ঈমানের ৭৭টি শাখা pdf – ইমাম বায়হাকী

বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম বায়হাকী লিখিত বই ঈমানের ৭৭টি শাখা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

ঈমানের ৭৭টি শাখা pdf

লেখকইমাম বায়হাকী
ধরণঈমান
ভাষাবাংলা
প্রকাশকপিস পাবলিকেশন
প্রকাশকাল২০১৪
পৃষ্ঠা১১৪
ফাইল সাইজ৩ MB
ফাইল টাইপPDF

ঈমানের শাখা-১. আল্লাহর প্রতি ঈমান আনা:  আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন- “আর মুমিনরা প্রত্যেকেই আল্লাহর প্রতি ঈমান রাখে।” (সূরা আল-বাকারা : ২৫৮ )। আরও বলা হয়েছে- হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করো। (সূরা আন নিসা : ১৩৬)।

আবু হুরায়রা রাঃ থেকে বর্ণিত, নবী করীম সাঃ বলেছেন- যতক্ষণ পর্যন্ত মানুষ এ সাক্ষ্য না দেবে যে, ‘আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই’, ততক্ষণ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে আদিষ্ট হয়েছি। কাজেই যে ব্যক্তি স্বীকার করে নেবে যে, ‘আল্লাহ ছাড়া আর কোনো যোগ্য ইলাহ নেই’ সে আমার থেকে তার জীবন ও সম্পদকে নিরাপদ করে নিল। তবে শরীআহসম্মত কোনো কারণ ঘটলে ভিন্ন কথা। আর তার (কৃতকর্মের) হিসাব-নিকাশ আল্লাহর কাছেই রয়েছে।”(সহীহ আল বুখারী-১৩৯৯ ও সহীহ মুসলিম-২০)।

ঈমানের শাখা-২. ফেরেশতাদের প্রতি ঈমান আনাঃ দৃঢ় বিশ্বাস পোষণ করা যে, আল্লাহ তায়ালার অসংখ্য ফেরেশতা রয়েছেন। তিনি তাদেরকে নূর (জ্যোতি) হতে সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবে তারা আল্লাহর অনুগত। তারা কখনও আল্লাহর আদেশের অবাধ্য হন না, বরং যা আদিষ্ট হয় তা তাৎক্ষণিক পালন করেন। তারা দিবা রাত্রি আল্লাহর তাসবীহ (পবিত্রতা) বর্ণনায় রত, কখনও ক্লান্ত হন না। তাদের সংখ্যা আল্লাহ তায়ালা ব্যতীত কেউ জানে না। আল্লাহ তাদেরকে বিভিন্ন প্রকার (কর্মের) দায়িত্ব দিয়ে অপর্ণ করেছেন।

আল্লাহ তায়ালা বলেন- সকলেই বিশ্বাস রাখেন আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর রাসূলগণের প্রতি। (সূরা আল বাকারা- আয়াত : ২৮৫)।

জিবরাঈল আঃ-এর প্রসিদ্ধ হাদীসে আল্লাহর রাসূল সাঃ বলেন- ঈমান হল : আল্লাহর প্রতি এবং তাঁর ফেরেশতা, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ ও পুনরুত্থান দিবসের প্রতি এবং ভাগ্যের ভাল-মন্দের প্রতি ঈমান আনা। (বুখারী-৫০, মুসলিম-১০)।

ঈমানের ৭৭টি শাখা pdf

Scroll to Top