তাজবীদ শিক্ষা pdf – Tajbid Shikkha pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, মুহাম্মদ সফিকুল্লাহ রচিত বই তাজবীদ শিক্ষা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তাজবীদ শিক্ষা pdf - Tajbid Shikkha pdf

লেখকমুহাম্মদ সফিকুল্লাহ
ধরণকুরআন শিক্ষা
ভাষাবাংলা
প্রকাশকইসলামিক এডুকেশন সোসাইটি
প্রকাশকাল*
পৃষ্ঠা৩২
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

তাজবীদ শিক্ষা pdf: মানব জাতির জন্যে প্রেরিত জীবন বিধান আল-কুরআনুল কারীম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাবে তেলাওয়াত করেছেন সেভাবেই তেলাওয়াত করতে হবে। বিশুদ্ধ তেলাওয়াত শেখার জন্যে ইলমে তাজবীদের জ্ঞান থাকা আবশ্যক, আর বাল্যকাল থেকেই এর অনুশীলন প্রয়োজন।

সহীহ্ করে তেলাওয়াত না করলে পাঠক গোনাহগার হন, অন্য দিকে আল্লাহর কিতাবের অর্থেরও বিকৃতি ঘটে। বাংলাভাষী মুসলিমদের এ অভাব পূরণের লক্ষ্যে ইসলামিক এডুকেশন সোসাইটি অতি সহজভাবে তাজবীদ শেখার জন্যে এ পুস্তিকাখানা রচনায় হাত দেয়। আল-কুরআনুল কারীমের প্রত্যেক পাঠক এ পুস্তিকা থানায় পরিবেশিত নিয়ম-কানুন অবলম্বনে কুরআন মাজীদ সহীহভাবে তেলাওয়াত করলে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা সফল হবে। আল্লাহ আমাদের সহায় হোন।

ইলমে তাজবীদ: তাজবীদ শব্দের আভিধানিক অর্থ বিন্যাস, সুন্দর করা ও সাজানো। পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল্-কুরআনুল কারীমের প্রতিটি মাখ্রাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলমে তাজবীদ বলা হয়।

বিষয়বস্তু: তাজবীদের বিষয়বস্তু হলো কুরআনের বর্ণমালা। উদ্দেশ্য: সহীহভাবে কুরআন তিলাওয়াত করতে সক্ষম হওয়া এবং অর্থগত ও উচ্চারণগত বিকৃতি থেকে কুরআনকে হিফাজত করা। তাজবীদ দুই প্রকার: (১) তাত্ত্বিক (২) ব্যবহারিক। তাত্ত্বিক: ইলমে তাজবীদের নিয়ামাবলী জানা ও বুঝা। ব্যবহারিক: তাজবীদের নিয়ম-কানুন পুরো অনুসরণ করে কুরআন শরীফ তিলাওয়াত করা।

তাজবীদ শিক্ষা pdf

আরো বই ডাউনলোড করুন

২৫ দিনে সহজ উপায়ে সৌদি ভাষা শিক্ষা pdf

আর রাহীকুল মাখতুম তাওহীদ প্রকাশনী pdf

প্যারাডক্সিক্যাল সাজিদ ১ ও ২ pdf

শিক্ষক ছাড়া কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

শিশু ও বয়স্কদের কুরআন শিক্ষার সহজ পদ্ধতি pdf

কুরআনীয় আরবি শিক্ষা pdf