বিসমিল্লাহির রহমানির রহিম; জিম তানভীর লিখিত বই প্রাচীর pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | জিম তানভীর |
| ধরণ | ইতিহাস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | রেইনড্রপস মিডিয়া |
| প্রকাশকাল | ২০১৫ |
| পৃষ্ঠা | ২৪৫ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে বলা তারিক মেহান্নার কথাগুলো পড়ি আজকে থেকে প্রায় দুই বছর আগে। কথাগুলো আমাকে এতটাই নাড়া দিয়েছিল যে, আমি সেদিনই কথাগুলো অনুবাদ করতে বসে পড়ি। সম্ভবত সেই লেখাটি আমার করা প্রথম অনুবাদ। পরবর্তীতে আরো কিছু কারাবন্দী ভাইয়ের লেখা পড়া হয়। যতই পড়লাম ততই মনে হতে লাগল, তাদের কথায় কী যেন একটা আছে যেটা অন্য কারো লেখায় নেই। অন্যদের কথা যদি কানে বাজে তবে তাদের কথা যেন হৃদয়ে ধাক্কা দেয়।
সময়ের সাথে আবিষ্কার করলাম, সত্য কথা বলার আরেক নাম কারাবাস। আর তাই আমরা দেখি ইসলামের ইতিহাস জুড়ে সত্যভাষী ‘আলিমদের সাথে কারাগারের এক অদ্ভুত সখ্যতা। আর আমাদের এই সম্মানিত ‘আলিমগণ হচ্ছেন নবী ইউসুফ এর গর্বিত উত্তরসূরী, যাকে আল্লাহ কারাগারে প্রেরণ করেছিলেন, দান করেছিলেন নব্যুওয়াত, শিক্ষা দিয়েছিলেন ‘ইলম এবং হিকমাহ এবং সবশেষে দিয়েছিলেন দুনিয়ার বুকে রাজত্ব। আর সেই ধারাবাহিকতায় আমাদের পূর্ববর্তী ‘আলিমগণ সত্যকে ভালোবেসেছেন নিজের জীবন থেকেও বেশি, তাই আল্লাহ তাদের কলমের দ্বারা দ্বীনকে রক্ষা করেছেন এবং আজও তা করে চলেছেন।
আর এরই সাথে ইতিহাস থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই, তা হলো, একজন মানুষকে বন্দী করা যায়, হত্যা করা যায় কিন্তু তার চিন্তা ও আদর্শকে দমন করা যায় না। আর তাই আমরা দেখি ইমাম আবু হানিফা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহদেরকে ৯৯ বন্দী করে থামিয়ে রাখা যায়নি, তারা যে শিক্ষা দিয়েছেন তা আজ পৌঁছে গেছে মুসলিম বিশ্বের প্রতিটি প্রান্তে। এটা আল্লাহর ক্ষমতার এক জাজ্বল্যমান প্রদর্শনী।
প্রাচীর pdf
