বিসমিল্লাহির রহমানির রহিম, আব্বাস আলী খান লিখিত বই ঈমানের দাবী pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আব্বাস আলী খান |
| ধরণ | ঈমান |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | বিশ্বতথ্য কেন্দ্র |
| প্রকাশকাল | ২০০৫ |
| পৃষ্ঠা | ৬৯ |
| ফাইল সাইজ | ২ MB |
| ফাইল টাইপ |
আলহামদুলিল্লাহ! সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার জন্য যিনি সুলেখক আব্বাস আলী খান রচিত ‘ঈমানের দাবী’ গ্রন্থটি প্রকাশ করার তাওফিক দিয়েছেন। আব্বাস আলী খান ছিলেন একাধারে ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং সুলেখক ও অনুবাদক। তাঁর লেখালেখি, পাণ্ডিত্য, ভাষা জ্ঞান সম্পর্কে ভালোভাবে পরিচিত হই ১৯৯৪ সালে।
তখন প্রতি মাসে একবার সাংগঠনিক কাজে তার বাসায় যাওয়ার সুযোগ হতো। পরবর্তীতে ১৯৯৭ সালে ছাত্রসংবাদের লেখা আনার জন্য বহুবার তাঁর সাথে সাক্ষাৎ করার সুযোগ হয়েছিল। তখন তিনি ‘মুসলমানদের অতীত ও বর্তমান’ শিরোনামে ছাত্রসংবাদে ধারাবাহিক লিখতেন। কথা প্রসঙ্গে সাহস করে একদিন বললাম স্যার একটি প্রকাশনা সংস্থা করেছি আপনার লেখা একটি বই দিন। তিনি বললেন পরে দেখা করিও।
কথা মতো কিছুদিন পর আবার দেখা করলাম। তখন তিনি ‘ঈমানের দাবী’ বইটি দিবেন বলে জানালেন। সে সাথে বললেন এ বইটি এক সময় প্রকাশিত হয়েছিল-এর সংস্করণ করে তোমাকে দিব। সে মতে তিনি সংস্কারে হাতও দিয়েছিলেন কিন্তু শত ব্যবস্ততার কারণে সংস্করণ সম্পন্ন করতে পারেননি। ফলে সামান্য কিছু সংস্করণ সম্পন্ন করেই বইটি আমাকে দিয়ে দিলেন। বললেন, আল্লাহ তাওফিক দিলে পরে বইটির কলেবর বৃদ্ধি করা যাবে।
ঈমানের দাবী এ বইটিতে লেখক কুরআন ও হাদীসের আলোকে সুনিপণভাবে ঈমানিয়াতের বিশ্লেষণ, ঈমানদারের পরিচয়, ঈমানের দাবী, মুমিনের গুণাবলি, ঈমান ও কুফরের পার্থক্য, ঈমানের অগ্নিপরীক্ষা, মুমিনদের জন্য সুসংবাদসহ ঈমানের প্রভৃতি বিষয় অত্যন্ত সাবলীলভাবে আলোচনা করেছেন। নিঃসন্দেহে এটি ঈমান বিষয়ক একটি মৌলিক গ্রন্থ। আশা করি বইটি পাঠে একজন মানুষ সত্যিকার ঈমানদার হওয়ার নির্দেশনা পাবেন এবং ঈমানের দাবী সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন। আল্লাহ আমাদের সকলকে ঈমানের দাবী অনুযায়ী সামগ্রিক জীবন পরিচালনার তাওফিক দিন। আমীন।
ঈমানের দাবী pdf
