বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা তাকী উসমানী লিখিত বই তাসাউফ ও আত্মশুদ্ধি এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আল্লামা তাকী উসমানী |
| ধরণ | আত্মশুদ্ধি |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | মাকতাবাতুল আশরাফ |
| প্রকাশকাল | এপ্রিল ২০২২ |
| পৃষ্ঠা | ৩৯৫ |
| ফাইল সাইজ | ৫২.৬ MB |
| ফাইল টাইপ |
বছরের পর বছর ধরে কলম ও যবান নিজ সামর্থ্য অনুযায়ী কসরত করে যাচ্ছে। উদ্দেশ্য- জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের যে কালজয়ী দিকনির্দেশনা রয়েছে, তা দ্বারা নিজেও উপকৃত হওয়া এবং অন্যদের কাছেও সে দিকনির্দেশকে পৌঁছিয়ে দেয়া। বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে এ জাতীয় লেখাজোখা ও বক্তৃতা-বিবৃতি যেমন পত্র-পত্রিকায় ছাপা হয়েছে, তেমনি স্বতন্ত্র পুস্তক-পুস্তিকা কিংবা বিশেষ সংকলনের অংশরূপেও প্রকাশিত হয়েছে।
তাসাউফ ও আত্মশুদ্ধি pdf. Tasauf o Attoshuddhi
এবার স্নেহের ভাতিজা জনাব সউদ উসমানী সেগুলোর একটি ‘বিষয়ভিত্তিক সমগ্র’ প্রকাশের আগ্রহ ব্যক্ত করলেন এবং জনাব মাওলানা ওয়ায়েস সরওয়ার ছাহেবকে সেটি তৈরি করে দেয়ার জন্য অনুরোধ জানালেন। তিনি অত্যন্ত মেহনতের সাথে বিক্ষিপ্ত সেসব রচনা ও বক্তৃতাসমূহ, বিভিন্ন বই-পুস্তক ও পত্রপত্রিকা থেকে খুঁজে-খুঁজে সংগ্রহ করেন এবং বিষয়ভিত্তিক আকারে সেগুলো এমনভাবে বিন্যস্ত করেন, যাতে প্রতিটি বিষয় সম্পর্কিত তথ্য-উপাত্ত একই জায়গায় জমা হয়ে যায়।
তাছাড়া বক্তৃতাসমূহে যেসব কথা বিনা বরাতে এসে গিয়েছিল, তিনি অনুসন্ধান করে তার বরাতও উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ তা’আলা তাকে এর উত্তম প্রতিদান দিন এবং এ সংগ্রহটিকে তাঁর, অধম বান্দার ও প্রকাশকের জন্য আখেরাতের সঞ্চয়রূপে কবুল করুন আর পাঠকদের জন্য একে উপকারী বানিয়ে দিন।
বেশ কয়েক বছর আগের কথা। শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতী মুহাম্মাদ তাকী উসমানী ছাহেব দামাত বারাকাতুহুম বাংলাদেশ সফরে এসেছেন। সন্ধ্যায় হাঁটতে গেলেন ঢাকার একটি পার্কে। এসময় আমাদের এক সাথী আমাকে দেখিয়ে হযরতকে বললেন, ‘হযরত! আমাদের হাবীব ভাই তার প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল আশরাফ থেকে আপনার সফরনামাসহ অনেক কিতাবের খুবই উন্নত বঙ্গানুবাদ প্রকাশ করেছেন।
তাসাউফ ও আত্মশুদ্ধি pdf. Tasauf o Attoshuddhi
মাশাআল্লাহ সারাদেশের উলামায়ে কেরাম এ সকল কিতাবকে খুবই পছন্দ করছেন। হযরত একথা শুনে খুব দু’আ দিলেন। সেসময় থেকেই হযরতের সাথে সম্পর্ক আরো মজবুত হলো। এ সফরেই অথবা অন্য কোন সফরে আমি হযরতকে জিজ্ঞাসা করেছিলাম, এ পর্যন্ত হযরতের যত কিতাবের অনুবাদ প্রকাশ করা হয়েছে সেগুলো ছিলো আমাদের নির্বাচন, হযরতের দৃষ্টিতে কোন্ কিতাবের অনুবাদ হলে এদেশের সাধারণ মুসলমানের জন্য বেশি উপকারী হবে?
হযরত সামান্য সময় চিন্তা করে উত্তর দিলেন, আমার মতে ‘আসান নেকীয়া’ ও ‘ইসলাহী খুতবাত’-এর অনুবাদ সাধারণ লোকদের জন্য বেশী উপকারী হবে। হযরতের এ পরামর্শের পর থেকেই আমরা হযরতের খুতবাত অনুবাদ করার পরিকল্পনা গ্রহণ করি। কিন্তু মূল খুতবাত গভীরভাবে পর্যবেক্ষণ করার পর আমার মনে হলো, এসকল বয়ানকে যদি বিষয়ভিত্তিক সাজানো যেতো তাহলে সাধারণ মানুষের জন্য এ কিতাব থেকে উপকৃত হওয়াটা তুলনামূলক সহজ হতো।
এ চিন্তা থেকেই আমাদের কয়েকজন অনুবাদক বন্ধুকে খুতবাতসমূহ বিষয়ভিত্তিক বিন্যস্ত করতে বলি! কেউ কেউ কিছু কিছু কাজ করলেও তাকে পরিপূর্ণতায় পৌঁছানো হয়ে ওঠেনি।
তাসাউফ ও আত্মশুদ্ধি pdf. Tasauf o Attoshuddhi
ইতোমধ্যে আল্লাহপাকের অশেষ মেহেরবানীতে পাকিস্তানের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইদারায়ে ইসলামিয়্যাত’-এর তত্ত্বাবধানে জনাব মাওলানা ওয়ায়েস সরওয়ার ছাহেব, হযরত শাইখুল ইসলাম দামাত বারাকাতুহুমের সকল উর্দু রচনা হতে সাধারণ মুসলমানের জন্য উপকারী বিষয়সমূহ এবং ইসলাহী বয়ানসমূহ বিষয়ভিত্তিক বিন্যস্ত করেন এবং আপাতত চৌদ্দ খণ্ডে তা প্রকাশ করেন।
এ কিতাবের প্রথম খণ্ড: ‘ইসলামী আকীদা বিষয়ক’, দ্বিতীয় খণ্ড: ‘ইবাদাত-বন্দেগী-এর স্বরূপ’, তৃতীয় খণ্ড: ‘ইসলামী মু’আমালাত’, চতুর্থ খণ্ড: ‘ইসলামী মু’আশরাত’, পঞ্চম খণ্ড: ‘ইসলাম ও পারিবারিক জীবন’, ষষ্ঠ খণ্ড: ‘তাসাওউফ ও আত্মশুদ্ধি’, সপ্তম খণ্ড: ‘মন্দ চরিত্র ও তার সংশোধন’, অষ্টম খণ্ড: ‘উত্তম চরিত্র ও তার ফযীলত’, নবম খণ্ড: ‘ইসলামী জীবনের সোনালী আদাব’, দশম খণ্ড: ‘দৈনন্দিন জীবনের সুন্নাত ও আদাব’, একাদশ খণ্ড: ‘ইসলামী মাসসমূহের ফাযায়েল ও মাসায়েল’, দ্বাদশ খণ্ড: ‘সীরাতুন্নবী ও আমাদের জীবন’, ত্রয়োদশ খণ্ড: ‘উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য’ এবং চতুর্দশ খণ্ড: ‘ইসলাম ও বর্তমানকাল’ সম্পর্কে।
গ্রন্থনাকালে হযরত মাওলানা ওয়ায়েস সরওয়ার ছাহেব এমন কিছু বিশেষ খেদমত আঞ্জাম দিয়েছেন যাতে কিতাবের মান আরো উন্নতহয়েছে। ক. তিনি সকল কুরআনী আয়াতের সূরার নাম উল্লেখপূর্বক আয়াত নম্বর লাগিয়েছেন। খ.সকল আয়াত ও হাদীসে হরকত লাগিয়েছেন। গ. হাদীসসমূহের ক্ষেত্রে কিতাবের নাম, পৃষ্ঠা ও হাদীস নম্বর দিয়েছেন। ঘ. এ সংকলনে এমন অনেক খুতবা আছে যা পূর্বে ছাপা হয়নি।
তাসাউফ ও আত্মশুদ্ধি pdf. Tasauf o Attoshuddhi
আল্লাহপাক তাঁকে উত্তম বিনিময় দান করুন। আমরা সবগুলো খণ্ডই অনুবাদের উদ্যোগ গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ! প্রথম খণ্ড: ইসলামী আকীদা-বিশ্বাস’, দ্বিতীয় খণ্ড: ‘ইবাদাত-বন্দেগী: হাকীকত ফযীলত ও আদব’ তৃতীয় খণ্ড: ‘ইসলামী মু’আমালাত’ চতুর্থ খণ্ড: ‘ইসলামী মু’আশারাত’ এবং পঞ্চম খণ্ড: ‘ইসলাম ও পারিবারিক জীবন’ নামে পূর্বেই প্রকাশিত হয়ে সম্মানিত পাঠকের ভূয়সী প্রসংশা কুড়িয়েছে।
আমাদের বর্তমান আয়োজন এ ধারারই ষষ্ঠ খণ্ড: ‘তাসাওউফ ও আত্মশুদ্ধি’ প্রকাশিত হচ্ছে। আল্লাহপাক অবশিষ্ট খণ্ডসমূহও দ্রুত প্রকাশ করার তাওফীক দান করুন। আমরা আমাদের সামর্থ অনুযায়ী এ গ্রন্থকে ক্রটিমুক্ত ও সর্বাঙ্গীন সুন্দর করার চেষ্টা করেছি। তারপরও কোন ভুল-ত্রুটি (বিশেষত হরকতের ভুল) থেকে যাওয়া বিচিত্র নয়। যদি কারো দৃষ্টিতে কোন অসংগতি ধরা পড়ে, তাহলে আমাদেরকে অবগত করলে ইনশাআল্লাহ পরবর্তি সংস্করণে সংশোধন করে নিবো।
আমাদের ধারণা উলামা-তলাবা, খতীব-ইমাম, ওয়ায়েয ও সাধারণ মুসলমানসহ সকলের জন্য এ গ্রন্থ অতীব উপকারী হবে ইনশাআল্লাহ! এ গ্রন্থ প্রকাশে অনেকেই অনেকভাবে আমাদের সহযোগিতা করেছেন। আল্লাহপাক তাঁদের সবাইকে উত্তম বিনিময় দান করুন। এবং মূল গ্রন্থকার, সংকলক, অনুবাদক ও প্রকাশক, পাঠকসহ সকলের জন্য নাজাতের উসীলা বানান। আমীন! ইয়া রাব্বাল আলামীন।
তাসাউফ ও আত্মশুদ্ধি pdf
