মুহাম্মদ বিন কাসিম pdf – Muhammad Bin Qasim pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, মেজর জেনারেল আকবর খান লিখিত ইতিহাস গ্রন্থ মুহাম্মদ বিন কাসিম pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

মুহাম্মদ বিন কাসিম pdf - Muhammad Bin Qasim pdf

লেখকমেজর জেনারেল আকবর খান
ধরণইতিহাস
ভাষাবাংলা
প্রকাশকইসলামিক ফাউন্ডেশন
প্রকাশকাল১৯৮৬
পৃষ্ঠা২৪৫
ফাইল সাইজ১২ MB
ফাইল টাইপPDF

পৃথিবীর সমর নায়কদের ইতিহাসে মুহাম্মদ বিন কাসিম একটি অবিস্মরণীয় নাম। উমাইয়া খলীফা প্রথম ওয়ালীদের অন্যতম সিপাহসালার হাজ্জাজ ইবনে য়ুসুফের জামাতা সপ্তদশবর্ষী তরুণ যুবক মুহাম্মদ বিন কাসিম মুসলিম জাতির গৌরব। পৃথিবীর সমর ইতিহাসে এত অল্পবয়স্ক যুবকের নেতৃত্বে কোন সমরাভিযান পরি- চালিত হয়েছে কি-না তা আমাদের জানা নেই।

মুহাম্মদ বিন কাসিম pdf – Muhammad Bin Qasim pdf

মূলত তাঁরই প্রজ্ঞা, তাক ওয়া, সমর-কুশলতা ও কুরবানীর বদৌলতে এই উপমহাদেশ মুসলিম মিল্লাতের অন্তর্ভুক্ত হয়। তবে ভাগ্যের নির্মম পরিহাস! এ বিরল ব্যক্তিত্বসম্পন্ন তরুণ সমর নেতাকে অতি অল্প সময়ের মধ্যে ষড়যন্ত্রের শিকার হয়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এক দিকে তাঁর অসম সাহসিকতা, বীরত্ব ও রণকুশলতা কিংবদন্তীর ন্যায় প্রচলিত, অপর দিকে তাঁর অকাল মৃত্যুর করুণ কাহিনী শোকাবহ ঘটনা হিসেবে অবিস্মরিত।

মুহাম্মদ বিন কাসিম সম্পর্কে তথ্য-নির্ভর কোন পুস্তক বাংলা ভাষায় নেই বললেই চলে। প্রখ্যাত সমর বিজ্ঞানী জেনারেল মুহাম্মদ আকবর খান প্রণীত “আমীরে মুজাহিদীন মুহাম্মদ বিন কাসিম” শীর্ষক গ্রন্থটি একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে লেখা। লেখক অন্ন পুস্তকে সমর-নায়ক ও রণকুশলী যোদ্ধা হিসেবে মুহাম্মদ বিন কাসিমের ঘটনা- বহুল ও তথ্যসমৃদ্ধ জীবনী তুলে ধরেছেন।

লেখকের আলোচনা পদ্ধতি বিজ্ঞানসস্ত। যুগের চাহিদা ও সামাজিক প্রেক্ষাপটে অতি নিখুঁত- ভাবে তিনি মুহাম্মদ বিন কাসিমের জীবনী উপস্থাপনা করেছেন। বইটি বাংলায় ভাষান্তর করেছেন অধ্যাপক এ. এস. এম. ওমর আলী। তিনি একজন লব্ধ প্রতিষ্ঠিত লেখক ও খ্যাতনামা অনুবাদক। অনুবাদের ভাষা প্রাঞ্জল ও সুখপাঠ্য। আল্লাহ তা’আলা অনুবাদকের কলমকে আরও মযবুত করে দিন।

ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ অতি অল্প সময়ের মধ্যে আলোচ্য পুস্তকটি প্রকাশ করত সুধী পাঠক মহলে উপহার দিতে পেরে রাহ’- মানু’র-রাহীমের দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছে।

মুহাম্মদ বিন কাসিম pdf

Scroll to Top