তোমাকে ভালোবাসি হে নবী pdf – Tomake valobashi he nobi pdf

বিসমিল্লাহির রহমানির রহিম; গুরুদত্ত সিং লিখিত বই তোমাকে ভালোবাসি হে নবী এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

তোমাকে ভালোবাসি হে নবী pdf - Tomake valobashi he nobi pdf

লেখকগুরুদত্ত সিং
ধরনমুহাম্মদ সাঃ এর জীবনী
ভাষাবাংলা
প্রকাশকদারুল কলম
প্রকাশকাল২০০২
পৃষ্ঠা১২৩
ফাইল সাইজ৮ MB
ফাইল টাইপPDF

‘সীরাতুন্নবী’ – হৃদয়ের নিভৃতলোকে আশ্চর্য স্নিগ্ধ এক অনুভূতি জাগ্রত করে ছোট্ট এ শব্দটি। জীবনের জ্ঞান ও অভিজ্ঞান এবং পথ ও পাথেয় লাভের ‘আলোক-উৎস’ হলো সীরাতুন্নবী। তাই – আল্লাহর শোকর – জীবনের শুরু থেকে ‘সীরাতুন্নবী’ ছিলো আমার অধ্যয়নের অন্যতম প্রিয় বিষয়। নানাজান মাওলানা আব্দুল জলীল মাযাহেরী (রহঃ) রচিত ‘ছোটদের নূরনবী’ দ্বারা আমার সীরাত অধ্যয়নের শুভ সূচনা।

তখন থেকে এখন– এ দীর্ঘ জীবন, বাংলা, উর্দূ ও আরবী ভাষার সীরাত ভাণ্ডার থেকে আমি যথাসম্ভব ‘আলো’ অর্জনের চেষ্টা করে আসছি। তবে তা সীমাবদ্ধ ছিলো মুসলিম মনীষীদের কলম পর্যন্ত। কোন অমুসলিম মনীষীর লেখা সীরাত-গ্রন্থ পড়ার সুযোগ আমার কেন যেন কখনো হয়নি।

কয়েক বছর আগে নূরিয়া মাদরাসার কুতুবখানায় ‘রাসূলে আরাবী’ নামে উর্দূ ভাষায় রচিত ছোট্ট কলেবরের একটি কিতাব দেখতে পেলাম। এবং আগ্রহভরে হাতে নিলাম, লেখকের নাম গুরুদত্ত সিং! প্রথম পৃষ্ঠায় পরিচয় দেয়া হয়েছে এভাবে- ‘ইসলামের নবীর প্রতি অনুরাগী’ একজন শিখ গুরুদত্ত সিং-এর কলমে রচিত’।

কৌতুহলী মনে পাতা উল্টে দেখি, আমার জন্য অপেক্ষা করছে! আরেকটি বিস্ময়! জগদ্ববরেণ্য আলিম ও সীরাত গবেষক আল্লামা সৈয়দ সোলায়মান নদভী (রহঃ) বইটি সম্পর্কে একটি সংক্ষিপ্ত ও সারগর্ভ প্রশংসা-মন্তব্য লিখেছেন। ফলে আমার হৃদয়ে গ্রন্থ ও গ্রন্থকার সম্পর্কে একটি ‘কোমল অনুভূতি’ সৃষ্টি হলো। কিতাবটি পড়লাম। একবার, দু’বার এবং কয়েকবার। এক কথায় ‘অপূর্ব’! যেমন ভক্তি ভালোবাসার আবেগ-উচ্ছ্বাস, তেমনি ভাষা ও সাহিত্যের ছন্দময় প্রকাশ!

হৃদয়ের উৎস থেকে নবী-প্রেমের একটি ঝর্ণাধারা যেন কল্লোল ধ্বনি তুলে বয়ে চলেছে। ভাবের তরঙ্গে, আবেগের উচ্ছ্বাসে, শব্দের সুরঝংকারে এবং ভাষার নৃত্য ছন্দে আমিও যেন দোল খেতে খেতে এগিয়ে চলেছি। আমারও হৃদয়ে নতুন করে নবী-প্রেম উথলে উঠেছে।

তোমাকে ভালোবাসি হে নবী pdf

আরো বই ডাউনলোড করুন

কবীরা গুনাহ pdf

ইসলামের ইতিহাস নববী যুগ থেকে বর্তমান pdf

ছহীহ নূরানী কোরআন শরীফ pdf

প্যারেন্টিং বই pdf

কালের বিবর্তনে ফিলিস্তিনের ইতিহাস pdf

এক নজরে কুরআন pdf

Scroll to Top