বিসমিল্লাহির রহমানির রহিম, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক রচিত সীরাত গ্রন্থ সীরাত বিশ্বকোষ এর সব খন্ড (১-১২ খণ্ড) (৫ম খণ্ড বাদে) এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।
| লেখক | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
| ধরন | সীরাত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ |
| প্রকাশকাল | ২০০০ |
| খন্ড সংখ্যা | ১৪ |
| ফাইল সাইজ | বিভিন্ন |
| ফাইল টাইপ |
বিশ্বকোষ জ্ঞান জগতের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার। ইংরেজী Encyclopaedia-কে বাংলায়- বিশ্বকোষ বলা হয়। ইহা গ্রীক শব্দ enkyklios (বৃত্তাকারে বা চক্রাকারে) paideia (শিক্ষা) হইতে নির্গত। ইহার অর্থ বিদ্যা শিক্ষা চক্র বা পরিপূর্ণ জ্ঞান সংগ্রহ। আরবীতে ইহাকে “দাইরাতুল মা’আরিফ” অথবা “আল-মাওসূ’আ” বলা হয়। বিশ্বকোষ সাধারণত নিত্যপ্রয়োজনীয় বিষয়াদি সম্পর্কে রচিত হয়, আবার জ্ঞানের বিশেষ কোন শাখার ব্যাপক বর্ণনা সম্বলিত গ্রন্থও বিশ্বকোষ নামে পরিচিত।
সীরাত বিশ্বকোষ pdf
এরিস্টোটল স্বীয় শাগরিদদের ব্যবহারের জন্য তাঁহার সময় পরিজাত জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় তথ্যসমূহ বিষয় পরম্পরায় কতগুলো গ্রন্থে লিপিবদ্ধ করিয়াছিলেন। প্রাচীন রোমের খ্যাতনামা পণ্ডিত মার্কাস টেরেন্টিয়াস ভ্যারো (১১৬-২৭ খৃ.পূ.) সাহিত্য অলংকার, গণিত, ফলিত জ্যোতিষ শাস্ত্র, চিকিৎসা বিদ্যা, সংগীত বিদ্যা, স্থপতি বিদ্যা প্রভৃতি বিষয় সম্পর্কে Disciplinarum Liberia IX নামে বিশ্বকোষ রচনা করিয়াছিলেন।
তিনি তাঁহার Imagines নামক গ্রন্থে গ্রীস ও রোমের সাত শত বিশেষ ব্যক্তির জীবনী সংকলন করিয়াছিলেন যাহা বিশ্বকোষ হিসাবে গণ্য। খৃস্টীয় ৯ম-১০ম শতকে বিভিন্ন বিষয়ে আরবী ভাষায় বিশ্বকোষ রচনা আরম্ভ হয়। আবূ বাকর মুহাম্মাদ ইব্ন যাকারিয়া আর-রাযী (৮৬৫-৯২৫ খৃ.) ১৬ খণ্ডে “কিতাবুল হাবী” নামে চিকিৎসা বিষয়ে একটি বিশ্বকোষ প্রণয়ন করিয়াছিলেন।
ইবন ‘আবদ রাব্বিহি (৮৬০-৯৪০ খৃ.) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে ২৫ খণ্ডে “আল-ইকদুল ফারীদ” নামে বিশ্বকোষ রচনা করিয়াছিলেন। আবুল ফারাজ আল- ইসফাহানী (৮৯৭-৯৬৭ খৃ.) ২১ খণ্ডে “কিতাবুল আগানী” নামে সঙ্গীত বিষয়ক বিশ্বকোষ প্রণয়ন করিয়া বিখ্যাত হন। প্রাচ্যের খ্যাতনামা চিকিৎসা বিশারদ ‘ঈসা ইব্ন ইয়াহ্ইয়া আল-জুরজানী (মৃ. ১০১০ খৃ.) চিকিৎসা বিষয়ে আরবীতে “আল-মিআতুস সানা ‘আতিত তিব্বিয়া” নামে এক শত খণ্ডে একটি বিশ্বকোষ রচনা করিয়াছিলেন।
সীরাত বিশ্বকোষ ৫ম খণ্ড
আরো বই ডাউনলোড করুন
শব্দার্থে আল কুরআনুল মজীদ মতিউর রহমান খান pdf
তাওযীহুল কুরআন আব্দুর রাযযাক বিন ইউসুফ pdf
