বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মদ ইকবাল কিলানী লিখিত বই বিবাহ তালাকের বিধান pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মুহাম্মদ ইকবাল কিলানী |
| ধরণ | বিবাহ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | পিস পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০১৩ |
| পৃষ্ঠা | ২৯৭ |
| ফাইল সাইজ | ৭ MB |
| ফাইল টাইপ |
সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ্ তায়ালার জন্য যিনি মানুষকে সৃষ্টি করেছেন জোড়া জোড়া করে, আর অসংখ্য দরূদ ও সালাম বর্ষিত হোক ঐ মহামানবের প্রতি যিনি বলেছেন : বিবাহ ঈমানের অর্ধাংশ।
ইসলামে বিবাহ মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিবাহের মাধ্যমে বর-কনের নবজীবন শুরু হয়, এর মাধ্যমে স্বামী-স্ত্রীর মাঝে কল্পনাতীত অন্তরঙ্গ সৃষ্টি হয়, পরিবার ও বংশধারা বিস্তার লাভ করে, কিন্তু অনেকেই বিয়েকে একটি গতানুগতিক বিষয় হিসেবে দেখে থাকে, আবার পৃথিবীর এ উন্নতির যুগে এসে বিবাহের সাথে যোগ হয়েছে যৌতুকের টানা পোড়ন।
অথচ ইসলাম বিবাহকে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়রূপে চিহ্নিত করেছে এবং এ ক্ষেত্রেও বর ও কনের বাছাই এবং বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য বিভিন্ন নিয়ম নির্ধারণ করেছে যা অবলম্বনে একটি সুন্দর পরিবার গঠন হতে পারে, কিন্তু বিবাহের সময় অনেকেই সেদিকে দৃষ্টিপাত করে না।
উর্দুভাষী সুলেখক জনাব ইকবাল কীলানী তাঁর “নিকাহকে মাসায়েল” নামক গ্রন্থে কুরআন ও সহীহ হাদীসের আলোকে বিবাহ সম্পর্কে সুন্দর আলোচনা করেছেন, যা একজন মুসলমানের জন্য এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন এবং সঠিক পদ্ধতি অবলম্বনের জন্য যথেষ্ট সহায়ক হবে ইনশাআল্লাহ।
এ গ্রন্থটির বাংলা অনুবাদের দায়িত্ব আমি গোনাহগারের উপর অর্পিত হলে আমার কাঁচা হাত হওয়া সত্ত্বেও তা অনুবাদে আমি আগ্রহী হই এ আশায় যে, এ গ্রন্থ পাঠে বাংলা ভাষী মুসলমান বিবাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে প্রচলিত রেওয়াজ থেকে নিজেদেরকে রক্ষা করতে চেষ্টা করবে, আর এ উসিলায় মহান আল্লাহ্ এ গোনাহগারের প্রতি সদয় হয়ে তাকে ক্ষমা করবেন।
বিবাহ তালাকের বিধান pdf
