বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম ইবনুল কাইয়্যিম লিখিত বই আল্লাহর রাসুল (স.) কিভাবে নামাজ পড়তেন pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ইমাম ইবনুল কাইয়্যিম |
| ধরণ | নামাজ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | বর্ণালী বুক সেন্টার |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ২০২ |
| ফাইল সাইজ | ৬ MB |
| ফাইল টাইপ |
রসূলুল্লাহ সা.-এর নামায পড়ার পদ্ধতি সম্পর্কে এই গ্রন্থটি তুলনাহীন- অনন্য এক সেরা গ্রন্থ। এ বইটি মূলত আল্লামা হাফিয ইবনুল কায়্যিমের সীরাতে রসূল ও সুন্নতে রসূলের উপর লেখা সবচাইতে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সোনালি গ্রন্থ ‘যাদুল মা’আদ’-এর ইবাদত অধ্যায়ের সালাত সংক্রান্ত অনুচ্ছেদগুলোর সংকলন । রসূলুল্লাহ সা. কিভাবে নামাযের জন্যে প্রস্তুতি নিয়েছেন, কী পদ্ধতিতে নামায পড়েছেন, নামাযে কী পড়েছেন, নামাযের আরকান-আহকাম কিভাবে পালন করেছেন. ফরয নামায ছাড়া আর কি কি নামায, কতো রাকাত পড়েছেন?
সেসবেরই এক বিশ্বস্ত ও প্রামাণিক বর্ণনা এ বইতে লিপিবদ্ধ করা হয়েছে। অজ্ঞতার কারণে পরবর্তীকালের লোকেরা নামাযের এমন অনেক নিয়মই পালন করে না, যা রসূলুল্লাহ সা. স্বয়ং করেছেন। আবার তারা নামাযের সাথে এমন অনেক নিয়মই জুড়ে নিয়েছে, যা রসূলুল্লাহ সা. করেননি। অথচ আল্লাহ্র রসূল সা. পরিষ্কারভাবে বলে গেছেন: তোমরা ঠিক সেভাবে নামায পড়ো. যেভাবে পড়তে দেখেছো আমাকে।’ (সহীহ বুখারি, মুসনাদে আহমদ)
এ-তো গেলো রসূলুল্লাহ সা.-এর নিজের কথা। কিন্তু স্বয়ং আল্লাহ তা’আলাই তো বলে দিয়েছেন: হে নবী, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, তবে আমাকে অনুসরণ করো, তাহলেই আল্লাহও তোমাদের ভালোবাসবেন। (সূরা ৩ আলে ইমরান : ৩১ )। আল কুরআনের অন্য একটি আয়াতে আল্লাহ তা’আলা বলেন: আল্লাহর রসূল তোমাদের যা দিয়েছেন, তোমরা তাই মেনে চলো, আর তিনি যা করতে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকো। (সূরা হাশর : ৭)।
এখন আমাদের কাছে একথা পরিষ্কার হয়ে গেলো, সকল কাজেই আমাদেরকে আল্লাহর রসূলের অনুসরণ করতে হবে। তাঁকে মেনে চলতে হবে। তিনি যেসব বিধিবিধান ও নিয়মপদ্ধতি চালু করে গেছেন, সেগুলো অবশ্যি পালন করতে হবে। নামায ইসলামের সেরা ইবাদত। নামায অবশ্যি সেভাবে পড়তে হবে, যেভাবে পড়েছেন স্বয়ং রসূলুল্লাহ সা.।
আল্লাহর রাসুল (স.) কিভাবে নামাজ পড়তেন pdf
