আল ফিকহুল মুয়াসসার pdf – শফিকুর রহমান নদভী

বিসমিল্লাহির রহমানির রহিম; শফিকুর রহমান নদভী লিখিত বই আল ফিকহুল মুয়াসসার pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

আল ফিকহুল মুয়াসসার pdf

লেখকশফিকুর রহমান নদভী
ধরণফিকাহ
ভাষাবাংলা
প্রকাশকবাড কমপ্রিন্ট এন্ড পাবলিকেশন্স
প্রকাশকাল২০০৮
পৃষ্ঠা২৮১
ফাইল সাইজ৬ MB
ফাইল টাইপPDF

রাসূলুল্লাহ (সঃ) এরশাদ করেন, “তোমরা প্রত্যেক মানুষকে তার অবস্থানে রাখ” নবীজীর উপরোক্ত সারগর্ভ বাণী থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, সকল মানুষের সাথে সমান আচরণ করা যাবে না, বরং ব্যক্তির অবস্থাভেদে আচরণে অবশ্যই তারতম্য করতে হবে। কারণ সকলের সাথে অভিন্ন আচরণের অর্থহল, স্বর্ণ ও কাঠ একই পাল্লায় পরিমাপ করার চেষ্টা করা।

বিষয়টি আরও স্পষ্ট করার জন্য বলছি, নিজের বন্ধুর সাথে যে ধরণের আচরণ করা যায়, নিজের পিতার সাথে সে ধরণের আচরণ করা যায় না। কারণ এতে অভদ্রতা প্রকাশ পায়। তদ্রূপ একজন বয়স্ক মানুষের সাথে যে ভাষায় কথা বলা যায় একটি ছোট ছেলের সাথে সে ভাষায় কথা বলা যায় না। কারণ এতে নির্বুদ্ধিতা প্রকাশ পায়। এভাবে দুনিয়ার প্রতিটি ক্ষেত্রে দেখা যায়, ব্যক্তির স্তর হিসাবে মানুষ তার সাথে আচরণ করে থাকে।

কিন্তু ব্যতিক্রম শুধু আমাদের অবহেলিত কওমী মাদ্রাসার ক্ষেত্রে। এখানকার পাঠ্যসূচী আদিকাল থেকে অদ্যাবধি অভিন্ন শ্রোতে প্রবাহিত। বিশেষত: ফেকাহ ও আরবী সাহিত্যে এমন কিছু কিতাব পাঠ্যভুক্ত রয়েছে, যা প্রাথমিক ছাত্রদের বয়স ও মেধার সঙ্গে মোটেও সঙ্গতিপূর্ণ নয়। তদুপরি তাতে বিদ্যমান বিষয়গুলো এমন নয় যে, তা শৈশবেই না জানলে বিরাট ইল্মী ত্রুটি থেকে যাবে এবং পরবর্তীতে আর সেই ত্রুটির ক্ষতিপূরণ করা সম্ভব হবে না।

সেই ছাত্র জীবন থেকে নেসাব সংস্কারের উপদেশ বাণী আসাতেজায়ে কেরামের মুখে মুখে শুনে আসছি, কিন্তু আমাদের বাংলাদেশের তালিবুল ইলমদের দুর্ভাগ্য যে, এই মহৎ কাজটি আঞ্জাম দেয়ার জন্য তারা তাদের দেশীয় আকাবিরদের কাউকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আজও পর্যন্ত দেখতে পায়নি।

আল ফিকহুল মুয়াসসার pdf

আরো বই ডাউনলোড করুন

কাদিয়ানী মতবাদ বোঝার সহজ উপায় pdf

ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমান pdf

সহীহ দুআ ও যিকর pdf

পবিত্র কুরআনে জেরুজালেম pdf

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf