বড় শির্ক ও ছোট শির্ক pdf – মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী

বিসমিল্লাহির রহমানির রহিম; মোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী লিখিত বই বড় শির্ক ও ছোট শির্ক pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

বড় শির্ক ও ছোট শির্ক pdf

লেখকমোস্তাফিজুর রহমান বিন আব্দুল আজিজ আল মাদানী
ধরণশিরক
ভাষাবাংলা
প্রকাশকদারুল ইরফান
প্রকাশকাল২০১২
পৃষ্ঠা২৮১
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

সকল প্রশংসা একমাত্র আল্লাহ্ তা’আলার জন্য যিনি আমাদেরকে নিখাদ তাওহীদের দিশা এবং সুন্নাত ও বিদ’আতের পার্থক্যজ্ঞান দিয়েছেন। অসংখ্য সালাত ও সালাম তাঁর জন্যে যিনি আমাদেরকে তা-কিয়ামত সহজ ও সফল জীবন অতিবাহনের সঠিক পথ বাতলিয়েছেন। তাঁর পরিবারবর্গ এবং সাহাবাদের প্রতিও রইল অসংখ্য সালাম।

শিরকের ভয়াবহতা অনুধাবনের পর বার বার আমার মাথায় এ চিন্তা উঁকি মারছিলো যে, যখন শিরকের ব্যাপারটি এতোই মারাত্মক তখন বাঙ্গালী সমাজের বুঝার সুবিধার জন্য এ ব্যাপারে বিস্তারিত একটি বইয়ের সম্পাদন অবশ্যই প্রয়োজন। যে সমাজকে শিরকের আড্ডা বলা যেতে পারে অথচ সেখানে শিকের আলোচনা বলতে একেবারেই নগণ্য।

অনেক তো এমনো রয়েছেন যে, তারা মুসলিম সমাজে শির্ক শব্দের উচ্চারণকে মারাত্মক অপরাধ বলে মনে করেন। তাদের ধারণা, শির্ক বলতে মূর্তি পূজাকেই বুঝানো হয় যা মুসলিম সমাজে কল্পনাই করা যেতে পারে না। অথচ আল্লাহ্ তা’আলা কুর’আন মাজীদের মধ্যে তাঁর উপর ঈমান আনার পাশাপাশি শির্ক করা যে একেবারেই বাস্তব তা পরিষ্কারভাবে বর্ণনা করেন।

আল্লাহ্ তা’আলা বলেন: “তাদের অধিকাংশই আল্লাহ্ তা’আলাকে বিশ্বাস করে ; অথচ তারা মুশরিক”। (ইউসুফ : ১০৬) আল্লাহ্ তা’আলা আরো বলেন: “যারা আল্লাহ্ তা’আলার উপর ঈমান এনেছে এবং নিজ ঈমানকে শিক দিয়ে কলুষিত করেনি প্রকৃতপক্ষে তাদের জন্যই রয়েছে শান্তি ও নিরাপত্তা এবং তারাই হচ্ছে সঠিক পথপ্রাপ্ত”। (আন্’আম : ৮২)

বড় শির্ক ও ছোট শির্ক pdf

আরো বই ডাউনলোড করুন

ফায়ছালা ও তাক্বদীরের প্রতি ঈমান pdf

সহীহ দুআ ও যিকর pdf

পবিত্র কুরআনে জেরুজালেম pdf

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf

বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি pdf

Scroll to Top