কাদিয়ানী মতবাদ pdf – ইহসান ইলাহী জহির

বিসমিল্লাহির রহমানির রহিম; ইহসান ইলাহী জহির লিখিত বই কাদিয়ানী মতবাদ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কাদিয়ানী মতবাদ pdf

লেখক ইহসান ইলাহী জহির
ধরণ আদর্শ ও মতবাদ
ভাষা বাংলা
প্রকাশক ইসলাম হাউজ
প্রকাশকাল ২০০৮
পৃষ্ঠা ৩০১
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

বিংশ শতাব্দীতে কাফের সাম্রাজ্যবাদীদের ইঙ্গিত ও ষড়যন্ত্রে দুটি ঘৃণ্য দল সৃষ্টি হয়। এদের উদ্দেশ্য হল, মুসলমানগণকে তাদের কেবলা ও কা’বা এবং তাদের প্রাণপ্রিয় ও আত্মার আবাসস্থল মক্কা মুকাররামা ও মদিনা মুনাওয়ারা থেকে ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে তাদের আবাসভূমি ও স্বদেশে আবদ্ধ রাখা। যাতে, সেই সুদৃঢ় সম্পর্ক ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়, যে সম্পর্ক পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত এবং উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত কোটি কোটি মানুষকে গ্রথিত করে রেখেছে।

যে সম্পর্কের কারণে নীল নদের উপত্যকায় বসবাসরত লোকের উপর কোন বিপদ পতিত হলে সমর-কন্দ ও বোখারার অধিবাসীরা ব্যথিত হয়ে পড়ে এবং হিমালয় উপত্যকা ও কাশ্মীরের পাহাড়ি এলাকার অধিবাসীদের জন্য হিজাজ প্রান্ত ও নজদ মরুভূমির অধিবাসীরা উত্তেজিত হয়ে উঠে। এ দু’টির একটি হল, কাদিয়ানী দল, যারা ভারত উপমহাদেশে সাম্রাজ্যবাদের এজেন্ট এবং দ্বিতীয়টি হল বাহায়ীয়া দল।

এই প্রধান উদ্দেশ্য অর্জনের জন্যই প্রতিষ্ঠা করা হয় কাদিয়ানী দল এবং এরা ইসলাম ও মুসলমানদের সেই সব শত্রুর ছায়াতলে লালিত পালিত হয় যারা, উম্মতে মুহাম্মাদিয়ার উপর বিপদাপদ পতিত হওয়ার আশায় সর্বদা অপেক্ষায় থাকে, তারাই এদেরকে ধন সম্পদ ও অন্যান্য উপকরণ দিয়ে সাহায্য করতে থাকে।

সাম্রাজ্যবাদীদের পক্ষ থেকে এ দলটিকে বিরাট অঙ্কের অর্থ সম্পদ, উচ্চ পর্যায়ের বৃত্তি, বড় বড় পদ ও বিশেষ বিশেষ সুযোগ সুবিধা প্রদান করা হয়। আর, হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মৌখিক ও লেখনীর মাধ্যমে এদের প্রতিরক্ষার চেষ্টা চালান হয়। তেমনি ভাবে ইহুদী সম্প্রদায় কাল্পনিক হলেও নানাবিধ দলীল এবং শূন্য হলেও বিভিন্ন কৃত্রিম তহবিল দ্বারা তাদের সাহায্য করতে থাকে।

কাদিয়ানী মতবাদ pdf

আরো বই ডাউনলোড করুন

বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি pdf

কথা সত্য মতলব খারাপ pdf

যদি জীবন গড়তে চান pdf

ইসলাম ও বিজ্ঞান pdf

ইসলামী মনোবিজ্ঞান pdf