বিসমিল্লাহির রহমানির রহিম; আবদুস শহীদ নাসিম লিখিত বই সবার আগে নিজেকে গড়ো pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আবদুস শহীদ নাসিম |
| ধরণ | আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | বর্ণালী বুক সেন্টার |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ৬৬ |
| ফাইল সাইজ | ২ MB |
| ফাইল টাইপ |
সুন্দর পৃথিবী গড়বে তুমি? তাহলে সবার আগে নিজেকে গড়ো। নিজেকে গড়বে তুমি? গড়তে হলে জানতে হবে। তোমাকে জানতে হবে কিভাবে তুমি গড়বে নিজেকে?
আমি তুমি এই মহাবিশ্ব সম্পর্কে কতোটুকু জানি? মহাবিশ্ব দূরে থাক, আমরা যে পৃথিবী নামের এই ক্ষুদ্র গ্রহটিতে বাস করি, এটি সম্পর্কেই বা আমরা কতটুকু জানি? পৃথিবীর কথাও বাদ, তুমি তোমার নিজের সম্পর্কে কতটুকু জানো? বিশ্ব বিখ্যাত একজন বিজ্ঞানী নিজের জ্ঞানকে সমুদ্রের এক ফোটা পানির সাথে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, জ্ঞান রাজ্যে আমার অবস্থান মহাসমুদ্রে এক ফোটা পানির অবস্থানের মতোই।
জানার শেষ নেই। তুমি যতোই জানবে, যতোই জ্ঞানার্জন করবে, দেখবে, তুমি জ্ঞান সমুদ্রের কূলেই রয়ে গেছো। তুমি যতোই জ্ঞানী হবে, অনুভব করবে, জ্ঞান সমুদ্র জয় করাতো দূরের কথা, তুমিতো কেবল এর এক ফোটা পানি নিয়েই নাড়াচাড়া করছো। মুর্খরাই নিজেদের জ্ঞানী মনে করে। জ্ঞানী ব্যক্তি মনে করেন হায়! সবইতো আমার অজানা রয়ে গেলো! তিনি ব্যাকুল হয়ে জ্ঞানের পিছে ছুটেন।
তিনি যতো জানেন, যতো শিখেন, ততোই বুঝতে পারেন, হায় এখনো যে কতো অজানা! জ্ঞানী ব্যক্তি কখনো নিজেকে সবজান্তা মনে করেননা। তিনি কখনো নিজেকে জ্ঞানী মনে করেননা। তিনি সারা জীবনই নিজেকে ছাত্র মনে করেন। তিনি নিজেকে জ্ঞানের অন্বেষী মনে করেন। তাঁর অন্বেষার সাধ কখনো মেটেনা। তিনি সবাইকে নিজের চাইতে অধিক জ্ঞানী মনে করেন। সবার কাছ থেকেই তিনি শিখার এবং জানার চেষ্টা করেন।
সবার আগে নিজেকে গড়ো pdf
