বিসমিল্লাহির রহমানির রহিম; আরিফ আজাদ লিখিত বই কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আরিফ আজাদ |
| ধরণ | আত্ম-উন্নয়ন |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | সত্যায়ন প্রকাশন |
| প্রকাশকাল | ফেব্রুয়ারি ২০২৩ |
| পৃষ্ঠা | ১৪২ |
| ফাইল সাইজ | ৩৪.৫ MB |
| ফাইল টাইপ |
সমস্ত প্রশংসা সৃষ্টিজগতের রবের; যিনি আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দান করেছেন, যিনি দান করে চলেছেন অবারিত নিয়ামত তাঁর অফুরন্ত ভান্ডার থেকে। দরুদ এবং সালাম প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি, আসমানি আলোয় যিনি আলোকিত করেছেন গোটা সৃষ্টিলোক। যিনি বহন করেছেন নূর এবং তাতে সমুজ্জ্বল হয়েছে অন্ধকারে ঢেকে থাকা হৃদয়গুলো।
আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর আগে—রামাদান মাসের এক নিশ্চুপ নিশুতি রাতে হেরা গুহায় জিবরাঈল আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন কুরআন। অন্ধকার প্রকোষ্ঠে সেই যে আলোর ফোয়ারা ছুটেছিলো, সেই ধারা একই গতি, একই তেজ আর শক্তিতে আজও বহমান। অন্ধকারে নিমজ্জিত একটা সভ্যতা পেলো ঐশী আলোর ছোঁয়া। গোটা মানবসভ্যতা পেলো একটা আসমানি জীবনবিধান। সেই জীবনবিধান সত্যের সারথী, আর সকল মিথ্যা আর অসত্যের প্রতি সেটা ছিলো এক অনন্ত লড়াইয়ের ইশতেহার।
কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরআন যদি পাহাড়ের ওপর নাযিল হতো তাহলে পাহাড় ধসে পড়তো। এতোটাই তেজ আর শক্তি কুরআনের কথাগুলো ধারণ করে। কিন্তু কী আশ্চর্য ঘটনা দেখুন—সেই কুরআনকে মানুষের হৃদয় কতো অবলীলায় ধারণ করতে পারে! মহান রবের কী অপার অনুগ্রহ, সুবহানাল্লাহ!
কুরআন নাযিল হয়েছে জীবনবিধান হিশেবে। জীবনের সকল অনুষঙ্গ আর অনুঘটকের জন্য কুরআন পেশ করে এক অনুপম প্রস্তাব। কুরআন বাতলে দেয় অনন্তের পথ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে যে কুরআন একদা ঘুরিয়ে দিয়েছিলো পৃথিবীর মোড়, যার সংস্পর্শ পেয়ে আমূল বদলে গিয়েছিলো ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা একটা আস্ত সভ্যতা, সেই কুরআন আজ আমাদের বুকশেলফে কী নিদারুণ অবহেলা আর অযত্নে পড়ে থাকে! জীবনের পরতে পরতে আনাদের সাথি হবে—এই উদ্দেশ্যেই নাযিল হয়েছিলো কুরআন, কিন্তু আজ আমাদের জীবনে সাথির কোনো অভাব না হলেও, কুরআনকে দেওয়ার মতো সময়ের আমাদের বড্ড অভাব!
কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ pdf
