সালাতের সময়সূচী pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন লিখিত বই সালাতের সময়সূচী pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সালাতের সময়সূচী pdf - মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

লেখক মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন
ধরণ নামাজ
ভাষা বাংলা
প্রকাশক ইসলাম হাউজ
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ৩৮
ফাইল সাইজ .৩ MB
ফাইল টাইপ PDF

সকল প্রশংসা আল্লাহর জন্য, আমরা তাঁরই প্রশংসা করি এবং তাঁর নিকট সাহায্য চাই। আমরা তাঁর সমীপে অনুতপ্ত হয়ে তাওবা করি, আমরা তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করি কুপ্রবৃত্তি ও দুষ্কৃতি থেকে। আল্লাহ যাকে সৎ পথ দেখান, তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে কেউ সৎ পথে পরিচালিত করতে পারে না।

সালাতের সময়সূচী pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

আমি সাক্ষ্য প্রদান করছি যে, আল্লাহ ব্যতীত কোন হক্ক মাবুদ নেই। তিনি একক, তাঁর কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। আর আল্লাহ তাঁর উপর রহমত নাযিল করুন, তাঁর পরিবার পরিজন, তাঁর সাহাবী ও অনুসারীদের উপর, আর যারা সৎ কাজে তাঁদের অনুসরণ করবে তাঁদের উপর অনুগ্রহ করুন।

অত:পর আল্লাহ তা’আলা তাঁর বান্দাহদের প্রতি দিনরাতে পাঁচ ওয়াক্ত নামায ফরয করেছেন। আল্লাহ তা’আলার মহান হিকমত ও মহিমা মোতাবেক সে সময়গুলো নিরূপিত হয়েছে। যাতে করে বান্দাহ এ পাঁচ ওয়াক্ত নামাযের নির্ধারিত সময়ে স্বীয় রবের সাথে সম্পর্ক স্থাপনের নেক নযরে থাকার সুযোগ লাভে সক্ষম হতে পারে। এটা যেন হৃদয়ের জন্য পানি স্বরূপ তরুলতাকে সঞ্জীবিত রাখার জন্য মাঝে মাঝে তাতে পানি সিঞ্চনের প্রয়োজন হয়।

এরূপ নয় যে, মাত্র একবার সিঞ্চন করে তা বন্ধ করে দেয়া হয়। নামাযের সময়কে বিভিন্ন সময়ে নির্ধারিত করায় বান্দাহর উপর তা যেন এক সময়ে আদায়ের কারণে ক্লান্তি ও বোঝা স্বরূপ না হয়। বস্তুত আল্লাহ তা’আলা বরকতময়, সর্বশ্রেষ্ঠ প্রজ্ঞাময়। এটা একটা ক্ষুদ্র পুস্তিকা। এতে আমরা নিম্নোক্ত পরিচ্ছেদসমূহে নামযের সময়সূচি সম্পর্কে আলোচনা করব: প্রথম পরিচ্ছেদ: নামাযের সময়সূচি বর্ণনা।

সালাতের সময়সূচী pdf

আরো বই ডাউনলোড করুন

সালাত পরিত্যাগকারীর বিধান pdf. Salat poritag karir bidhan

যে সালাতে হৃদয় গলে pdf – আবু বকর বিন হাবিবুর রহমান

মুনাজাত ও নামায pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

বিতর নামাজ pdf. Witr Namaz pdf – আব্দুল্লাহ আল কাফী আল মাদানী

দলিলসহ নামাজের মাসায়েল pdf. Dolil soho namajer masayel