প্রশ্নোত্তরে তাফসীরুল বায়যাবী pdf – রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ

বিসমিল্লাহির রহমানির রহিম, রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ লিখিত বই প্রশ্নোত্তরে তাফসীরুল বায়যাবী pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

প্রশ্নোত্তরে তাফসীরুল বায়যাবী pdf - মুফতি রেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ

লেখকরেজাউল হক মুহাম্মদ আব্দুল্লাহ
ধরণতাফসীর
ভাষাবাংলা
প্রকাশকআল আকসা লাইব্রেরী
প্রকাশকাল২০০৫
পৃষ্ঠা১৬০
ফাইল সাইজ৪ MB
ফাইল টাইপPDF

আল কুরআন মানব জাতির কল্যাণ ও মুক্তির জন্য প্রেরিত। আল্লাহর পবিত্র কালাম, এর ভাষার ভাব-গাম্ভীর্য ও গতিস্বাচ্ছন্দ সুদূর প্রসারী। এর অর্থ-গৌরব, নিগুঢ় তাৎপর্য, অর্থ ও ভাব চূড়ান্তভাবে ব্যাখ্যা-বিশ্লেষণ করা মানবীয় শক্তির উর্ধ্বে। যে সকল মহা মনীষী মহাগ্রন্থ আল কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণে অক্লান্ত পরিশ্রম ও অসামান্য খেদমত আঞ্জাম দিয়েছেন আল্লামা কাযী নাসির উদ্দীন বায়যাবী (রহঃ) তাদের অন্যতম প্রধান।

তাফসীর বায়যাবী খ্যাত আনওয়ারুত তানযীল ওা আসরারুত তা’বীল” তাঁর অমর কীতি, অবিস্মরণীয় অবদান। সর্বজন সমাদৃত তাঁর এক অনবদ্য রচনা। মনীষীগণের মতে তাফসীরে কাশশাফের পরে তাফসীরে বায়যাবীই শ্রেষ্ঠতম তাফসীর গ্রন্থ। এতে রয়েছে শব্দ বিশ্লেষণ বাক্য গঠন প্রণালী, হাদীসের উদ্ধৃতি, সঠিক শব্দার্থ নিরূপণে আরবদের ব্যবহার রীতির উল্লেখ, আরবী প্রবাদ প্রবচন ও প্রাচীন কাব্য হতে উদাহরণ, আরবী বাগধারা ও অলংকার আয়াতের পটভূমির আলোচনা।

যুগ যুগ ধরে তাফসীরে বায়যাবী প্রাচ্য প্রতীচ্যের সকল দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চতর শ্রেণীর পাঠ্যক্রমে অন্তর্ভূক্ত রয়েছে। বাংলাদেশ ও উপমহাদেশের মাদরাসাসমূহে ফযীলত ও তাফসীর বিভাগের পাঠ্যভূক্ত। এটি কিছুটা কঠিন প্রকৃতির হওয়ার কারণে সর্বস্তরের ছাত্ররা জ্ঞান ভান্ডারের এ সমুদ্র থেকে মধু আহরণ করতে সক্ষম হয় না। তাই ছাত্রদের জন্য এটিকে সহজবোধ্য করার জন্যে বাংলা ভাষায় এর একটি ব্যাখ্যা গ্রন্থ লেখার কাজে হাত দিয়েছিলাম।

ধীমাভ গতিতে হলেও এগিয়ে ছিল বেশ কিছুদূর। ইতিমধ্যে আল-আকসা লাইব্রেরী স্বত্বাধিকারী আস্থাভাজন মাওলানা হাফিজুর রহমান সাহেবের সাথে এ বিষয়ে আলোচনা হয়। দুর্বল মেধার ছাত্রদের পরীক্ষার বৈতরণী (?) পার হওয়ার জন্য প্রথমে একটি সহায়ক পুস্তিকা লেখার জন্যে তিনি অনুরোধ করেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সহায়ক গ্রন্থ রচিত হল। অচিরেই বাংলা ভাষায় একখানা বিস্তারিত ব্যাখ্যাগ্রন্থ ছাত্রদের হাতে তুলে দেয়ার আশা রয়েছে।

প্রশ্নোত্তরে তাফসীরুল বায়যাবী pdf

আরো বই ডাউনলোড করুন

হাদীসের পরিভাষা pdf

হাদীসের পরিচয় pdf

হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf

হাদীসের নামে জালিয়াতি pdf

হাদিস শাস্ত্রের পরিভাষা পরিচিতি pdf

Scroll to Top