বিসমিল্লাহির রহমানির রহিম, ইমাম আবু জাফর আহমদ ইবনে মুহাম্মাদ আল মিসরী আত তাহাবী রহঃ কর্তৃক সংকলিত হাদিস গ্রন্থ শরহে মাআনিল আছার বাংলা বা তহাবী শরীফ এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
তাহাবী শরীফ বাংলা pdf. শরহে মাআনিল আছার বাংলা pdf
| লেখক | ইমাম আত তাহাবী |
| ধরন | হাদিস |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিক ফাউন্ডেশন |
| প্রকাশকাল | ২০১৪ |
| খন্ড সংখ্যা | ৩ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
ইমাম আবূ জা’ফর তাহাবী (র) ছিলেন একজন শ্রেষ্ঠ হাদীস বিশারদ ও অত্যন্ত উঁচুমানের ফকীহ্ (ইসলামী আইনজ্ঞ)। তৃতীয় শতকের একজন বিশেষজ্ঞ আলিমে দীন হিসেবে খ্যাত এই মনীষীকে হাদীস বিশেষজ্ঞগণ হাফিয ও ইমাম এবং ফকীহগণ মুজতাহিদ আলিম হিসেবে আখ্যায়িত করেছেন। মিসরের ‘তাহা’ নামক স্থানে জন্মগ্রহণ করেছেন বিধায় তাঁকে ‘তাহাবী’ বলা হয়।
তাহাবী শরীফ বাংলা pdf. শরহে মাআনিল আছার বাংলা pdf
তাফসীর, হাদীস, ফিকহ, আকাইদ, ইতিহাস ও জীবন চরিত ইত্যাদি বিষয়ে প্রায় ৩০টি গ্রন্থ তিনি রচনা করেছেন! ‘শারহু মাআনিল আসার’, ‘আহকামুল কুরআন’, ‘মুশকিলুল আসার’, ‘কিতাবুস শুরুত’ ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ। তাহাবী শরীফ বাংলা pdf
বিখ্যাত হাদীস গ্রন্থ ‘তাহাবী শরীফ’ প্রকাশ করতে পেরে আমরা মহান আল্লাহ্ তা’আলার শুকরিয়া আদায় করছি। ইতিমধ্যে অনুবাদ ও সংকলন বিভাগ থেকে সিহাহ্ সিত্তাহ্ হাদীস গ্রন্থ বুখারী, মুসলিম, আবূ দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাসহ মুয়াত্তা ইমাম মুহাম্মদ প্রকাশিত হয়েছে।
অন্যান্য হাদীস গ্রন্থের ন্যায় তাহাবী শরীফও পাঠকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। বইটি অনুবাদ করেছেন : মাওলানা মুহাম্মদ সিদ্দিকুর রহমান, মাওলানা মুহাম্মদ জাকির হুসাইন ও মাওলানা আবু তাহের; সম্পাদনা করেছেন মাওলানা আবু তাহের মেসবাহ, এবং প্রুফ সংশোধন করেছেন মাওলানা গোলাম সোবহান সিদ্দিকী। তাহাবী শরীফ বাংলা pdf
আমরা অনুবাদক, সম্পাদক ও প্রুফ রিডারসহ যারা এই বইটিকে পাঠকের সামনে উপস্থাপনে সহায়ক ভূমিকা রেখেছেন, তাদের সকলকে আন্তরিক মুবারকবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সুন্দর ও নির্ভুলভাবে হাদীস গ্রন্থটি প্রকাশের চেষ্টা করেছি। এরপরও কোন ভুল-ত্রুটি পরিলক্ষিত হলে সহৃদয় পাঠকগণ আমাদেরকে তা অবহিত করলে পরবর্তী সংস্করণে ভুল-ত্রুটিগুলো সংশোধনের চেষ্টা করব ইনশাআল্লাহ্।
তাহাবী শরীফ বাংলা pdf. শরহে মাআনিল আছার বাংলা pdf
ইমাম আবূ জা’ফর আহমদ ইব্ন মুহাম্মদ ইব্ন সালামা ইব্ন সালমা আল-আয্দী-আত্ তাহাবী (র) বলেন : আমার এক জ্ঞানপিপাসু সুহৃদ বন্ধু আমার নিকট এ মর্মে অনুরোধ জ্ঞাপন করলেন যে, আমি যেন তাঁর জন্য একটি বিশেষ গ্রন্থ রচনায় ব্রতী হই, যাতে রাসূলুল্লাহ এর থেকে সূত্র পরম্পরায় বর্ণিত আহকাম (বিধানাবলী) সংশ্লিষ্ট বাণীসমূহ সন্নিবেশিত করি। তাহাবী শরীফ বাংলা pdf
এসব বিধান নিয়ে অবিশ্বাসী নাস্তিকেরা ও দুর্বলমতি মুসলমানেরা (হাদীস অস্বীকারকারী ভ্রান্ত দল) ‘নাসিখ’ (রহিতকারী) ও ‘মানসূখ’ (রহিত) সম্পর্কে তাদের স্বল্পজ্ঞান হেতু এবং প্রজ্ঞাময় কুরআন ও ঐকমত্য দ্বারা প্রতিষ্ঠিত সুন্নাহর সাক্ষ্য ও সমর্থনের ভিত্তিতে যে সব বিধানের উপর আমল করা আবশ্যক; কিন্তু এ সম্পর্কে তাদের স্বল্পজ্ঞান হেতু এ মর্মে অমূলক ধারণা পোষণ করে যে, আল্লাহর কতক বিধান অপর কতক বিধানের সাথে পারস্পরিক সাংঘর্ষিক।
তিনি আরো অনুরোধ করলেন, আমি যেন গ্রন্থটিকে বিভিন্ন অনুচ্ছেদে বিভক্ত করি। গ্রন্থটির প্রতিটি অধ্যায়ে ‘নাসিখ’ ‘মানসূখ,’ বিশেষজ্ঞ আলিম-মনীষীদের ব্যাখ্যা-বিশ্লেষণসমূহ যেন সন্নিবেশিত থাকে। আর বিশেষজ্ঞ আলিম-মনীষীদের যে সব মত আমার নিকট বিশুদ্ধ হিসাবে বিবেচিত হবে, সেগুলোকে কুরআন বা সুন্নাহ অথবা ইজমা কিংবা সাহাবা ও তাবেঈগণের অবিচ্ছিন্ন ধারাবাহিক অভিমতগুলো প্রমাণাদি দ্বারা যেভাবে অনুরূপ বিধান বিশুদ্ধরূপে প্রমাণ করা হয় সেভাবে প্রমাণ প্রতিষ্ঠিত করতে সচেষ্ট হই। তাহাবী শরীফ বাংলা pdf
আমি বিষয়টির প্রতি অত্যন্ত গুরুত্ব প্রদান করে নিতান্ত নিবিড়ভাবে চুলচেরা বিশ্লেষণ করেছি। তিনি যেমনটি চেয়েছিলেন সেভাবেই বিভিন্ন বিষয়ে তাৎপর্যপূর্ণ আলোচনার অবতারণা করে তা প্রমাণিত করতে চেষ্টা করেছি। আমি গ্রন্থটিকে বিভিন্ন অধ্যায়ে বিভক্ত করে প্রতিটি অধ্যায়ে সংশ্লিষ্ট হাদীসমূহের অবতারণা করেছি।
আরো বই ডাউনলোড করুন
মারেফুল হাদিস pdf. Maariful hadith Bangla pdf
সুনানে আবু দাউদ pdf. Abu Daud Sharif Bangla pdf
তিরমিজি শরীফ pdf. Tirmizi sharif bangla pdf
সহীহ মুসলিম শরীফ সব খন্ড pdf. Sahih Muslim Sharif Bangla
সহীহ বুখারী শরীফ সব খন্ড pdf download. Bukhari Sharif Bangla
