বিসমিল্লাহির রহমানির রহিম; ইবনে সিরিন লিখিত বই ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ইবনে সিরিন |
| ধরন | ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | এমদাদিয়া পুস্তকালয় |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ১৪৭ |
| ফাইল সাইজ | ৫২.১ MB |
| ফাইল টাইপ |
সমস্ত প্রশংসা আল্লাহর। যিনি জগতসমূহের পালনকর্তা। নাবিয়্যিল উম্মী সাইয়েদুনা মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ এবং তাঁর সাহাবীগণের উপর সালাম ও শান্তি বর্ষিত হোক। অতঃপর স্বপ্নের তা’বীর (ব্যাখ্যা) সংক্রান্ত বিষয়ে ইমাম মুহাম্মদ ইবনে সীরীন (রহঃ)-এর সাথে সম্পর্কযুক্ত এটি এক তথ্য সমৃদ্ধ ও নযীরবিহীন কিতাব। যার বিন্যাস পঁচিশটি পরিচ্ছেদে সম্পন্ন করা হয়েছে।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf. Shopner Bekkha – ইবনে সিরিন
জানা দরকার-স্বপ্ন নবুওয়তের ৪৬ ভাগের এক ভাগ। তাই এর তা’বীর দানকারী ব্যক্তিকে আল্লাহ্ পক্ষ হতে তাওফীক পেতে, সঠিক পথ- নির্দেশনা লাভ করতে এবং এ বিষয়ে প্রাজ্ঞ মনীষীবৃন্দের তত্ত্বজ্ঞানের পরিচয় জানতে হলে নিম্নোক্ত বিষয়গুলির বৃত্তে বিচরণকারী ও বিশেষ গুণী হওয়া একান্ত জরুরী। ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
(ক) পবিত্র কোরআনের বিজ্ঞ আলেম হওয়া। (খ) রসূলে পাক (দঃ) বর্ণিত হাদীসের হাফেয হওয়া। (গ) আরবী ভাষা, শব্দমূল ও রূপান্তর সম্পর্কে পারদর্শী হওয়া। (ঘ) মানব-প্রকৃতি ও এর স্তর বিন্যাসে দক্ষতার অধিকারী হওয়া। (ঙ) তা’বীর তথা ব্যাখ্যার নিয়ম-নীতি সম্পর্কে পূর্ণ জ্ঞান থাকা। (চ) আধ্যাত্মিক পবিত্রতায় ধন্য হওয়া। (ছ) নৈতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী হওয়া। (জ) আচার-আচরণে সত্যনিষ্ঠার পরিচয় বহন করা। আল্লাহ্ আমাকে, আপনাকে, সকলকে তাঁর আনুগত্যের তাওফীক দান করুন।
কেননা, স্বপ্নের তা’বীর বা ব্যাখ্যার ক্ষেত্রে কখনো যুগ-বিবর্তন, পরিবেশ- পরিস্থিতি ও সময়ের প্রতি লক্ষ্য রাখতে হয়, কোন সময় পবিত্র কোরআনের আলোকে, কখনো নবী করীম (দঃ)-এর হাদীসের মর্ম অবলম্বনে ব্যাখ্যা দিতে হয়। আবার কোন সময় প্রচলিত ধারণা বা রীতির ভিত্তিতে তা’বীর দেয়ার প্রয়োজন দেখা দেয়। কখনো স্বপ্ন দেখা ব্যক্তির বদলে তার অনুরূপ ও তুল্য ব্যক্তি অথবা তার একই নামের ব্যক্তির প্রতি সম্পৃক্ত করে ব্যাখ্যা দেয়ার প্রয়োজন হয়।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf. Shopner Bekkha – ইবনে সিরিন
একইভাবে স্বপ্নের তা’বীর কখনো শুধু বাহ্যিক নামের দ্বারা, কোন সময় কেবল ভাবার্থের দৃষ্টিতে হয়ে থাকে। সময়ে আবার স্বপ্নে দেখা বিষয়বস্তুর বিপরীত অর্থে, কখনো শব্দমূল কিংবা তার রূপান্তর দৃষ্টে, কখনো দেখা বিষয়ের মধ্যে বাড়িয়ে বা কমিয়ে ব্যাখ্যা করা হলে মর্ম উদ্ধারে সহায়ক হয়ে থাকে। ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
পবিত্র কোরআনের আয়াত মর্মে তা’বীর দেয়ার দৃষ্টান্ত- যেমন, স্বপ্নে কোন ব্যক্তি ডিম দেখতে পেলে তার অর্থ হবে নারী। যথা-আল্লাহ্ বলেছেন: জান্নাতী হুর-বালাগণ যেন ডিমের ভেতর কুসুমের ন্যায়। (সূরা সাফফাত : আয়াত ৪৯)
আলোচ্য আয়াতে আল্লাহ্ তা’আলা জান্নাতী হুর-বালাকে ডিমের সাথে তুলনা করেছেন। অনুরূপ পাথরের তা’বীর নিতে হবে অন্তরের কাঠিন্য ও পাষাণধর্মী অর্থে। যেমন আল্লাহ্ বলেছেনঃ অতঃপর (এ ঘটনার পর) তোমাদের অন্তরসমূহ পাথরের ন্যায় কঠিন হয়ে গেল, এমনকি তদপেক্ষাও কঠিন। (সূরা বাকারাহ : আয়াত ৭৪)।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf. Shopner Bekkha – ইবনে সিরিন
আর তাজা গোশত দেখার অর্থ হবে গীবত তথা পরনিন্দা। আল্লাহ্ তা’আলা বলেছেনঃ তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশ্ত খাওয়া পসন্দ করবে ? তোমরা তো একে ঘৃণা করে থাক। (সূরা হুজুরাত : আয়াত ১২) গীবত বা পরের নিন্দা করাকে এ আয়াতে আল্লাহ্ তা’আলা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা আর তাকে আমি এত ধন-সম্পদ দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী লোকের পক্ষেও কষ্টসাধ্য ব্যাপার ছিল। (সূরা কাসাসঃ আয়াত ৭৬)
কাজেই চাবি দ্বারা মালের অর্থ ধরে নিতে হবে এই কারণে যে, চাবির মাধ্যমেই ধন-ভাণ্ডারের নিকট পৌঁছা সম্ভব হয়। আর নৌকার অর্থ হবে মুক্তিলাভ করা। কারণ আল্লাহ্ তা’আলা বলেছেন: আমি তাকে এবং নৌকায় আরোহী লোকদের মুক্তিদান করেছি। (সূরা আনকাবূত : আয়াত ১৫)। অন্য আয়াতে আছেঃ অতঃপর আমি তাকে (নূহকে) ও নৌকায় তার সঙ্গীদের মুক্তি দিয়েছি। (সূরা শুআরা : আয়াত ১১৯)। ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
অনুরূপ কেউ স্বপ্নে দেখল, কোন ঘর-বাড়ী, শহর-বন্দর অথবা মহল্লায় বাদশাহ্ বা রাষ্ট্রপতি প্রবেশ করেছেন। অথচ তাঁর যত্রতত্র আগমন স্বাভাবিক নিয়মের পরিপন্থী। এমতাবস্থায় এর ব্যাখ্যা হবে এই যে, উক্ত স্থানের বাসিন্দাদের উপর কোন বিপদ পতিত হবে অথবা তারা নিজেরা অচিরেই কোন বিপদ-বিপর্যয়ের সম্মুখীন হবে। যেহেতু নিম্নোক্ত আয়াতের মর্ম ও ভাবার্থ এরই প্রতি ইঙ্গিত দেয়।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf. Shopner Bekkha – ইবনে সিরিন
বস্তুত (আধিপত্যবাদী) রাজা-বাদশাহগণ কোন জনপদে প্রবেশ করলে সেখানে বিপর্যয় সৃষ্টি করে এবং তথাকার সম্ভ্রান্ত লোকদেরকে অপদস্থ করে ছাড়ে। (সূরা নামল : আয়াত ৩৪)। স্বপ্নে পোশাক দেখলে একইভাবে নারী অর্থ নিতে হবে। যথা আল- কোরআনের ভাষায় -তারা তোমাদের পরিচ্ছদ, তদ্রূপ তোমরাও তাদের পরিচ্ছদ। (সূরা বাকারাহ : আয়াত ১৮৭)। ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
একইভাবে নবী করীম (দঃ) বর্ণিত হাদীস দ্বারা তা’বীর দেয়ার ক্ষেত্রে (নাম ও বিষয়বস্তুর সাথে সম্পর্কের প্রতি লক্ষ্য রাখা জরুুর। যেমন স্বপ্নে কেউ ইদুর দেখতে পেল। এর ব্যাখ্যা হবে অসৎ নারী। কারণ, নবী করীম (দঃ) ইঁদুরকে এক হাদীসে (চরিত্রহীনা) বলে আখ্যায়িত করেছেন। স্বপ্নে এক ব্যক্তি পাঁজরের হাড় দেখতে পেল, এর অর্থ নারী বা মহিলা নেয়াই সঙ্গত। যেহেতু রসূলে করীম (দঃ) এরশাদ করেছেন : “নারী (জাতি)-কে পাজরের থাকা হাড়ের প্রকৃতিতে সৃষ্টি করা হয়েছে।”
একইভাবে এক ব্যক্তি স্বপ্নে দরজার চৌকাঠ দেখতে পেল। এর অর্থও নারী হওয়াটাই যুক্তিযুক্ত। কারণ, হযরত ইবরাহীম খলীলুল্লাহ্ (আঃ) সম্পর্কে বর্ণিত আছে-তিনি প্রিয় পুত্র ইসমাঈল (আঃ)-কে বলেছিলেন : তোমার দরজার চৌকাঠ বদলে ফেল। চৌকাঠ দ্বারা এখানে স্ত্রী বুঝানো হয়েছিল। এ জাতীয় অসংখ্য উপমা বর্ণিত রয়েছে।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf. Shopner Bekkha – ইবনে সিরিন
প্রচলিত প্রবাদ বা পরিভাষার ভিত্তিতে তা’বীর দেয়ার দৃষ্টান্ত নিম্নরূপঃ এক ব্যক্তি স্বপ্নে দেখতে পেল তার হাত তুলনামূলক লম্বা হয়ে গেছে। এর ব্যাখ্যা হবে- সে ব্যক্তি জনকল্যাণমূলক কাজে বিশেষ ভূমিকা রাখবে। কেননা, পারস্পরিক আলাপ-আলোচনায় আরবরা বলে থাকে : তোমার চেয়ে এই ব্যক্তির হাত অধিক প্রসারিত। এ কথা দ্বারা তাদের উদ্দেশ্য হল-লোকটি অধিকতর দানশীল। লাকড়ী সংগ্রহ ও জমা করার ব্যাখ্যা হবে পরনিন্দায় লিপ্ত হওয়া। কারণ, নিন্দা-চর্চায় লিপ্ত ব্যক্তি সম্পর্কে আরবরা বলে থাকে-লোকটি লাকড়ী বা কাঠখড়ি জমা করায় ব্যস্ত আছে। ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
স্বপ্নে রোগ-ব্যাধি দেখতে পাওয়ার অর্থ-নিফাক বা মিথ্যা-কপটতা। যেমন, অঙ্গীকার পূরণ করে না এহেন লোক সম্পর্কে আরব সমাজে বলা হয়ে থাকে- “অঙ্গীকার পূরণে লোকটি বেজায় অসুস্থ। নকশা কিংবা ফর্মা দেখলে অর্থ হবে পুত্র সন্তান। যেহেতু পারস্পরিক আলাপচারিতায় পিতার আকৃতি সদৃশ পুত্র সম্পর্কে আরব জনতা বলে থাকে আকারে লোকটি সিংহের আকৃতি পেয়েছে। এক ব্যক্তি স্বপ্নে দেখল- লোকদের প্রতি সে তীর, বন্দুকের গুলী অথবা পাথর নিক্ষেপ করছে। এর তা’বীর হবে-সে ব্যক্তি লোকদের নিন্দাচর্চা ও দুর্নাম রটনা করছে।
আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, “আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, নবুওয়াতে আর কিছু অবশিষ্ট নেই, বাকী আছে কেবল মুবাশশিরাত (সুসংবাদ)। সাহাবীগণ প্রশ্ন করলেন, মুবাশশিরাত কী? তিনি বললেন: ভালো স্বপ্ন”।
ইসলামের দৃষ্টিতে স্বপ্নের ব্যাখ্যা pdf
আরো বই ডাউনলোড করুন
আর রাহীকুল মাখতুম আল কোরআন একাডেমী pdf
আল কুরআনের ৫০ ভাগ শব্দের সংক্ষিপ্ত অভিধান pdf
আপনার স্বপ্নের ব্যাখ্যা (১ম ও ২য় খণ্ড): আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন
