এবার ভিন্ন কিছু হোক pdf free download – Ebar vinno kichu hok

বিসমিল্লাহির রহমানির রহিম; আরিফ আজাদ লিখিত বই এবার ভিন্ন কিছু হোক এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

এবার ভিন্ন কিছু হোক pdf free download - Ebar vinno kichu hok pdf

লেখকআরিফ আজাদ
ধরনআত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
ভাষাবাংলা
প্রকাশকসমকালীন প্রকাশন
প্রকাশকাল২০২২
পৃষ্ঠা১৯৭
ফাইল সাইজ২৯ MB
ফাইল টাইপPDF

ইবলিস শয়তানের সাথে মানুষের শত্রুতা চিরন্তন। অভিশপ্ত হওয়ার পর সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই মর্মে প্রতিজ্ঞা করেছিল যে, কিয়ামত পর্যন্ত মানবজাতিকে বিভ্রান্ত করার জন্য সে তার সর্বোশক্তি প্রয়োগ করে সবরকমের চেষ্টা করে যাবে।

রন্ধ্রে রন্ধ্রে ঘুরে বেড়ানো ইবলিসের খপ্পর থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকার সুযোগ আমাদের সামনে নেই। সে তার বাহারি ফাঁদ পেতে সর্বদা আমাদেরকে গন্তব্য থেকে বিচ্যুত করতে মরিয়া। সে আমাদের জান্নাতে নবি-রাসুলদের প্রতিবেশী হতে দিতে চায় না, আমাদের নিয়ে সে অনন্ত জাহান্নামে পুড়তে চায়। ইবলিসের ফাঁদে পড়ে আমরা পদে পদে বিভ্রান্ত হই। হওয়াই স্বাভাবিক।

ইবলিসের শক্তির সাথে পেরে ওঠা আমাদের পক্ষে নিতান্তই অসম্ভব, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহায্য করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তখনই সাহায্য করেন, যখন বান্দা কায়মনোবাক্যে তাঁকে ডাকে। হৃদয়ের গভীর থেকে তাঁকে স্মরণ করে।

আল্লাহর নির্দেশিত একটা জীবনব্যবস্থা আমাদের সামনে রয়েছে, কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেই জীবনপদ্ধতি থেকে বারবার আমরা ছিটকে যাই। আমরা নিজেদের খেয়াল-খুশিমতো অথবা অন্যের বানানো জীবনপদ্ধতিকে আপন করে বাঁচতে শুরু করি। এভাবে আস্তে আস্তে আমাদের অন্তরগুলোতে মরিচা ধরে যায় এবং আমরা বিশ্বাস করতে শুরু করি যে, আল্লাহ হয়তো আর কোনোদিনও আমাদের ক্ষমা করবেন না। আমরা হয়তো চিরতরে আল্লাহর ক্ষমা লাভের যোগ্যতা হারিয়ে ফেলেছি।

আত্মবিশ্বাসে ফাঁটল ধরিয়ে শয়তান ভুলের রাস্তায় আমাদের নিমজ্জিত রাখে। সময় বয়ে যায়, কিন্তু আল্লাহর নির্দেশিত রাস্তায় ফিরে আসা আমাদের আর হয়ে ওঠে না। একদিন ফুরিয়ে আসে জীবনপ্রদীপের তেজ, ধীরে ধীরে নিভে যেতে থাকে। সেটা। আর যেদিন ফুরিয়ে যায় আয়ু, সেদিন স্তিমিত হয়ে যায় জীবনের সকল আয়োজন, বন্ধ হয়ে যায় আশা এবং ভরসারও দরোজা।

এবার ভিন্ন কিছু হোক pdf

Scroll to Top