বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহঃ লিখিত সীরাত গ্রন্থ আর রাহীকুল মাখতুম এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আল্লামা সফিউর রহমান মোবারকপুরী রহঃ |
| ধরণ | মুহাম্মদ সাঃ এর জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ প্রকাশনী, আল কোরআন একাডেমী |
| প্রকাশকাল | ২০১১, ২০০৩ |
| পৃষ্ঠা | ৫৫৮, ৫০৮ |
| ফাইল সাইজ | ২৬, ১৮ MB |
| ফাইল টাইপ |
শায়খ সফিউর রহমান মুবরাকপুরী (রাহি) ১৯৭৮ সালে যখন রাসূলুল্লাহ (সা) জীবনী লিখে প্রথম পুরস্কার (সে সময় আনুমানিক দেড় লক্ষ ভারতীয় টাকা) অর্জনের এক দুর্লভ কৃতিত্বের অধিকারী হন, তখন আমি বাংলাতেই পড়াশুনা করতাম। পরে সৌভাগ্যক্রমে ‘জামি’আহ সালাফিয়্যাহ’ বেনারসে পড়তে যাওয়ার সুযোগ ঘটে এবং এ আন্তর্জাতিক ব্যক্তিত্বের শিষ্যত্ব অর্জন করে ধন্য (১৯৮০ হতে ১৯৮৬ পর্যন্ত) হই।
আর রাহীকুল মাখতুম pdf. Ar Rahikul Makhtum pdf
তিনি তাঁর মূল আরবী গ্রন্থটি উর্দুতে অনুবাদ করে প্রকাশ করেন ১৯৮০ সালে। এ বইয়ের বাংলা অনুবাদের জন্য তিনি সে সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক জনাব ড. মুজীবুর রহমানকে অনুমতি দান করেন। কিন্তু দুঃখের বিষয় জনাব ড. মুহাম্মদ মুজীবর রহমান সাহেব নিজ কর্মব্যস্ততার দরুন এ গুরুদায়িত্ব রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক জনাব মূয়ীনুদ্দীন আহমাদ-এর উপর অর্পণ করেন। আর রাহীকুল মাখতুম pdf
তিনি মূল বইয়ের প্রায় ১/৩ অংশ অনুবাদ করার পর কোন এক অজ্ঞাত কারণে বন্ধ করে দেন। পরিশেষে এ অনুবাদের কাজে হাতে লাগান কামারখন্দ সিনিয়র ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব আব্দুল খালেক রহমানী। তিনি কৃতিত্বের সাথে এ কাজটি সমাধা করেন। অনুবাদ শিল্প খুবই জটিল ও স্পর্শকাতর। উভয় ভাষায় পারদর্শী না হলে মূল ভাবধারা রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বাংলা ভাষায় যথাযথ জ্ঞান ও যোগ্যতা না থাকলে তাতে সাহিত্য রস সৃষ্টি করা ও তার লালিত্য বজায় রাখা শুধু কঠিনই নয়, দুঃসাধ্য কাজ। সেহেতু এ অনুবাদ গ্রন্থের ভাষা সম্পাদনার গুরুভার গ্রহণ করেন পি.টি. আই রাজশাহীর প্রাক্তন সুপারিন্টেডেন্ট জনাব সাইফুদ্দীন আহমাদ। অন্যের অনুবাদের উপর নির্ভরশীল হওয়ার জন্য তিনি স্বাধীনভাবে সাহিত্যাঙ্গনে পদচারণা করতে পারেন নি। বরং তাঁকে অনেক স্থানে ভাব উদ্ধারের জন্য বহু পরিশ্রম করতে হয়েছে।
আর রাহীকুল মাখতুম pdf. Ar Rahikul Makhtum pdf
এ বইয়ের গুরুত্ব ও মূল্য যে কতটা তা পাঠক মাত্রই অনুভব করতে পারবেন ইনশাআলাহ, যদি মূল বই আরম্ভ করার আগে এর ভূমিকা ও পূর্বকথাসমূহ পাঠ করেন। তবে আমাদের দেশে সহজলভ্য যত জীবন চরিত আছে তাতে বিশুদ্ধ ও সঠিক ইতিহাস তুলে ধরার খুব সামান্য চেষ্টাই গ্রহণ করা হয়েছে। লেখকমণ্ডলী ভক্ত হিসেবে বিশুদ্ধ-অশুদ্ধ তথা সহীহ-যঈফ যে কোন তথ্য পেয়েছেন যাচাই না করে সেটাকেই বইয়ের পাতায় সাজিয়ে দিয়ে ক্ষান্ত হয়েছেন। আর রাহীকুল মাখতুম pdf
পরিণাম স্বরূপ আমরা পেয়েছি বুজুর্গানে দ্বীনদের নামে শির্ক ও বিদ’আতের ছড়াছড়ি। কবর পূজা, তাযিয়া পূজা, ঈদ মীলাদুন্নবীসহ অগণিত শরীয়ত বহির্ভূত কর্মকাণ্ডের রমরমা। আর এগুলোকেই আসল দ্বীন হিসেবে ধরে নেওয়া হয়েছে। এ বিষয়ে আমি মাওলানা আকরাম খাঁর (রাহি) ‘মোস্তফা চরিত-এর ভূমিকার অংশ বিশেষ এখানে তুলে না ধরে পারছি না।
তিনি লিখেছেন, ‘ঐতিহাসিক হিসেবে (ভক্তের হিসেবে নহে) জগতের সাধু সজ্জন ও মহাপুরুষগণের জীবন ও চরিত্র আলোচনার চেষ্টা করিলে প্রায়ই দেখিতে পাওয়া যায় যে, কিংবদন্তি সংকলক ঐতিহাসিক এবং অন্ধ ভক্ত লেখকগণের দ্বারা তাঁহাদের প্রকৃত জীবন ও জীবনের আদর্শাস্থানীয় আসল বিষয়গুলো হয়ত একেবারে ঢেকে গেছে। অথবা এমন পর্বত পরিমাণ ও অন্ধ বিশ্বাসের আবর্জনারাশির নিচে তাহা চাপা পড়িয়া গিয়াছে।
আর রাহীকুল মাখতুম pdf. Ar Rahikul Makhtum pdf
যাহার উদ্ধার একেবারে অসাধ্য না হইলেও সহজসাধ্যও নহে। মানুষের দেহের মতো তাহার আভ্যন্তরীণ প্রবৃত্তিগুলোও খুব বাবু। এ বাবুগিরির খাতিরে আমাদের জ্ঞান ও বিবেক, স্বাধীন আলোচনা ও গবেষণার দ্বারা, অসত্যের পুঞ্জীকৃত ন্যাক্কারজনক আবর্জনারাশির নিম্ন হইতে সত্যের উদ্ধার সাধন করার জন্য পরিশ্রম স্বীকার করতে বড় একটা চাহে না। এই সহজ মানসিকতা, কুসংস্কার ও অন্ধবিশ্বাসের গাড়ী-পাল্কীগুলোতে চড়িয়া পরম আনন্দে গা ভাসাইয় দিয়া শুইয়া পড়ে। ইহা মানবীয় দূর্বলতার সর্বাপেক্ষা মারাত্মক দিক। আর রাহীকুল মাখতুম pdf
মহাপুরুষগণের জ্ঞানের গভীরতা, তাঁহাদের চরিত্রের মহিমা তাঁহাদের জীবনের ব্রত ও সাধনা- এইসব লইয়া আলোচনা করিতে গেলে অনেক হাঙ্গামা উপস্থিত হয়। পক্ষান্তরে মহাপুরুষকে ভক্তি করিতে হইলে, তাঁহার জীবনীকে একেবারে বাদ দিয়া গেলেও চলে না। তাই ভক্তগণ খুব সহজে উভয় কুল রক্ষা করার জন্য কিছু আজগুবি, অনৈতিহাসিক গল্প গুজব এবং কিছু অলৌকিক ও অস্বাভাবিক উপকথার আবিস্কার করেন এবং সেইগুলির মধ্য দিয়া মহাপুরুষের নামে জয়জয়কার করিয়া মনে করিয়া লন যে, তাঁহাকে যথেষ্ট ভক্তি করা হইল।
ক্রমে এইসব কুসংস্কারমূলক উপকথা ও অলৌকিক কেস্সা কাহিনী। মহাপুরুষগণের জীবনের প্রকৃত শিক্ষণীয় বিষয়গুলিকে দূরে সরাইয়া দিয়া, ইতিহাস ও পুরাণ- পুস্তকসমূহের পৃষ্ঠায় স্থায়ীভাবে অধিকার জমাইয়া বসে। কালক্রমে তাহা ‘শাস্ত্র’ হইয়া দাঁড়ায় এবং সেইগুলি সম্বন্ধে সাধারণ সংস্কারের বিপরীত কেউ কোন কথা বলিতে চেষ্টা করিলে, তাহাকে শাস্ত্রদ্রোহী, ধর্মদ্রোহী ও কাফের বলিয়া নির্ধারণ করা হয়। যুক্তির দিক দিয়া কোন কথা বলিয়া উদ্ধার পাইবার আশাও এক্ষেত্রে খুবই কম।
আর রাহীকুল মাখতুম তাওহীদ প্রকাশনী pdf
আর রাহীকুল মাখতুম আল কোরআন একাডেমী pdf
আরো বই ডাউনলোড করুন
শিয়া মতবাদ ধারণা ও বাস্তবতা pdf
জীবন যদি হতো নারী সাহাবীর মতো pdf
