বিসমিল্লাহির রহমানির রহিম, আবদুস শহীদ নাসিম সংকলিত হাদিস গ্রন্থ সিহাহ সিত্তার হাদীসে কুদসী এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আবদুস শহীদ নাসিম |
| ধরণ | কুরআন শিক্ষা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | শতাব্দী প্রকাশনী |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ১৭৩ |
| ফাইল সাইজ | ৫ MB |
| ফাইল টাইপ |
আমার মনিবের কালাম আল কুরআন তিলাওয়াত করার সময় হৃদয়ের গভীরে তাঁর প্রতি এমন এক আকর্ষণ আর সম্মোহন সৃষ্টি হয়, যা অনুপম, অতুলনীয় এবং অনাবিল। এ কালাম হৃদয়কে কেবলই উদ্বেলিত করে, কেবলই মুগ্ধ করে, কেবলই পরম সুহৃদ প্রভু পরওয়ারদিগারের দরবারে টেনে নিয়ে যায়। কারণ, এতো সেই মু’জিযা যা বিশ্বজগতের মালিক তাঁর দাস ও রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন।
তাই এর প্রভাব তো অবশ্যি অলৌকিক হবে। এতে থাকবে স্বৰ্গীয় সুরভি। আল্লাহর কালামের পর সর্বাধিক আকর্ষণ যে জিনিসের মধ্যে রয়েছে, তা হলো তাঁর রসূলের হাদীস। হাদীস মুমিনের হৃদয়কে আকর্ষণ করে, পবিত্র করে, করে অনাবিল, করে সৌন্দর্য দান। মুমিনের জীবনকে গড়ে তোলে প্রভুর প্রকৃত দাসের জীবন হিসেবে।
হাদীসের মধ্যে আবার সর্বাধিক আকর্ষণ আর সম্মোহন রয়েছে হাদীসে কুদসীতে। প্রিয় রসূল যেসব হাদীসের সম্পর্ক জুড়ে দিয়েছেন প্রভু রাহমানুর রাহীমের সাথে, সেগুলোই হাদীসে কুসী। এগুলোতে প্রভুর কথা সরাসরি উদ্ধৃত হয়েছে। বলা হয়েছে : ‘আল্লাহ বলেছেন, কিংবা ‘আমার প্রভু বলেছেন’। তাই এসব হাদীসেও রয়েছে স্বর্গীয় রাজ্যের একটা সৌরভ।
হাদীসে কুদ্সীর প্রতি অনেক আগে থেকেই আমার ছিলো বিশেষ আকর্ষণ! বিশেষ করে কয়েকটি হাদীসে কুদসী তো হৃদয়ই জয় করে নিয়েছে! যেমন: হে আমার দাসেরা শুনো! আমি যুলম করাকে আমার উপর হারাম করে নিয়েছি। তোমাদেরও একে অপরের প্রতি যুলম করাকে হারাম করে দিয়েছি। সুতরাং তোমরা পরস্পরের প্রতি যুলম করোনা। [মুসলিম]
এই আকর্ষণের কারণে হাদীসে কুদ্সীগুলো একত্র করার একটা আকাঙ্ক্ষা হৃদয়ে সুপ্ত হয়ে থাকে। সাত আট বছর আগে লেবাননের বৈরুত থেকে প্রকাশিত ‘আল আহাদিসুল কুদ্সিয়া’ নামে একটি সুন্দর হাদীসে কুদ্সীর সংকলন আমার হাতে আসে।
হাদীসে কুদসী pdf
