মুমিনের গুণাবলী pdf – মাওলানা আবুল হোসাইন

বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা আবুল হোসাইন লিখিত বই মুমিনের গুণাবলী pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

মুমিনের গুণাবলী pdf

লেখকমাওলানা আবুল হোসাইন
ধরণআত্ম-উন্নয়ন
ভাষাবাংলা
প্রকাশকআহসান পাবলিকেশন
প্রকাশকাল২০১২
পৃষ্ঠা১১৪
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

হৃদয়ের সকল আবেগকে উজাড় করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে আলীশানে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দুনিয়ার অধিবাসীদের জন্য সবচেয়ে বড় নেয়ামত পৃথিবীর একমাত্র গ্রহণযোগ্য আসমানি কিতাব পবিত্র কোরআনুল কারীম তাঁর প্রিয় বন্ধু সায়্যিদিনা মুহাম্মদ (স.) এর মাধ্যমে দান করেছেন। আলহামদু লিল্লাহ।

হৃদয়ের সকল ভালোবাসাকে মিশ্রিত করে অগণিত দরূদ ও সালাম পেশ করছি, মানবতার মহান মুক্তির দূত এবং শিক্ষক, সায়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, দোজাহানের বাদশাহ, হতাশায় জর্জরিত পৃথিবীর আলোর একমাত্র পাঞ্জেরী, যাঁর আনীত পথেই আমাদের পথ চলা বিশ্বনবী জনাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সর্বোচ্চ জান্নাত কামনা করছি সেই সব আল্লাহর প্রিয় মুমিন বান্দাদের জন্য যাঁদের ঈমানী চেতনা আমাদের জন্য ঈমানী পথে পথ চলার মাইলফলক এবং অনুপ্রেরণার পাথেয়।

পৃথিবীর প্রত্যেকটি বনি আদম সফলতার অন্বেষণে ঘুরে বেড়ায়। এমন কোন মানুষ নেই যে জীবনে সফলতা চায় না। তবে প্রত্যেক মানুষ একই ধরনের সফলতা চায় না, কেউ চায় অর্থের সফলতা, কেউ চায় জ্ঞানের সফলতা, কেউ চায় স্বাস্থ্যের সফলতা, কেউ চায় আত্ম-মর্যাদার সফলতা আবার কেউ চায় ক্ষমতার সফলতা। কিন্তু মহামহিয়ান এই বিশ্ব চরাচরের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামীনের ঘোষণায় সফল একমাত্র তারাই যারা প্রকৃত মুমিন হতে পারে। আল্লাহ তায়ালা বলেন- “নিশ্চিতভাবে সফলকাম হয়েছে মুমিনরা।” (সূরা মু’মিনূন : ১)

মুমিনের গুণাবলী pdf

আরো বই ডাউনলোড করুন

পবিত্র কুরআনে জেরুজালেম pdf

ইসলাম ভঙ্গকারী বিষয়সমূহ pdf

বিশ্বায়ন সাম্রাজ্যবাদের নতুন স্ট্র্যাটেজি pdf

কথা সত্য মতলব খারাপ pdf

যদি জীবন গড়তে চান pdf

Scroll to Top