবর্তে চলছে, তেমনি জীবন-ঘুড়ি ও বালা-মুসিবত, দুঃখ-কষ্ট, হাসি- আনন্দের বাতাসে উড়ছে। কখনো কষ্টের কালো মেঘ এসে সব সুখকে মুহুর্তেই বিষাদে পরিণত করে দেয়, আবার কখনো সুখ ও আনন্দের এক পশলা বৃষ্টি ঝড়ে দুঃখের চিহ্নটুকু ধুয়ে-মুছে সাফ করে দেয়। যারা বুদ্ধিমান তারা কখনোই দুঃখ-কষ্টকে দেখে বিচলিত হন না। পেরেশানও হন না। তারা ধৈর্যধারণ করেন। মহান রবের কাছে সুখের সোনালি ভোরের প্রত্যাশায় চোখ ও বুক ভিজিয়ে দোয়া করতে থাকেন।

“হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, ঋণের ভার ও মানুষের দমন-পীড়ন থেকে। ” [সহিহ বুখারি : ২৮৯৩]। সত্যিকার মুমিনরা বিপদে কখনো হতাশ হন না। তারা বিশ্বাস করেন, রবের এ পরীক্ষা একদিন শেষ হবেই।

ধৈর্য হারাবেন না pdf

আরো বই ডাউনলোড করুন

সবার আগে নিজেকে গড়ো pdf

বিয়ের আগে ও পরে সুখী পরিবার ও পারিবারিক জীবন pdf

বিবাহ তালাকের বিধান pdf

হাদীস বোঝার মূলনীতি pdf

ইসলামের সৌন্দর্য pdf