সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla

বিসমিল্লাহির রহমানির রহিম; ইবনে হিশাম রহঃ কর্তৃক রচিত সীরাত গ্রন্থ সীরাতুন নবী সঃ অর্থাৎ সীরাতে ইবনে হিশাম এর সব খন্ডের pdf ফাইল ডাউনলোড করতে নিচে নামের উপর ক্লিক করুন।

সীরাতে ইবনে হিশাম pdf download. Sirat ibn hisham bangla

সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla

লেখকইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
ধরনসীরাত
ভাষাবাংলা
প্রকাশকইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
প্রকাশকাল২০০৮
খন্ড সংখ্যা
ফাইল সাইজবিভিন্ন
ফাইল টাইপPDF

সীরাতে ইবনে হিশাম

সীরাতুন নবী সঃ ১ম খণ্ড

সীরাতুন নবী সঃ ২য় খণ্ড

সীরাতুন-নবী সঃ ৩য় খণ্ড

সীরাতুন নবী সঃ ৪র্থ খণ্ড

রাব্বল আলামীন মহান আল্লাহর প্রেরিত সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ (সা) সর্বকালের সমগ্র মানবগােষ্ঠীর জন্য সর্বোত্তম আদর্শ; শ্রেষ্ঠতম পথ প্রদর্শক; তাঁর অনুকরণ ও অনুসরণের মধ্যেই নিহিত আছে ইহকালীন ও পরকালীন জীবনের শান্তি, কল্যাণ ও নাজাতের নিশ্চয়তা; তিনি দীন ইসলামের জীবন্ত প্রতীক; তাঁর পবিত্র জীবন কুরআন পাকেরই বাস্তব রূপ; ইসলামী জীবন গঠনের জন্য তাই তাঁর সীরাত সম্পর্কিত জ্ঞান আহরণ অপরিহার্য; এ গুরুত্ব অনুধাবন থেকেই যুগে যুগে দেশে দেশে বিভিন্ন ভাষায় রচিত ও সংকলিত হয়েছে অসংখ্য সীরাত গ্রন্থ।

সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla

আবু-মুহাম্মদ আব্দুল মালিক ইবন হিশাম মুআফিরী (র) (মৃত্যু ২১৮ হি.) সীরাত শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ পথিকৃৎ। তাঁর সংকলিত সীরাতুন নববিয়্যাহ’ সংক্ষেপে সীরাতে ইবন হিশাম’ সুপ্রাচীন, মৌলিক, নির্ভরযােগ্য ও বিশ্বখ্যাত গ্রন্থ যার ঐতিহাসিক মূল্য অপরিসীম। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলাভাষীদের সামনে এ অমূল্য গ্রন্থের তরজমা পেশ করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। সীরাতে ইবন হিশাম মূলত আল্লামা ইন ইসহাকের সর্বাধিক প্রামাণ্য ও নির্ভরযােগ্য গ্রন্থ। সীরাতে ইবনে হিশাম pdf

সীরাত ইবন ইসহাক’-এর সংক্ষিপ্ত রূপ; আল্লামা ইবন ইসহাক এ গ্রন্থ প্রণয়ন করেন আব্বাসী খলীফা মামুনের শাসনামলে; এতে রয়েছে হযরত আদম (আ) থেকে শেষনবী হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত বিস্তারিত বর্ণনা; এর মধ্যে থেকে ইবন হিশাম তাঁর গ্রন্থে সংকলন করেছেন হযরত ইসমাঈল (আ) থেকে হযরত হযরত মুহাম্মদ (সা) পর্যন্ত ঘটনাবলী।

চারখণ্ডে সমাপ্ত এ-সীরাত গ্রন্থখানি ১৯৯৪ সালে প্রথম প্রকাশিত হয়; মুদ্রিত সমুদয় কপি নিঃশেষ হওয়ায় বর্তমানে এর দ্বিতীয় সংস্করণ প্রকাশ করা হলাে। সংশােধিত ও পুনঃসম্পাদনাকৃত এ সংস্করণটিও সুধী পাঠকমহলের নিকট সমাদ্রিত হবে বলে আমরা আশাবাদী।

সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla

সীরাত গ্রন্থ রচনার মূল প্রেরণা হলো রাহমাতুল্-লিল আলামীন খাতামুন নাবিয়্যীন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলায়হি ওয়া আলিহী ওয়া সাল্লাম-এর হুবহু অনুসরণের মাধ্যমে নিজের ব্যবহারিক জীবনকে সুমহান আদর্শের অনুসরণে গড়ে তোলার সুযোগ লাভ করা, ঈমান সতেজ ও সরস করা, দুনিয়া ও আখিরাতের সাফল্য লাভ করা। সীরাতে ইবনে হিশাম pdf

বিশ্বপালক আল্লাহ তা’আলা তাঁর হাবীব মুস্তফা (সা)-এর সুমহান চরিত্রের প্রশংসা করে পাক কুরআন মজীদের সূরা ‘কালামের’ চতুর্থ আয়াতে ইরশাদ করেন : “নিশ্চয়ই আপনি সুমহান চারিত্রের উপর অধিষ্ঠিত।” সূরা আহযাবের ২১ নং আয়াতে ইরশাদ হয়েছে: সংভএ “নিশ্চয়ই রাসূলুল্লাহ্-এর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ।”

আমাদের প্রতিপালক তাঁর রাসূলে পাকের সুমহান চরিত্রের মধ্যে আমাদের ইহ-পরকালীন সার্বিক সাফল্যের জন্যে উত্তম আদর্শ রেখেছেন। আমাদের নিজেদের স্বার্থেই আমাদেরকে এ সুমহান চরিত্র ও উত্তম আদর্শের হুবহু অনুসরণ করা দরকার। পাক কুরআন মজীদ ও রাসূলে করীম (সা)-এর সুন্নাহ্ই হলো সে সুমহান চরিত্র ও উত্তম আদর্শের আক্ষরিক রূপ। পবিত্র কুরআন ও সুন্নাহকে সকল মানুষের সামনে সহজে গ্রহণযোগ্য করে তোলার জন্যই সীরাত গ্রন্থ রচিত হয়েছে।

সীরাতে ইবনে হিশাম pdf. Sirat ibn hisham bangla

আজকাল বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের কষ্টিপাথরেই মানুষ সবকিছু যাচাই করতে চায়। কিন্তু বিজ্ঞানের আনাগোনা শুধু মাটি, পানি, আগুন ও বাতাস নিয়ে। অর্থাৎ বস্তুজগত নিয়ে বিজ্ঞানের খেলা। কিন্তু মানুষ তো বস্তুজগতের একটি অংশ তথা কেবল দেহসর্বস্বই নয়, মানুষের যে আত্মা আছে। দেই আর আত্মা এক নয়। দেহ জড় ও স্কুল, আর আত্মা সূক্ষ্ম ও অজড়। দেহ ক্ষণস্থায়ী, পরিবর্তনশীল। আত্মা চিরস্থায়ী, অপরিবর্তনীয়, বিরাট-বিশাল। আত্মা মহাসত্য। সীরাতে ইবনে হিশাম pdf

মওত, কবর, মীযান, হাশর, পুলসিরাত, জান্নাত-জাহান্নাম, ফেরেশতা, আমলনামা, আরশ- কুরসী, লওহ-কলম ইত্যাদির কোন বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এসব বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। অথচ এসবই মহাসত্য। সমগ্র সৃষ্টিই মহান আল্লাহর সৃষ্টি জগতের এক কণার রহস্যও এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। যে বিজ্ঞান সৃষ্টিকর্তার বিশাল সৃষ্টি জগতের এক কণার রহস্যও উদ্ঘাটন করতে পারেনি, তা কি করে বিশ্বস্রষ্টা বিশ্বপালক মহান আল্লাহর সত্তাকে যন্ত্রের মাধ্যমে ধরে ফেলবে!

পরম গৌরবান্বিত মহিমান্বিত আল্লাহ্ মানব কল্পনার অতীত, চিন্তা ও ধারণা সেখানে অবশ, জ্ঞান ও রূপের বাইরে। চিন্তালোকের শেষ সীমা পর্যন্ত বিচার করার শক্তি মানুষের নেই। মানুষের চিন্তা, জ্ঞান ও গবেষণা যেখানে যেয়ে অবশ হয়ে যায়, সেখানেই চিন্তালোকের শেষ নয়। পাক কুরআন মজীদ যে চিন্তালোকের দ্বার খুলে দিয়েছে, জড় বিজ্ঞান সেখানে অবোধ শিশুর ন্যায় এবং কিয়ামত পর্যন্ত এ হীন অবস্থা কাটিয়ে ওঠার সুযোগ তার নেই।

আরো বই ডাউনলোড করুন

সীরাতে মুস্তফা pdf

সীরাত বিশ্বকোষ pdf

শব্দে শব্দে আল কুরআন pdf

শব্দার্থে আল কুরআনুল মজীদ মতিউর রহমান খান pdf

তাওযীহুল কুরআন আব্দুর রাযযাক বিন ইউসুফ pdf

তাফসীরে তাওযীহুল কুরআন (১-৩ খণ্ড) pdf

তাফসীরে আবু বকর জাকারিয়া pdf