বিসমিল্লাহির রহমানির রহিম; ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর লিখিত বই রাহে বেলায়াত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর |
| ধরণ | দোয়া ও জিকির |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | আস সুন্নাহ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ডিসেম্বর ২০০৯ |
| পৃষ্ঠা | ২১৫ |
| ফাইল সাইজ | ১.৪৯ MB |
| ফাইল টাইপ |
আল-হামদু লিল্লাহিল্লাযি বিনি’মাতিহী তাতিম্বুস স্বালিহাত। প্রশংসা আল্লাহরই যার নিয়ামতে ভাল কর্মগুলো পূর্ণতা লাভ করে। সালাত ও সালাম মুহাম্মাদ (সা)-এর উপর এবং তাঁর পরিজন, সহচর ও অনুসারীদের উপর। ১৪২৩ হিজরীর শাওয়াল মাসে (ডিসেম্বর ২০০২) ‘রাহে বেলায়াত’ প্রথম ছাপা হয়। দশ বৎসর পরে সম্পূর্ণ নতুন আঙ্গিকে বইটি প্রকাশ করতে পেরে মহান আল্লাহর দরবারে হামদ, সানা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
রাহে বেলায়াত pdf. Rahe Belayet pdf – ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
প্রেম মানব হৃদয়ের খোরাক ও জীবনের পাথেয়। মানুষের প্রেম অর্জন কষ্টকর। পক্ষান্তরে মহান আল্লাহর প্রেম অর্জন খুবই সহজ। তিনি মানুষকে স্নেহময়ী মায়ের চেয়েও অধিক ভালবাসেন, সহজেই ক্ষমা করেন ও খুশি হন। মানুষের সাথে প্রেমের আনন্দ অপূর্ণ ও ভেজালপূর্ণ। পক্ষান্তরে মহান প্রভুর সাথে প্রেম মানুষের হৃদয়ে আনে নির্ভেজাল, পরিপূর্ণ ও চিরস্থায়ী আনন্দ, যা পার্থিব জীবনের কঠিনতম মুহূর্তেও হৃদয়ের প্রশান্তিকে স্থায়ী করে।
মহান আল্লাহর এ প্রেম এবং বেলায়াত অর্জন মানব জীবনের সবচেয়ে সহজ কাজ। কারণ, পৃথিবীতে যে কোনো কর্মে সফলতার জন্য যোগ্যতার প্রয়োজন, কিন্তু মহান আল্লাহর বেলায়াত লাভের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। মহান আল্লাহ যাকে যতটুকু যোগ্যতা দিয়ে সৃষ্টি করেছেন সেটুকুর মধ্যে সাধ্যানুসারে চেষ্টা করে যে কোনো মানুষ আল্লাহর বেলায়াত লাভ করতে পারেন। একজন সুশিক্ষিত মানুষের কাব্যিক প্রার্থনা এবং একজন গ্রাম্য অথব বাকপ্রতিবন্ধীর অস্পষ্ট প্রার্থনা আল্লাহর কাছে সমান মর্যাদার অধিকারী।
সম্মানিত পাঠক, আমরা দেখব যে, ঈমান ও তাকওয়ার মাধ্যমে মহান আল্লাহর বেলায়াত অর্জিত হয়। ঈমান ও তাকওয়ার পূর্ণতার বা আল্লাহর বেলায়াতের সুনির্দিষ্ট মাপকাঠি রয়েছে, যা দিয়ে আপনি আপনার বেলায়াত মাপতে পারবেন। ঈমানের পূর্ণতার মানদণ্ড সুন্দর আচরন। হাদীসের ভাষায়: ‘মুমিনদের মধ্যে সে-ই ঈমানে পূর্ণতম যার আচরণ সুন্দর এবং তোমাদের মধ্যে সে-ই শ্রেষ্ঠ যে তার স্ত্রী- পরিবারের সাথে সর্বোত্তম আচরণ করে।’
রাহে বেলায়াত pdf
আরো বই ডাউনলোড করুন
এক নজরে কুরআন pdf. Ek Nojore Quran. মিজানুর রহমান আজহারী
আল কুরআনের ৫০ ভাগ শব্দের সংক্ষিপ্ত অভিধান pdf
কোরআনের পূর্ণাঙ্গ সহজ সরল বাংলা অনুবাদ pdf – হাফেজ মুনির উদ্দীন আহমদ
