নবী জীবনের গল্প pdf – Nobi Jiboner Golpo pdf – আরিফ আজাদ

বিসমিল্লাহির রহমানির রহিম; আরিফ আজাদ লিখিত বই নবী জীবনের গল্প এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

নবী জীবনের গল্প pdf - Nobi Jiboner Golpo pdf

লেখকআরিফ আজাদ
ধরনসীরাত
ভাষাবাংলা
প্রকাশকসমকালীন প্রকাশন
প্রকাশকাল২০২১
পৃষ্ঠা১৩৯
ফাইল সাইজ১৯ MB
ফাইল টাইপPDF

একটা পবিত্র, শুভ্র আর স্বপ্নময় জীবনের উপাখ্যান হলো নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী তথা সীরাহ। আমাদের ধারণা – কেবল মসৃণ, সহজ আর সাবলীল জীবন হলেই বুঝি তাকে স্বপ্নময় জীবন বলে। এটা কিন্তু মোটেও সত্য নয়। স্বপ্নময় জীবনের অর্থই হলো হাজারো বাধা, হাজারো প্রতিবন্ধকতা, ঘরের ও বাইরের শত্রুতা-সহ সকল প্রতিকূলতাকে ডিঙিয়ে একটা সফল এবং কর্মময় জীবনের স্বাক্ষর রেখে যাওয়া।

স্বপ্নময়, সফল ও সার্থক জীবনের এই যদি হয় সংজ্ঞা, পৃথিবীর যেকেউ তখন অকপটে স্বীকার করতে বাধ্য হবেন যে, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গোটা জীবনটাই এমনই এক জীবনের অনুপম উদাহরণ। সবিস্ময়ে তিনি সম্ভাবনাকে আবিষ্কার করেছেন। নিজ হাতে তিনি ঘর সাজিয়েছেন। পরের দুয়ারে ছুটে যেতেও কখনো তিনি ক্লান্তি অনুভব করেননি।

তিনি সম্ভাবনাকে রূপ দিয়েছেন বাস্তবতায়, শত্রুতাকে হয় ভালোবাসা দিয়ে জয় করেছেন, নয়তো মহাবীরের মতো সেটা ছিন্নভিন্ন করে দিয়েছেন। তিনি জয় করেছেন হৃদয়, শীতল করেছেন অন্তর, জুড়িয়েছেন চোখ আর ভরিয়েছেন বুক। তিনি অনুপম, অনন্য, অনতিক্রম্য!

মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধরণির বুকে এমন এক মানবাত্মা, যাকে রাব্বুল আলামিন বাছাই করেছেন গোটা মানবজাতির জন্য। যিনি বয়ে এনেছেন দয়াময়ের অশেষ করুণার ফল্গুধারা। যিনি খরস্রোতা নদীতে তুলেছেন তীরভাঙা ঢেউ, মৃত পত্রপল্লবে যিনি এঁকে দিয়েছেন সবুজের আল্পনা। তৃষিত নগরীর বুকে তিনি যেন শ্রাবণের অবিরল বৃষ্টিধারা। অতলান্ত অন্ধকারে তিনি নক্ষত্রের মতো উজ্জ্বল আলোকের সন্ধান।

সীরাতের পরতে পরতে, ইতিহাসের পাতায় পাতায় স্বর্ণাক্ষরে খোদাই করা আছে এই মহামানবের জীবনী। তার শারীরিক গড়ন থেকে শুরু করে জীবন গঠনের দিকনির্দেশনাবলি—সবকিছুই স্বমহিমায় আমাদের সামনে উপস্থিত। কখনো তিনি আমাদের সামনে সফল একজন রাষ্ট্রনায়ক, কখনো বা যুদ্ধের তেজস্বী সেনাপতি ! কখনো তিনি অনুপম শিক্ষকের ভূমিকায়, আবার কখনো তিনি হাস্যমুখর এক স্বামী।

নবী জীবনের গল্প pdf

Scroll to Top