বিসমিল্লাহির রহমানির রহিম; আবু তাহের মিসবাহ লিখিত বই ইসলামকে জানতে হলে pdf free ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | আবু তাহের মিসবাহ |
| ধরণ | ইসলাম |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | দারুল কলম |
| প্রকাশকাল | ২০১৪ |
| পৃষ্ঠা | ৩৯৮ |
| ফাইল সাইজ | ৫৩ MB |
| ফাইল টাইপ |
আল্লাহ তা’আলার অসংখ্য শোকর যে, তিনি আমাকে মুসলিম ঘরে জন্মদান করেছেন; তারপর মুসলিম পরিবারে এবং ইসলামী পরিবেশে প্রতিপালনের ব্যবস্থা করেছেন; সর্বোপরি সামান্য পরিমাণে হলেও দ্বীনের ইলম হাছিল করার, দ্বীনের পথে চলার এবং দ্বীনের খেদমতে নিয়োজিত হওয়ার তাওফিক দান করেছেন। হামদ ও প্রশংসা তোমারই হে আল্লাহ! শোকর ও কৃতজ্ঞতা তোমারই হে আল্লাহ!
ইসলামকে জানতে হলে pdf download – আবু তাহের মিসবাহ
ইসলাম আমি নিজের সাধনায় অর্জন করিনি; ইসলাম আমি পেয়েছি আল্লাহর কাছ থেকে, বিনা তলবে, বিনা মেহনতে, যেমন পেয়েছি আলো, বাতাস এবং মায়ের বুকে দুধ। আমার কানে প্রথম যে শব্দ প্রবেশ করেছে তা হলো আযান। যখন আধো আধো বোল ফোটবে, তখন আম্মা-আব্বা চেয়েছেন, আমার মুখে প্রথম শব্দটি যেন হয় আল্লাহ! যখন হরফ শেখার সময় হলো, মা বললেন, বলো বিসমিল্লাহ!! ইসলামকে জানতে হলে pdf
মাকে মুছল্লায় দেখেছি, আর তাঁকে অনুসরণ করে, না বুঝেই সিজদা করেছি, অবুঝ শিশুর সিজদা! অথচ আল্লাহর এক বান্দা ইসলাম গ্রহণ করার পর লিখেছেন, ‘আমার আল্লাহকে আমি প্রথম সিজদা করেছি, জীবনের দীর্ঘ চল্লিশটি বছর পার করার পর; আর আমার মা-বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কালিমাহীন অবস্থায়। অথচ স্বভাব ও প্রকৃতিতে তাঁরা এত ভালো মানুষ ছিলেন যে, আমার বিশ্বাস, ইসলামের দাওয়াত পেলে প্রথম সুযোগেই তাঁরা বলতেন, লাব্বাইক’!
ইসলাম যে আল্লাহ তা’আলার পক্ষ হতে কী মহামূল্যবান নেয়ামত, তা আমাদের মত ‘ঘরোয়া মুসলিম’ হয়ত বুঝতে পারে না; কিন্তু জিজ্ঞাসা করুন সেই নও মুসলিম ভাইদের, জীবনের বহু বছর যারা জানতে পারেনি ইসলামের পরিচয়, ইসলাম কী? কাকে বলে ঈমান ও তাওহীদ? কে নবী মুহম্মদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)? জিজ্ঞাসা করুন তাদের, বহু কষ্ট-যাতনার মধ্যে যারা পাড়ি দিয়েছে দ্বিধা-দ্বন্দ্বের সুদীর্ঘ পথ।
ইসলামকে জানতে হলে pdf download – আবু তাহের মিসবাহ
তারপর হৃদয় যখন এ বিশ্বাস ও প্রত্যয় অর্জন করেছে যে, ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং ইসলাম ছাড়া নাজাতের কোন পথ নেই, তখন দেখতে পেলেন, সামনে বহু বাধা-প্রতিকূলতা; অনেক শঙ্কা ও আশঙ্কা; নির্যাতন-নিপীড়নের ভয়, এমনকি জীবনেরও ঝুঁকি। তারপর যখন সবকিছু উপেক্ষা করে দৃপ্তকণ্ঠে ‘বুকের ঈমান মুখে উচ্চারণ করলেন’ তখন ….! তাদের জিজ্ঞাসা করুন, ইসলাম কত বড় নেয়ামত এবং তা কবুল করা কত কঠিন!! ইসলামকে জানতে হলে pdf
জিজ্ঞাসা করুন, শুধু ইসলামের পরিচয় জানার জন্য তাদের পাড়ি দিতে হয়েছে কত কষ্ট-সাধনার পথ?! মুসলিম ঘরে জন্মগ্রহণ করা তো আমার নিজের কোন পুণ্য নয়! অমুসলিম ঘরে জন্ম নেয়াও তো নয় কারো পাপ! সে তো মহাপ্রজ্ঞার অধিকারী আল্লাহই জানেন, কেন তিনি কী করেন?! কিন্তু প্রশ্ন হলো, এ মহানেয়ামতের শোকর হিসাবে আমাদের কি দায়িত্ব নয় হিকমত ও প্রজ্ঞার সঙ্গে তাদের কাছে ঈমানের দাওয়াত পেশ করা এবং ইসলামের সহজ-সরল পরিচয় তুলে ধরা?
অবশ্যই আল্লাহ তা’আলার পক্ষ হতে এটা আমাদের উপর অর্পিত বিরাট দায়িত্ব, বিশেষ করে দয়াময় আল্লাহ অনুগ্রহ করে যাদের হাতে কলম দিয়েছেন। একটা সময় ছিলো যখন আলাদা করে ইসলামের পরিচয় পেশ করার প্রয়োজন হতো না; মুসলিমই ছিলো ইসলামের জীবন্ত পরিচয়। মানুষ তখন কিতাব খুলে ইসলামের পরিচয় নিতো না, মুসলিমকে দেখেই বুঝে নিতো, এ-ই হলো ঈমান! এ-ই হলো ইসলাম এবং আখলাকে মুসলিম!!
ইসলামকে জানতে হলে pdf download – আবু তাহের মিসবাহ
ধীরে ধীরে অবস্থার পরিবর্তন ঘটেছে এবং বড় শোচনীয় পরিবর্তন! ইসলাম এখন মুসলিমের জীবন থেকে বিদায় নিয়ে কিতাবের পাতায় ঠাঁই নিয়েছে। তাই ইসলামের পরিচয় তুলে ধরার জন্য এখন এমন কিতাবের প্রয়োজন, যা কারো হাতে তুলে দিয়ে বলা যায়, ইসলাম শুধু আমার জন্য নয়, তোমারও জন্য! সমগ্র মানবজাতির জন্য! প্রতিটি উত্তপ্ত হৃদয় ও পিপাসার্ত আত্মার জন্য!! তোমার তো চাই শীতল পানি! এই নাও, এই যে তোমার জন্য তোমার স্রষ্টার দেয়া শীতল পানি! ইসলামকে জানতে হলে pdf
পান করে তৃপ্ত হও এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞ হও। কোন দুর্ভাগা মুসলিম যদি ইসলামের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়, তাতে কি ইসলামের মূল্য এবং স্রষ্টার প্রতি তোমার দায়িত্ব কমে যায়?! আমাদের জীবনের পাতায় যদি না পাও, অন্তত কিতাবের পাতা থেকে গ্রহণ করো তোমার প্রতি তোমার স্রষ্টার দাওয়াত ও আহ্বান। এই যে বিদায় হজ্বে পেয়ারা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাত্ত আহ্বান, কারা আমার পেয়ারা নবীর উম্মত?!
যুগে যুগে দেশে দেশে যারা ইসলামের আওয়ায থেকে দূরে ছিলো; তাওহীদের দাওয়াত থেকে বেগানা ছিলো, তারাও কি নয়?! এখনো যারা ইসলামের পরিচয় থেকে দূরে; ঈমানের ‘মুক্তিমন্ত্র’ থেকে এখনো যারা বঞ্চিত তারাও কি নয়?! আদমের যত সন্তান কেয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, যারা রক্তসূত্রেই আমাদের ভাই, তারাও কি নয়?! অবশ্যই!! অবশ্যই!!! কারা আমার পেয়ারা নবীর ?!! যে ক’জন সৌভাগ্যবান ছাহাবী জাবালে রহমতের পাদদেশে উপস্থিত ছিলেন, শুধু কি তাঁরা?
ইসলামকে জানতে হলে pdf download – আবু তাহের মিসবাহ
পরোক্ষভাবে তারাও কি নয় যাদের কাছে ইসলামের আহ্বান পৌঁছেছে এবং যারা ঈমানের নূর লাভ করে ধন্য হয়েছে? এবং আল্লাহর রহমতে আমরাও কি নই পেয়ারা নবীর এ।?! নিঃসন্দেহে! নিঃসন্দেহে!! ভারতের প্রখ্যাত দাঈ ইলাল্লাহ হযরত মাওলানা কালীম ছিদ্দীকী ছাহেব সত্যই বলেছেন, ইসলাম ও ঈমান আমাদের কাছে আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ হতে আমানত, যার হকদার হলেন আল্লাহর সেই সব বান্দা এবং পেয়ারা নবীর সেই সব উম্মত যারা এখনো রয়ে গেছে!! ইসলামকে জানতে হলে pdf
অবশ্যই আমাদের ঈমানী দায়িত্ব হলো বিনয়-নম্রতার সঙ্গে তাওহীদের আমানত তার হকদারের কাছে পৌঁছে দেয়া; যার যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী। অবশ্যই আমাদের প্রথম ও প্রধান কর্তব্য হলো ইসলামকে আবার মুসলিমজীবনে ফিরিয়ে আনা, নবীর আখলাক ও চরিত্রকে আবার মুসলিমসমাজে সুপ্রতিষ্ঠিত করা, যাতে মুসলিম ও তার সমাজকে দেখেই আমাদের অমুসলিম ভাইয়েরা ইসলামের পরিচয় অর্জন করতে পারে এবং স্বতঃস্ফুর্তভাবে ইসলামের দাওয়াতে লাব্বাইক বলতে পারে।
এ জন্য অবশ্যই নিরন্তর মেহনত মুজাহাদার প্রয়োজন, যা অস্বীকার করার কোন সুযোগ নেই। কিন্তু সেই সঙ্গে একথাও সত্য যে, এ অজুহাতে অমুসলিম ভাইদের কাছে ইসলামের অন্তত তাত্ত্বিক পরিচয়টুকু তুলে ধরার দায় আমরা এড়াতে পারি না। এ তো গেলো একটি দিক; আরেকটি দিকও আছে; মুসলিম ঘরে জন্মগ্রহণকারী বহু মুসলিম সন্তানও পাশ্চাত্যের ধর্মহীন শিক্ষার প্রভাবে আজ ইসলাম থেকে এত দূরে সরে পড়েছে যে, তারাও ইসলাম সম্পর্কে বলতে গেলে কিছুই জানে না।
ইসলামকে জানতে হলে pdf download – আবু তাহের মিসবাহ
তাদেরও জন্য প্রয়োজন এমন কিতাবের যা যুগের উপযোগী ভাষায় তুলে ধরবে ইসলামের সহজ-সরল পরিচয়। যুগে যুগে উলামায়ে উম্মত এ মহান দায়িত্ব যথাযোগ্যরূপেই পালন করেছেন, বিশেষ করে আধুনিক যুগে, যখন ইসলাম যিন্দেগির কিতাব থেকে বিলকুল বিদায় নিয়ে কাগজের কিতাবে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে আরবীভাষায় যেমন যথেষ্ট পরিমাণে কিতাব তৈরী হয়েছে তেমনি উর্দুভাষায়ও প্রচুর লেখা হয়েছে। ইসলামকে জানতে হলে pdf
এবং আলহামদু লিল্লাহ প্রতিটি কিতাবেরই রয়েছে নিজস্ব কল্যাণ, বৈশিষ্ট্য ও উপকারিতা। বাংলাভাষায় এ ক্ষেত্রে মৌলিক কোন কাজ সম্ভবত এখন পর্যন্ত হয়নি। উর্দু ও আরবী কিতাবের কিছু অনুবাদ অবশ্য হয়েছে যা নিঃসন্দেহে যথেষ্ট কল্যণপ্রসূ। তবে আমার মনে হয়েছে, প্রতিটি কিতাবে ইসলামের পূর্ণাঙ্গ পরিচয়ের কিছু দিক এসেছে, কিছু দিক আসেনি। তাই সবক’টি কিতাব সামনে রেখে এমন একটি কিতাব তৈরী করা দরকার যাতে ইসলামের অধিকতর পূর্ণাঙ্গ ও সর্বাঙ্গীন পরিচয় উঠে আসে।
সে কাজটিই করার চেষ্টা করা হয়েছে ‘ইসলামকে জানতে হলে’ কিতাবটিতে। নিজের থেকে তেমন কিছু সংযোজন আমি করিনি, শুধু উপস্থাপনে সজীবতা ও যুগধর্মিতা রক্ষা করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে সকাতর প্রার্থনা, তিনি কবুল করেন, মকবুল করেন; কিতাবটিকে আল্লাহ যেন হেদায়াতের ওছীলা বানিয়ে দেন, আমীন।
প্রিয় পাঠক, আমার একার প্রচেষ্টায় কিতাবটি আপনার হাতে আসেনি; এর পিছনের রয়েছে ‘কিছু নিবেদিতপ্রাণ’ মানুষ যাদের চেহারা-পরিচয় আপনার অজানা, তবে আল্লাহর কাছে নয়। তিনি সবার কথা জানেন; আপনি শুধু দু’আ করুন, আল্লাহ যেন সবাইকে কবুল করেন এবং উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। অক্ষম বান্দা হিসাবে আমিও অন্তরের অন্তস্তল থেকে বলছি-
ইসলামকে জানতে হলে pdf
