বিসমিল্লাহির রহমানির রহিম, আরিফ আজাদ লিখিত বই বেলা ফুরাবার আগে এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
বেলা ফুরাবার আগে pdf
অস্বীকার করার জো নেই, বর্তমানে আমাদের চারপাশে নতুন একটি জাগরণ শুরু হয়েছে তরুণদের বিশাল একটি অংশ এখন দ্বীন নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করতে চায়। প্রাত্যহিক জীবনে তারা হয়ে উঠতে চায় আদর্শ মুসলিম। জাগরণের এই জোয়ারকে সঠিক পথে প্রবাহিত করতে না পারলে তা ভিন্নদিকে, ভিন্নখাতে মোড় নেবে নিঃসন্দেহে। সময়ের সূচনাটা সুখকর হলেও এখনকার তরুণদের নিত্যদিন, এমনকি প্রতিটি মুহূর্তে মুখোমুখি হতে হয় পাহাড়সম এক জাহেলি জঞ্জালের।
বেলা ফুরাবার আগে pdf – Bela Furabar Age pdf
চারপাশে ওঁৎ পেতে থাকা পদস্খলনের সকল পদধ্বনি যেন আমাদের কানের কাছে অবিরাম বেজে চলে। দ্বীন মেনে চলতে চাইলেও, আধুনিক জাহিলিয়াতের এই অদৃশ্য, অস্পৃশ্য শৃঙ্খলে আজ যেন আমরা বন্দি। চারপাশে কেবল মিথ্যা আর মোহের ছড়াছড়ি। জঞ্জালে ভরা এই বন্ধুর পথ পাড়ি দিয়ে আত্ম ও আত্মার উন্নয়নের সুযোগ আমাদের হয়ে ওঠে না। ফলে লক্ষ্যচ্যুত হয়ে ভেসে যেতে হয় স্রোতের সাথে, ধ্বংসের পথে।
আত্মোন্নয়নের যাত্রায় যে সকল বাধা-বিপত্তি আছে, তা নিয়ে যুগ যুগ ধরে কাজ করেছেন মহামনীষীগণ। শৃঙ্খল ভেঙে কীভাবে নিজেদের মুক্ত করতে পারব, তার যুগপৎ নির্দেশনা আমরা পেয়ে এসেছি কুরআন, হাদিস ও সালাফে সালিহিনের বইগুলোতে। এসব নিয়ে যেমন পূর্বে কাজ হয়েছে, বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যতেও হবে, ইন শা আল্লাহ। এখনকার তরুণদের পরিবর্তন নিয়ে কাজ করার এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রে আরিফ আজাদের বেলা ফুরাবার আগে বইটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে আমাদের বিশ্বাস।
লেখক আরিফ আজাদ এখানে তার জীবন থেকে, অভিজ্ঞতা-উপলব্ধি থেকে তুলে এনেছেন কিছু সমস্যা ও সমাধানের কথা। সমস্যার ক্ষেত্রে তিনি বেছে নিয়েছেন যুগের মহামারি সমস্যাগুলোকেই আর সমাধানের সবটুকু জুড়ে রেখেছেন কুরআন, হাদিস ও সালাফে সালিহিনদের জীবনকে।
বেলা ফুরাবার আগে pdf – Bela Furabar Age pdf
তরুণদের দ্বীনে ফেরার পথে হারাম রিলেশানশিপ একটা বড় ধরনের বাধা। ফজরের সালাতে জাগতে না পারা, বিপদে ধৈর্য হারিয়ে অস্থির হয়ে ওঠা, জামাআতে সালাত আদায়ে অনীহা, চোখের যিনা, তথাকথিত সুখের পেছনে জীবন পার করে দেওয়া-সহ নানান সমস্যা নিয়ে তিনি কথা বলেছেন এই বইতে। মোটাদাগে, এগুলোই আমাদের বিচ্যুতির কারণ। তিনি সমস্যাকে তুলে ধরে, সেগুলোর সমাধান ধরে এগিয়েছেন। বইটিতে তিনি যে কেবল সমস্যা ধরে ধরে কথা বলেছেন তা নয়, তিনি কথা বলেছেন সম্ভাবনা নিয়েও। আমাদের ভেতরে লুকিয়ে থাকা অমিত সম্ভাবনাকে তিনি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন সর্বাত্মকভাবে।
বইটি মোটাদাগে গদ্যের একটি বই, তবে খটমটে ধারার গদ্য নয়। বর্ণনার শুরুতে তিনি কখনো হয়তো কোনো ঘটনা টেনেছেন কিংবা কোনো গল্পের অবতারণা করতে করতে ঢুকে পড়েছেন মূল বিষয়ে। ফলে, পাঠক এই গদ্যের সাথে সাথে একটা গল্পেরও আমেজ পাবেন, আশা করি। লেখার মাঝে পাঠকদের মজিয়ে রাখার ব্যাপারে লেখক আরিফ আজাদের যে মুনশিয়ানা, তার নতুন আরেক মাত্রা আমরা দেখতে পাই এ বইতে।
লেখক বলেছেন, মোটাদাগে তরুণদের সামনে রেখে বইটি লেখা হলেও, বইটি মূলত আমাদের সকলের জন্যই। আমাদের বিস্মৃত আত্মা, ভুলের সমুদ্রে ডুবে থাকা অন্তর আর হৃদয়প্রদীপকে একটু জ্বালিয়ে দিতেই তার এই প্রচেষ্টা। আমরা, সমকালীন পরিবার, লেখকের এই মহতী চিন্তা, মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে আনন্দিত। লেখকের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি এবং যাদের জন্য লেখক তার চিন্তাগুলোকে মলাটবদ্ধ করেছেন, তাদের সকলের জন্যও শুভকামনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ভুলগুলো মাফ করে, আমাদের ভালো কাজগুলোকে আমাদের নাজাতের ওয়াসিলা বানিয়ে দেন। আমিন।
বেলা ফুরাবার আগে pdf – Bela Furabar Age pdf
‘সাজিদ সিরিজ’ লেখার পর থেকে, প্রায় প্রতিদিন বিভিন্ন মানুষ আমাকে ইনবক্সে, ইমেইলে বিভিন্ন বার্তা পাঠান। সেই বার্তাগুলো ভরতি থাকে ভালোবাসা, দুআ আর আশাবাদে। আমি প্রীত হই, আপ্লুত হই, আনন্দিত হই। মানুষের ভালোবাসার যে এক অদ্ভুত শক্তি আছে, তা আমি এই কয়েক বছরে খুব ভালোভাবেই উপলব্ধি করেছি, আল-হামদু লিল্লাহ।
জীবনের একাট্টা ইচ্ছে ছিল সাংবাদিক হওয়ার, কিন্তু আল্লাহর ইচ্ছেটা ছিল ভিন্ন। তিনি আমাকে সাংবাদিক বানাননি, লেখক বানিয়েছেন। মানুষের ভালোবাসা পাওয়ার, মানুষের কাছে পৌঁছানোর যে পথ তিনি আমার সামনে উন্মুক্ত করে দিয়েছেন, তার শুকরিয়া একজীবনে শেষ করা যাবে না। তরুণরা স্বপ্ন নিয়ে আমাকে বলেন, “ভাইয়া, আমি সাজিদ হতে চাই।
কীভাবে সাজিদ হওয়া যাবে আমাকে পরামর্শ দিন।’ এমন প্রশ্ন আর আবদারের কাছে আমি মাঝে মাঝে পরাস্ত হই। ভাবি, কী পরামর্শই দেবো? সাজিদ হওয়ার জন্য তাকে বলব অনেক অনেক বই পড়তে? অনেক বেশি জানতে? কিন্তু, পরক্ষণে ভাবি, সাজিদ কি সত্যি এ রকম? আমি কি সাজিদকে এভাবে চেয়েছি কখনো? আমার মানসপটে সাজিদের যে রূপরেখা, সে সাজিদ আসলে কেমন?
পরে ভাবলাম, তারা যেহেতু সাজিদ হতে চায়, সাজিদ তৈরি করার একটা প্রকল্প হাতে নিতে অসুবিধে নেই কিছু। সাজিদের বিতর্ক আর বক্তব্যের দুনিয়ার সাথে তারা পরিচিত, কিন্তু সাজিদের একান্ত ব্যক্তিগত জীবন, যে জীবনে সাজিদ ভীষণ অন্য রকম, সে জগতের সাথে তাদের পরিচিত করানো উচিত। সাজিদ তৈরির আমার সেই খসড়া প্রস্তাবনা, সেই স্বপ্ন ও সাহসের প্রথম পদক্ষেপ বলা যেতে পারে এ বইটিকে।
বেলা ফুরাবার আগে pdf – Bela Furabar Age pdf
বইটিকে সাজিদ তৈরির প্রথম খসড়া বললেও, মূলত বইয়ের কথাগুলো আত্ম-উন্নয়নমূলক। দ্বীনের পথে চলতে গিয়ে আমি যে বাধা-বিপত্তির মুখোমুখি হয়েছি, হতে পারে সেগুলো দৃশ্য-অদৃশ্য, নিজের সাথে নিজের, কিংবা নিজের সাথে অন্যের—সেই দিকগুলো নিয়ে কথা বলার চেষ্টা করেছি। কথা বলেছি অমিত সম্ভাবনার অনন্য দ্বার নিয়েও, যে দ্বার উন্মুক্ত করলেই দেখা মিলবে এক পরম ও পবিত্র জীবনের।
ক্ষুদ্র জীবনের অতি ক্ষুদ্র অভিজ্ঞতা, অতি সামান্য পড়াশোনা এবং অতি অপরিপক্ক উপলব্ধি থেকে আমি যা বুঝেছি, তার একটি কাগুজে সংকলন এই বইটি। যেহেতু আমরা মানুষ এবং মানুষমাত্রেই ভুল করতে সিদ্ধহস্ত, তাই এ বইতে ভুল থেকে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। ভুলগুলোর সমস্ত দায়ভার আমার। আর এ বইতে যা কিছু ভালো এবং কল্যাণকর, তার প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
পাঠকের প্রতি আমার বিনীত অনুরোধ, এই বইটি যদি আপনার সামান্য উপকারে আসে, যদি এই বই আপনাকে সামান্য পরিমাণও ভাবনার খোরাকি দেয়, তাহলে দয়া করে বইটিকে আপনার নিকট রেখে দেবেন না। আপনার প্রিয় মানুষটি, যার মধ্যেও আপনি চান যে, এই ভাবনার উদয় হোক, তার বরাবর বইটি হস্তান্তর করে দেবেন। আর অবশ্যই, আপনার সালাতে, মুনাজাতে এই অধম বান্দাকে স্মরণ রাখবেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। – আরিফ আজাদ
বেলা ফুরাবার আগে pdf
আরো বই ডাউনলোড করুন
তৃতীয় বিশ্বযুদ্ধ মাহদি ও দাজ্জাল pdf
আল কুরআনের বিষয়ভিত্তিক আয়াত pdf
