বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল হামীদ ফাইযী লিখিত বই সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আব্দুল হামীদ ফাইযী |
| ধরণ | দোয়া ও জিকির |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ২০১৫ |
| পৃষ্ঠা | ১৪৫ |
| ফাইল সাইজ | ৪৭ MB |
| ফাইল টাইপ |
সহীহ সুন্নাহ বা হাদীসু দ্বারা শুদ্ধ আমাল ও ইবাদাত করতে বাংলার মুসলিম সমাজকে অনুপ্রাণিত করার উদ্দেশ্যে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। যেহেতু সন্দিগ্ধ দঈফ হাদীসুকে ভিত্তি ক’রে কোন আমাল করার চেয়ে সহীহ হাদীসুকেই ভিত্তি করে নিঃসন্দেহে নিশ্চিতরূপে আমাল করাটাই উত্তম। কারণ দঈফ হাদীস্ত্র দ্বারা আমাল ‘বিদআত’ বলে পরিগণিত।
বাংলা ভাষায় লিখিত অধিকাংশ দুজ’ ও যিরের বই-পুস্তকগুলোতে অনেক দঈফ হাদীস থেকে দুআ’ ও যিকর সংকলিত হয়েছে। যার প্রতি বিশেষ দৃষ্টি রেখে -আমার জানা মতে বিশুদ্ধ হাদীস থেকে বিশুদ্ধ দুআ’গুলো অত্র পুস্তিকায় সংকলন করেছি। এ প্রয়াস আল-মাজমাআহর সমবায় ইসলামী দা’ওয়াত অফিসের কর্তৃপক্ষের নিকট ব্যক্ত হলে তাঁরা বইটিকে প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করেন। এর জন্য আমি নিজের এবং তাঁদের জন্য আল্লাহর নিকট উত্তম প্রতিদানের আশা রাখি।
অর্থ-হৃদয়ঙ্গম সহ নামায, দুআ’ ও যিক্র-আদি করাই উত্তম ও আবশ্যিক ভেবে এ পুস্তিকায় প্রত্যেক দুআ’র শেষে তার অর্থ সংযোজিত হয়েছে। আরবী জানেন না এমন বাংলা ভাষী পাঠকের জন্য দুআ’র বাংলা উচ্চারণও তার সাথে যুক্ত করা হয়েছে। কিন্তু আরবী ভিন্ন কোন অন্য ভাষায় কুরআন কারীমের আয়াত লিখা ওলামাদের ফাতওয়া মতে অবৈধ বলে কোন কুরআনী দুআ’র উচ্চারণ দেওয়া সম্ভব হয়নি।
আশা করি আল্লাহ ও তাঁর যিক্র-ভক্ত মুসলিম পাঠক কোন কারী আলিমের নিকট মৌখিক মুখস্ত করে নেবেন। অথবা নিজে আরবী শিখে সৃষ্টিকর্তা সুমহান প্রভুর বাণী নিজে পড়ার সৌভাগ্য লাভ করবেন। কারণ ভক্তি-ভাজনের বচনামৃতে পরিতৃপ্ত না হতে পারলে ভক্তের ভক্তি অপূর্ণই থেকে যায়। বিশেষ কতকগুলো আরবী অক্ষর উচ্চারণের প্রয়াসে বিশেষ বানান প্ৰদত্ত হয়েছে। যেমন তাশদীদের নিচে জের ব্যবহার করা হয়েছে হরফের উপরেই, যা খেয়াল করে পড়া একান্ত জরুরী।
সহীহ দুআ ঝাড়ফুঁক ও যিকর pdf
