সমতাই কি জাস্টিস pdf download – Somotai Ki Justice pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকুব আলী লিখিত বই সমতাই কি জাস্টিস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

সমতাই কি জাস্টিস pdf download - Somotai Ki Justice pdf

লেখকইয়াকুব আলী
ধরণফিকাহ
ভাষাবাংলা
প্রকাশক*
প্রকাশকাল*
পৃষ্ঠা৯৯
ফাইল সাইজ৪৪ MB
ফাইল টাইপPDF

মানবজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ চাহিদা হলো সম্পদ। সম্পদ ব্যতীত বেঁচে থাকা অসম্ভব। এছাড়া সভ্যতার উন্নতি-অগ্রগতিতেও এর ভূমিকা অনস্বীকার্য। যে-কারণে আল্লাহ তাআলা মানুষকে নির্দেশ দিয়েছেন হালাল সম্পদ (রিজিক অর্থে) গ্রহণের। বলেছেন, সালাতের পরেই রিজিক (সম্পদ) অন্বেষণে জমিনে ছড়িয়ে পড়তে। সুতরাং, রিজিকের প্রয়োজনে হলেও সম্পদ লাগবেই। আর সম্পদপ্রাপ্তির অন্যতম মাধ্যম হলো উত্তরাধিকার।

ইসলাম পরিপূর্ণ একটি জীবনব্যবস্থা। মানবজীবনের সকল পর্যায়ে ইসলামের পরিপূর্ণ নির্দেশনা রয়েছে। উত্তরাধিকার-সম্পর্কেও রয়েছে ইসলামের পরিষ্কার বণ্টননীতি। উত্তরাধিকার আইনে ইসলামে ছেলেসন্তানের তুলনায় মেয়েসন্তান অর্ধেক সম্পদ পেয়ে থাকে। অনেকে প্রশ্ন করেন, উত্তরাধিকার বণ্টননীতিতে ইসলামে কেন ছেলের তুলনায় মেয়েকে অর্ধেক দেওয়া হলো? কেন তাদের সমপরিমাণ দেওয়া হলো না? এটা কি বৈষম্য নয়?

প্রথমত, যেহেতু আমরা মুসলিম, সুতরাং, আমরা অবশ্যই বিশ্বাস করি, ইসলাম যে নারীঅধিকারের কথা বলে, নারীকে অন্ধকার থেকে আলোতে টেনে আনে, তাতে আমাদের কোনো সন্দেহ নেই। পুরুষের মতো নারীর জন্যও ইসলামের সকল বিধান কল্যাণকর এবং একই সাথে ইনসাফপূর্ণও; কিন্তু কখনো এমন হয়, কোনো কোনো বিধানের কল্যাণ, রহস্য বা ইনসাফের দিকটি আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে ধরা পড়ে না।

আমাদের ক্ষুদ্র মেধা তা নিরূপণ করতে পারে না। আবার কখনো কোনো নিছক প্রশ্নকারী, অমুসলিম বা বিদ্বেষী কোনো লোকের প্রশ্নের সামনে বিব্রত বোধ করি, উত্তর খুঁজি। ফলে মুসলিম হিসেবে আমরা সেটি ইনসাফপূর্ণ ও কল্যাণকর বলে বিশ্বাস করলেও আমরা ইসলামের সেই বিধানের কার্যকারণ অনুসন্ধানে ব্যপ্ত থাকি। এখন আমরা ইসলামি উত্তরাধিকার আইনে ছেলের তুলনায় মেয়ের অর্ধেক সম্পদ প্রাপ্তির যে-রহস্য, ইনসাফের যে-মানদণ্ড-তা খুঁজে দেখার চেষ্টা করব।

আর এ জন্য বোঝার সুবিধার্থে আমরা প্রথমে একজন ছেলের জবানিতে একটি গল্প শুনি ‘ঠিক কত দিন যে মামাবাড়ি যাওয়া হয়ে উঠছে না, মনে-ই নেই। নানা-নানির মৃত্যুর পর মামাবাড়ির পথই যেন ভুলে গিয়েছিলাম। নানা-নানী বেঁচে না থাকলেও মামাযথেন্ট ভালোবাসেন আমাদের।

সমতাই কি জাস্টিস pdf

Scroll to Top