কিতাবুয যাকাত pdf. Kitabuz Zakat – মুফতি জসিম উদ্দিন রহমানি

বিসমিল্লাহির রহমানির রহিম, মুফতি জসিম উদ্দিন রহমানি লিখিত বই কিতাবুয যাকাত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কিতাবুয যাকাত pdf. Kitabuz Zakat - মুফতি জসিম উদ্দিন রহমানি

লেখক মুফতি জসিম উদ্দিন রহমানি
ধরণ যাকাত
ভাষা বাংলা
প্রকাশক মারকাজুল উলুম প্রকাশনা বিভাগ
প্রকাশকাল ২০১১
পৃষ্ঠা ১১৩
ফাইল সাইজ ১ MB
ফাইল টাইপ PDF

বর্তমান পৃথিবীতে পুঁজিবাদ ও কমিউনিজম- এই দুই প্রকারের অর্থব্যবস্থাই বাস্তবে প্রচলিত রহিয়াছে- অধুনা প্রায় সমগ্র পৃথিবীকে এই দুইটিই গ্রাস করিয়া লইয়াছে। অথচ মানবতা এই উভয় ব্যবস্থায় মজলুম, বঞ্চিত ও নিপীড়িত। বস্তুত এই সব ব্যবস্থায় মানুষ যে কোনক্রমেই সুখী হইতে পারে না, তাহা উভয় ব্যবস্থার আদর্শিক বিশ্লেষণ হইতেই সুষ্পষ্ট রূপে প্রমাণিত হইবে।

কিতাবুয যাকাত pdf. Kitabuz Zakat – মুফতি জসিম উদ্দিন রহমানি

পুঁজিবাদ অর্থব্যবস্থার ছয়টি শূলনীতি এখানে উল্লেখ করা যাইতেছে। এ সম্পর্কীয় আলোচনার গোড়াতেই স্মরণ রাখিতে হইবে যে, পুঁজিবাদ নিছক একটি অর্থব্যবস্থা মাত্র নয় বরং একটি জীবন দর্শন- একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা।

পুঁজিবাদ অর্থনীতির প্রথম ভিত্তি হইতেছে ব্যক্তিগত মালিকানার সীমাহীন অধিকার। ইহাতে কেবল নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় দ্রব্যাদি স্বীয় মালিকানায় রাখারই সুযোগ নয়, তাহাতে সকল প্রকার উৎপাদন-উপায় এবং যন্ত্রপাতি উচ্ছামত ব্যবহার ও প্রয়োগেরও পূর্ণ সুযোগ লাখ করা যায়। ব্যক্তি নিজ ইচ্ছামত অবলম্বিত যে কোন পন্থা ও উপায়ে অর্থোপার্জন করিতে পারে এবং যে-কোন পথে তাহা ব্যয় এবং ব্যবহারও করিতে পারে।

যেখানে ইচ্ছা সেখানে কারখানা স্থাপন করিতে পারে এবং যতদূর ইচ্ছা মুনাফাও লুটিতে পারে। শ্রমিক নিয়োগের যেমন সুযোগ রহিয়াছে, তাহাদিগকে শোষণ করিয়া একচ্ছত্রভাবে মুনাফা লুণ্ঠনের পথেও সেখানে কোন বাধা ও প্রতিবন্ধকতা নাই। ব্যক্তি বা গোটা সমাজ মিলিত হইয়াও কাহাকেও কোন প্রকার কাজ হইতে বিরত রাখিতে পারে না- সে অধিকার কাহারও নাই।

মানুষের মধ্যে ব্যক্তিগত মালিকানা লাভের জন্মগত ইচ্ছা রহিয়াছে। উহার দাবি সম্পূরণ এবং উহার বাস্তব রূপায়নের জন্য ব্যক্তিকে উপার্জন করার এবং উহার ফল এক হাতে সঞ্চিত করিয়া রাখার সুযোগ করিয়া দেওয়া পুঁজিবাদের দ্বিতীয় মূলনীতি। উহার মতে এই সুযোগ না দিলে মানুষ কিছুতেই অর্থোৎপাদনের জন্য উৎসাহী ও আগ্রণী হইবে না।

কিতাবুয যাকাত pdf

আরো বই ডাউনলোড করুন

যাকাতুল ফিতর pdf. Zakat ul fitr pdf

ইতিকাফ তাৎপর্য উদ্দেশ্য ও বিধান pdf. Itikaf pdf

সালাতুত তারাবীহ pdf. Salatul Taraweeh pdf – নাসির উদ্দিন আলবানী

তারাবীর রাকাত সংখ্যা pdf – মুজাফফর বিন মহসিন

ছিয়াম ও ক্বিয়াম pdf – আসাদুল্লাহ আল গালিব