তাদাব্বুরে কুরআন pdf – Tadabbur e Quran pdf

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা আমীন আহসান ইসলাহী রহঃ কর্তৃক রচিত তাফসীর গ্রন্থ তাদাব্বুরে কুরআন এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

তাদাব্বুরে কুরআন pdf - Tadabbur e Quran pdf

লেখকমাওলানা আমীন আহসান ইসলাহী
ধরনতাফসীর
ভাষাবাংলা
প্রকাশকআধুনিক প্রকাশনী
প্রকাশকাল২০০৫
খন্ড সংখ্যা
ফাইল সাইজবিভিন্ন
ফাইল টাইপPDF

তাদাব্বুরে কুরআন ১ম খন্ড

তাদাব্বুরে কুরআন ২য় খন্ড

ইতিপূর্বে ‘তাদাব্বুরে কুরআন’ শিরোনামে একটি পুস্তিকা আমি রচনা করেছিলাম। যার ২/৩ এডিশন সম্ভবত ছাপাও হয়েছিল। ইচ্ছা ছিল এটাকেই তাফসীরের ভূমিকা হিসেবে জুড়ে দেয়া হবে। এটা বেশ আগের কথা। যে কারণে নতুন ভূমিকা লিখার ইচ্ছা আমার আদৌ ছিল না। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে চিন্তা করে দেখা গেল ভূমিকা হিসেবে একে চালিয়ে দেয়াটা তাফসীরের সাথে যুলুমের নামান্তর।

তাদাব্বুরে কুরআন pdf – Tadabbur e Quran pdf

কারণ একে তো বহু পূর্বে লিখিত হওয়ার দরুন উক্ত পুস্তিকায় বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি রয়ে গেছে। দ্বিতীয়ত, এর কোনো কোনো স্থানে সামঞ্জস্যহীন দীর্ঘ বক্তব্য সন্নিবেশিত হয়েছে। তাই সমস্ত জরুরী কাজ বাদ দিয়ে আমাকে তাফসীরের নতুন ভূমিকা লিখায় মনোযোগ দিতে হলো। আল্লাহ তাওফীক দিন।

এ তাফসীর লিখার পিছনে আমার মূল উদ্দেশ্য এমন একটি প্রামাণ্য গ্রন্থ রচনা করা যার বিবরণে যাবতীয় অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা, অন্যায় পক্ষপাতিত্ব প্রায় ত্রুটি- বিচ্যুতির ছোবল এড়িয়ে স্বাধীন ও মুক্ত মনে প্রতিটি আয়াতের সঠিক মর্ম, আসলভাব ও যথার্থ আবেদন চিহ্নিত করা হবে। উদ্দেশ্যের চাহিদা অনুযায়ী স্বাভাবিকভাবেই আমি কুরআন বুঝার লক্ষে প্রথমত সে সকল মাধ্যমের প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছি, যা স্বয়ং কুরআন কারীমে বিদ্যমান।

যথা – কুরআনের ভাষা, এর বাচনভঙ্গি, আয়াতসমূহের পারস্পরিক যোগসূত্র, প্রমাণ সিদ্ধ বক্তব্য ও দৃষ্টান্তের উপস্থাপনা। দ্বিতীয়ত — হাদীস, ইতিহাস, পূর্বতন আসমানী গ্রন্থ, তাফসীরের কিতাব ইত্যাদি কুরআন বহির্ভূত মাধ্যমসমূহ অনুসরণ করেছি। এগুলোর সাহায্য আমি আপন সাধ্য ও প্রয়োজনমত নিয়েছি বটে, তবে ভিতরগত মাধ্যমের অধীন হিসাবে। কুরআনের শব্দ, বাচনভঙ্গি, প্রমাণ ও উপমার আলোকে যে বিষয় স্পষ্টতর বুঝা গেছে, সেটি আমি গ্রহণ করেছি।

তাদাব্বুরে কুরআন pdf – Tadabbur e Quran pdf

এর বিপরীত কোনো বিষয় বক্তব্য প্রকাশ পাওয়া অবস্থায় এর মূল্য ও গুরুত্ব অনুযায়ী আমি সেটিকে যথাযথ যাচাই করেছি। দীনী ও এলমী দৃষ্টিকোণ থেকে বিষয়টি গুরুত্বের অধিকারী হলে গভীর পর্যালোচনার আলোকে তাকে অনুধাবন করতঃ আমি সঠিক মর্ম নির্ধারণের চেষ্টা করেছি। আর গুরুত্বের বাহন কিংবা অর্থবহ না হলে সেটি আমি এড়িয়ে গেছি। কেননা অপ্রয়োজনীয় পরিশ্রম আমি অর্থহীন প্রয়াস মনে করি।

আলোচ্য গ্রন্থে উপরোক্ত মাধ্যম দুটি থেকে আমি কি ধরনের সাহায্য নিয়েছি, তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরতে চাই। এ ব্যাপারে ভিতরগত মাধ্যম সম্পর্কে আমার প্রথম আলোচনা। কুরআন কারীম আরবী ভাষায় নাযিল করা গ্রন্থ। তবে এর ভাষণ কথ্য কিংবা নিম্নমানের ভাষার দোষত্রুটি থেকে মুক্ত। কার্যত কুরআনের বাচনভঙ্গি, উপমা-উৎপ্রেক্ষা, যুক্তি-প্রমাণ, শব্দ ও বাক্যের পরস্পর গাথনি এবং রচনাশৈলী এমনই অলংকার শোভিত, যাকে মুজিযা তথা অলৌকিক আখ্যায়িত করা ছাড়া উপায় নেই।

এ জাতীয় কালাম রচনা করা জিন-ইনসান কারো পক্ষেই সম্ভব নয়। প্রচলিত আরবী বাকরীতি পুরোপুরি অনুসরণ না করে আল কুরআনের বাগধারা মূলত নিজস্ব ও স্বতন্ত্র গতি অনুসরণে প্রবাহিত, যাকে মানবীয় বাগ-ব্যঞ্জনার সাথে তুলনা করা অর্থহীন। কুরআনিক বাচনভঙ্গি কি পরিমাণ অলংকার সমৃদ্ধ আরবের প্রখ্যাত কবি লবীদের ঘটনায় কিঞ্চিত অনুমান করা যায়। লবীদ ছিলেন কালজয়ী সাবআ মুআল্লাকা তথা গীথিকা সপ্তকের সর্বশেষ কবি ও কাব্যকার।

তাদাব্বুরে কুরআন pdf – Tadabbur e Quran pdf

তাঁর একটি কবিতার সম্মানে সমকালীন আরব কবি গোষ্ঠী ওকাযের মৌসুমী মেলায় তাঁর সামনে সেজদায় লুটিয়ে পড়েছিল। শুধু কি তাই, তৎকালীন আরব ঐতিহ্য অনুযায়ী মহাকবি লবীদ রচিত কবিতামালা কা’বা ঘরের দেয়ালে বছরব্যাপী ঝুলিয়ে পর্যন্ত রাখা হয়েছে, এটা ছিল কবির প্রতি সম্মানের নিদর্শন। পরবর্তীতে যখন ইসলামের বিপ্লবী আহ্বান শুরু হলো, এর মর্মবাণী তাঁর মনের দুয়ারে তীব্র আঘাত হানে। এক পর্যায়ে অন্তর খুলে গেলে তিনি ইসলামের শীতল ছায়ায় আশ্রয় নেন।

এখন তিনি সাচ্চা মুসলমান। যতই পাঠ করেন কুরআনের অলৌকিক ব্যঞ্জনা, ভাষালংকারের অনাবিল ব্যঞ্জনা তাঁকে বিমূঢ় বিমোহিত করে তোলে। কারণ তিনি কবি। তিনি বুঝেন শব্দ ও বাক্যের ফাঁকে ফাঁকে অলংকারের উপস্থাপনা কত যে নিখুঁত উপমার প্রয়োগ কত যে নিপুণ। মানব রচিত কোনো কাব্য কবিতা এর তুল্য হওয়ার কল্পনাও করা যায় না। পরিশেষে তিনি কাব্য চর্চার পাঠ চুকিয়ে দেন।

আরব কবিকুলের সেজদার পাত্র, ভাষালংকারের গর্বিত প্রতীক ও কবিসম্রাট লবীদের এহেন অঙ্গনবিচ্যুতি মানসিকতার জনমনে বিস্ময়ের সৃষ্টি করে। কেউ জিজ্ঞেস করল : এখন আপনার কাব্য চর্চার প্রতি বিমুখ হওয়ার কারণ কি? স্বল্প ভাষণ জ্ঞানী লোকের স্বভাব। তাই তিনি সংক্ষেপে জবাব দিলেন -কুরআনের পরেও কি? (অর্থাৎ কুরআন কারীমই তো যথেষ্ট। এরপর কাব্য চর্চার অবকাশ কোথায় প্রয়োজনই বা কি ?)

আরো বই ডাউনলোড করুন

তাফসীরে ইবনে আব্বাস pdf. Tafsir Ibn Abbas Bangla pdf

তাফহীমুল কুরআন pdf. Tafhimul Quran Bangla pdf

তাফসীরে জালালাইন সব খন্ড pdf. Tafsir Jalalain Bangla pdf

তাফসীর ইবনে কাসীর pdf. Tafsir Ibn Kathir Bangla

রিয়াদুস সালেহীন সকল খন্ড pdf download. Riyadus Salihin Bangla