বিসমিল্লাহির রহমানির রহিম, কাজী সানাউল্লাহ পানিপথী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাফসীরে মাযহারী এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
তাফসীরে মাযহারী pdf download. Tafsir Mazhari Bangla pdf
| লেখক | কাজী সানাউল্লাহ পানিপথী |
| ধরন | তাফসীর |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া |
| প্রকাশকাল | ২০১০ |
| খন্ড সংখ্যা | ১২ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
তাফসীরে মাযহারী হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া pdf
হাকিমাবাদ খানকায়ে মোজাদ্দেদিয়া কর্তৃক প্রকাশিত তাফসীরে মাযহারী এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
মহাকালের পথ ধরে মহাজীবনের পথে এগিয়ে চলেছে মানুষ। যাত্রা শুরু হয়েছে রূহের জগত থেকে। তারপর পৃথিবীর পথ। তারপর মৃত্যুর অনিবার্য তোরণ। তারপর অনন্ত জীবন। সে জীবনে রয়েছে চির-স্বস্তি অথবা চির-শাস্তি। ওই স্বস্তি ও শাস্তির বিষয়টি নির্ধারিত হবে পৃথিবীর কর্মকান্ডের উপরেই। তাই ব্যক্তিক ও সামষ্টিক জীবনকে সংযত, শুদ্ধ ও পরিশীলিত না করে আমাদের উপায়ই নেই। ঔদাসীন্য ও স্বেচ্ছাচরণ তাই আমাদের জন্য নিষিদ্ধ ও অসিদ্ধ।
তাফসীরে মাযহারী pdf download. Tafsir Mazhari Bangla pdf
মাটির মানুষের প্রতি আল্লাহ্ পাকের অনুগ্রহের সীমা পরিসীমা নেই। অনন্ত জীবনের প্রস্তুতিপর্ব এই পৃথিবীতে তিনিই প্রেরণ করেছেন আমাদের প্রকৃত সুহৃদ নবী ও রসুলগণকে। এ হচ্ছে তাঁর অপার অনুকম্পা। তাঁদের মাধ্যমেই এসেছে জ্ঞান, প্রেম ও পথনির্দেশনা। জ্ঞানের পথই প্রকৃত পথ। আর প্রকৃত জ্ঞান হচ্ছে প্রত্যাদেশসঞ্জাত জ্ঞান। মহাগ্রন্থ আল কোরআনই সর্বশেষ প্রত্যাদিষ্ট গ্রন্থ। প্রত্যাদেশ (ওহী) আর আসবে না। তাফসীরে মাযহারী pdf
সুতরাং শেষতম, শ্রেষ্ঠতম ও পূর্ণতম রসুল মোহাম্মদ মোস্তফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহী ওয়া সাল্লামের প্রতি অবতীর্ণ মহাজ্ঞানের আকর এই কোরআনুল করিমের দ্যুতিকেন্দ্রে এসে দাঁড়াতেই হয় সকলকে। বিশ্বাসীকেও অবিশ্বাসীকেও। কিন্তু বিশ্বাসীরা পথ পায়। অবিশ্বাসীরা পায় না। বিকৃত বিশ্বাসীরাও পথে থেকে যায়। গন্তব্যের সন্ধান জানে না। আমরা যারা চাই জ্ঞানের উদ্বোধন, চাই পথ ও পথশেষের নির্ভুল সফলতা – তাদেরকে কোরআনকেন্দ্রিক মানস গঠন করতেই হবে। এর বিকল্প কিছু নেই।
অনুসন্ধিৎসার বিরল বাতাসে বার বার আন্দোলিত হতে হতে আমরা এখন এসে পড়েছি একবিংশ শতাব্দীর উপকূলে। সাথে করে এনেছি উত্তরাধিকার, অঙ্গীকার মহাযাত্রার, মহাজীবনের। অভিজ্ঞানের অনন্ত অভিযাত্রা অকূল পাথারের হাতছানি হয়ে আমাদেরই জন্য অপেক্ষমান। যারা যাত্রী তারা কোথায়?
তাফসীরে মাযহারী pdf download. Tafsir Mazhari Bangla pdf
এসো মানবতা। এসো বেহেশত থেকে আগত প্রথম মানুষের রক্তপ্রবাহ। এসো শেষতম ও শ্রেষ্ঠতম প্রত্যাদিষ্ট পুরুষের অক্ষয় প্রজ্ঞার উত্তরাধিকার এসো গ্রহণ করি আমাদের সত্তার, আত্মার, পিপাসার পরিচয়। প্রত্যাদেশিত পাদপ্রদীপেই তো রয়েছে আমাদের প্রত্যয়িত প্রশ্রয়। সস্তাপবিহীন, স্খলনহীন আশ্রয়। তাফসীরে মাযহারী pdf
মূর্খতার তিমির ভেদ করে আমাদেরকেই হয়ে উঠতে হবে সূর্যোদয়সম জ্ঞানোদয়ের শাদা ডোর। তাজা প্রত্যূষ। শানিত সকাল। তাই এই অনন্য আধ্যাত্মিক উৎসব। মহাগ্রন্থ আল কোরআনের ব্যাখ্যা ও বিশ্লেষণসমৃদ্ধ অমর উদ্যোগ তাফসীরে মাযহারীর বঙ্গ-পদবিক্ষেপ।
বাংলাদেশের মর্মমূলে রয়েছে আল্লাহ প্রেম, নবী প্রেম ও অনন্তজীবনের প্রেম। কিন্তু হৃদয়ের এই অনাবিল আর্তিকে আমরা মান্য করেছি বড় বিলম্বে। নইলে প্ৰায় তিনশ’ বছর আগের এই কালজয়ী সৃষ্টিকে এতদিন পরে বঙ্গ-দর্পণে ও দর্শনে প্রতিবিম্বিত হতে দেখবো কেনো?
তাফসীরে মাযহারী প্রণেতা শ্রদ্ধাই কাযী ছানাউল্লাহ্ পানিপথী র. ছিলেন প্রথিতযশা আলেম ও আরেফ। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান জিন্নুরাইনের অধস্তন বংশধর ছিলেন তিনি। ছিলেন আহলে সুন্নত ওয়াল জামাতের হানাফী মাযহাবের একনিষ্ঠ অনুসারী ও বোদ্ধা। আর ছিলেন আধ্যাত্মিকতার দিক থেকে নেসবতে সিদ্দীকির (হজরত আবুবকর সিদ্দীক রা. এর আত্মিক সংশ্লিষ্টতার রঙে পূর্ণ রঞ্জিত। মোজাদ্দেদিয়া তরিকার তৎকালীন সর্বশ্রেষ্ঠ আরেফ হজরত মাযহারে শহীদ জানে জানা র. এর প্রিয় মুরিদ ও খলিফা ছিলেন তিনি।
তাফসীরে মাযহারী pdf download. Tafsir Mazhari Bangla pdf
এভাবেই তিনি তাঁর প্রজ্ঞাকে করেছিলেন অধীত বিদ্যা (এলমে হুসুলী) এবং সত্তাসঞ্জাত বিদ্যার (এলমে হুজুরীর) অবাক সমাহার। তাই তাঁর বিবরণে রয়েছে একই সঙ্গে রহস্যের সুবাস, বুদ্ধির ঝলক এবং সুসিদ্ধান্তের সংশ্লেষ। তাফসীর শাস্ত্রের জগতে তিনি এনেছেন বর্ণনা পরম্পরার (রেওয়ায়েতের) সঙ্গে বুদ্ধিবৃত্তির (দেরায়েতের সম্মিলিত নির্ভরতা। তার সঙ্গে মিলিয়েছেন অন্তর্দৃষ্টির (ফেরাসাতের) নিখুঁত পর্যবেক্ষণকে। তাই তিনি কালজ হয়েও কালোত্তর। অন্তরাল হয়েও স্মরণমুখর। তাফসীরে মাযহারী pdf
যারা স্থূলদর্শী এবং তাফসীর শাস্ত্রকে স্বকপোলকল্পিত মতবাদের মাধ্যম হিসেবে বিবেচনা করতে অভ্যস্ত তারা তো পেচকসদৃশ। সমুজ্জ্বল সূর্যালোক তাদের কাম্য নয়। তারা এ আলো এড়িয়ে চলতে চায়। তাফসীরে মাযহারীর বিলম্বিত বঙ্গায়নকেও তারা হয়তো শুভদৃষ্টিতে দেখতে নারাজ।
অন্তরের আলো ছাড়া কোনো বিষয়ের মূল প্রকৃতি অনুভবগ্রাহ্য হয় না। আলোকিত অন্তর্লোক ছাড়া সরল পথরেখা দৃষ্টিগ্রাহ্যও হয় না। আর শ্রুতির আওতায়ও আসে না আল্লাহ্পাকের অমোঘ ঘোষণাটি • আলা লিল্লাহিদ্ দীনুল খলিছ (সাবধান হও -আল্লাহর জন্যই বিশুদ্ধ ধর্ম)। এই অন্তর্লোকের প্রবহমানতাকে যথামান্যতা দিয়েছেন আমাদের সম্মানিত তাফসীরকারক। তাফসীর গ্রন্থটির নামকরণে মুদ্রিত রেখেছেন তাঁর পীর কেবলা ও কাবা’র নাম। কারণ, প্রকৃত অর্থেই জ্ঞানী ছিলেন তিনি।
আরো বই ডাউনলোড করুন
তাফসীরে তাবারী pdf. Tafsir al Tabari Bangla pdf
তাফসীরে উসমানী pdf download. Tafsir Usmani pdf
তাফসীরে ইবনে আব্বাস pdf. Tafsir Ibn Abbas Bangla pdf
তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf
