বিসমিল্লাহির রহমানির রহিম; শিহাব আহমেদ তুহিন লিখিত বই হারিয়ে যাওয়া মুক্তো pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
হারিয়ে যাওয়া মুক্তো pdf
যিনি আমাদের মায়ের চেয়েও বেশি ভালোবাসেন, সকল প্রশংসা সেই মহান রবের। কিয়ামতের মতো কঠিন সময়েও যিনি আমাদের কথা ভুলে যাবেন না, দরূদ ও সালাম বর্ষিত হোক সেই নবি (সাঃ)-এর ওপর। একসময় মুসলিমরা ছিল সবার ওপরে। ভালোভাবে লক্ষ করলে দেখা যাবে, যে সময়ে আমরা আল্লাহর কিতাব ও রাসূল (সাঃ)-এর সুন্নাহ আঁকড়ে ধরেছিলাম, সে সময়ে আল্লাহ তা‘আলা আমাদের সম্মানিত করেছেন।
হারিয়ে যাওয়া মুক্তো pdf. Hariye Jawa Mukto
আর যখন আমরা ইসলাম ছাড়া অন্য কিছুতে সম্মান খুঁজেছি, রাসূল (সাঃ)-এর সুন্নাহর চেয়ে অন্য কিছুকে শ্রেষ্ঠ ভেবেছি, তখন পদে পদে লাঞ্ছিত হয়েছি। সাহাবিদের জীবনে তাকালে দেখা যাবে, তাঁরা সুন্নাহ মেনে চলার ব্যাপারে ছিলেন খুবই সতর্ক। যতভাবে রাসূল (সাঃ)-এর সুন্নাহকে মেনে চলা যায়, ততভাবেই তাঁরা মানার চেষ্টা করেছেন। আনাস রাঃ একদিন রাসূল (সাঃ)-কে তরকারির মধ্যে লাউয়ের টুকরোগুলো বেছে বেছে খেতে দেখেছিলেন।
ব্যস, এতটুকু দেখেই তিনি নিজের জন্য লাউ পছন্দ করিয়ে নিয়েছিলেন। অথচ না কখনো রাসূল (সাঃ) তাঁকে লাউ খাবার নির্দেশ দিয়েছেন, না এর কোনো ফযীলত বর্ণনা করেছেন। ভ্রমণের সময় আব্দুল্লাহ ইবনে উমার রাঃ মক্কা ও মদিনার মধ্যবর্তী স্থানে যেতেন এবং দুপুরবেলা গাছের ছায়ায় বিশ্রাম নিতেন। কারণ, তিনি রাসূল (সাঃ)-কে একই জায়গায় একইভাবে বিশ্রাম নিতে দেখেছেন। একদিন ভ্রমণের সময় রাসূল (সাঃ) প্রাকৃতিক ডাকে সাড়া দিতে এক জায়গায় থেমেছিলেন।
সফরে বের হলে আবদুল্লাহ ইবনে উমার রাঃ-ও সে জায়গায় থেমে প্রাকৃতিক ডাকে সাড়া দিতেন। কুররা ইবনে ইয়াস রাঃ যখন রাসূল (সাঃ)-এর হাতে বাইয়াত নিতে এসেছিলেন, তখন তিনি লক্ষ করলেন রাসূল (সাঃ)-এর জামার বোতাম খোলা রয়েছে। এ জন্য শীতে কিংবা গরমে কখনো তিনি জামার বোতাম লাগাতেন না। আমরা হয়তো এই উদাহারণগুলো কট্টরতা ভাবতে পারি। তবে তাঁরা এগুলো করতেন রাসূল (সাঃ)-এর প্রতি ভালোবাসা থেকে। তাই তো দুনিয়া ও আখিরাতে আল্লাহ তা‘আলা তাঁদের প্রতি সন্তুষ্ট, তাঁরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট।
হারিয়ে যাওয়া মুক্তো pdf. Hariye Jawa Mukto
নি:সন্দেহে পৃথিবীতে যত মানুষ এসেছেন, তাদের মধ্যে রাসূল (সাঃ) ছিলেন সর্বশ্রেষ্ঠ। জীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আর তাঁর দৃষ্টান্তই সর্বশ্রেষ্ঠ। আমরা যদি তাঁকে ভালোবেসে সে সুন্নাহগুলোর অনুসরণ করি, তবে আল্লাহ তা‘আলাও আমাদের ভালোবাসবেন-“বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। পরম দয়ালু।” সূরা আলে-ইমরান ৩:৩১
শায়খ সালিহ আল মুনাজ্জিদ এই প্রশ্নের উত্তরে লিখেছেন, “রাসূল (সাঃ)-এর সুন্নাহ হচ্ছে আমাদের মুক্তির বাহন। নিরাপদ আশ্রয়স্থল। রাসূল (সাঃ) আমাদের সুন্নাহ অনুসরণ করতে বলেছেন। অবহেলা করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা অবশ্যই আমার এবং আমার পরে খোলাফায়ে রাশেদীনের সুন্নাহ মেনে চলবে। এগুলো মেনে চলবে এবং শক্ত করে আঁকড়ে ধরবে। আর (ধর্মের ব্যাপারে) সকল নতুন উদ্ভাবিত বিষয়ে সাবধান। কেননা, সকল নবদ্ভাবিত বিষয় হচ্ছে বিদআত। আর সকল বিদআত হচ্ছে পথভ্রষ্টতা।’
হারিয়ে যাওয়া মুক্তো pdf. Hariye Jawa Mukto
বিদআত এবং ফিতনা যখন প্রাধান্য বিস্তার করবে, তখন যারা সুন্নাহ মেনে চলবেন তাদের বেশি পুরষ্কার দেয়া হবে। তাদের মর্যাদা থাকবে অনেক ওপরে। কারণ, ঘরের অন্ধকারের মধ্যে থেকেও তারা গুরাবা (অপরিচিত) হিসেবে বেঁচেছেন। মানুষকে সঠিক পথে আনার চেষ্টা করেছেন। রাসূল (সাঃ) বলেছেন, ‘ইসলাম অপরিচিত অবস্থায় এসেছে। আর এটা শুরুর মতোই অপরিচিত অবস্থায় ফিরে যাবে। তাই অপরিচিতদের জন্য সুসংবাদ।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তারা (অর্থাৎ, এই অপরিচিতরা) কারা?’
তিনি বললেন, ‘যখন মানুষ নীতিভ্রষ্ট হবে, তখনো তারা ন্যায়পরায়ণ থাকবে।’ রাসূল (সাঃ) আরও বলেছেন, ‘সামনে তোমাদের জন্য রয়েছে ধৈর্যের সময়। সে সময় ধৈর্য অবলম্বন করা জ্বলন্ত অঙ্গার ধরে রাখার মতোই কঠিন হবে। (সে সময়ে) যারা ভালো কাজ করবে, তারা পঞ্চাশ জনের সমপরিমাণ পুরস্কার পাবে।’ জিজ্ঞেস করা হলো, ‘হে আল্লাহর রাসূল! তাদের পঞ্চাশ জনের সমপরিমাণ?’ রাসূল (সাঃ) বললেন, ‘তোমাদের পঞ্চাশ জনের সমপরিমাণ।’
হারিয়ে যাওয়া মুক্তো pdf
