বিসমিল্লাহির রহমানির রহিম; ড. খালিদ আবু শাদি লিখিত বই মনের মতো সালাত pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. খালিদ আবু শাদি |
| ধরণ | নামাজ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | সন্দীপন প্রকাশন |
| প্রকাশকাল | ২০২১ |
| পৃষ্ঠা | ১৮৮ |
| ফাইল সাইজ | ৯ MB |
| ফাইল টাইপ |
মানুষ কী?—এই প্রশ্নের সঠিক জবাব দিতে না পারলে ‘মানুষের সমস্যাগুলো কী কী তা বুঝাও সম্ভব না, সমাধান কী হবে, তা-ও বাতলানো সম্ভব না। মানুষ কী?—এই প্রশ্নের উত্তর যদি অসম্পূর্ণ-আংশিক-একপেশে হয়, তাহলে যত সমাধানই আপনি খাড়া করবেন সবই হবে অপূর্ণ-আংশিক-একপেশে, যা কখনও কিছুটার সমাধান করবে, কখনও সমস্যাকেই আরও বাড়িয়ে তুলবে।
রেনেসাঁ-এনলাইটেনমেন্ট মডার্নিটি প্রভৃতি ধাপ পেরিয়ে গত ৭০০ বছরে ইউরোপ তার চিন্তার অভিযাত্রায় আজ যেখানে এসে পৌঁছেছে, তা হলো—বস্তুবাদ। মানুষ- প্রকৃতি-বিশ্ব-জ্ঞান-মন ইত্যাদি সকল প্রশ্নের বস্তুবাদী সংজ্ঞাকে ভিত্তি ধরে নেয়া হয়েছে; কেননা বস্তু স্পষ্ট-সহজ-বোধগম্য। আর বস্তুর বাইরে সকল কিছুর অস্তিত্বকে হয় অস্বীকার করা হয়েছে, বা অপ্রয়োজনীয় সাব্যস্ত করা হয়েছে। পুঁজিবাদ, সমাজতন্ত্র, বিজ্ঞানবাদ, আধুনিক দর্শন, ইতিহাসবাদ (historicism ) — সবই বস্তুবাদের সন্তান৷ তবে ইউরোপকে একতরফা দোষ দেয়া যায় না, ইউরোপ সাধে পরেনি বস্তুবাদের চশমা।
হাজার বছর ধরে জোর করে পরিয়ে রাখা ভাববাদের ঠুলি ইউরোপকে অতিষ্ঠ করে রেখেছিল। মানব প্রবৃত্তির অস্বাভাবিক দমন, যাবতীয় ভোগ পরিত্যাগ, বস্তুগত পরিবর্তনের চেষ্টা ছেড়ে দুঃখকে বরণ, রোগ-ধ্বংস-কষ্টকে প্রায়শ্চিত্ত ভেবে আত্মিক মুক্তির সন্ধান, ইন্দ্রিয়লব্ধ জ্ঞানকে জোর করে অস্বীকার— পৌলীয় খৃষ্টবাদের ইত্যাকার ভাববাদী অত্যাচার কাঁহাতক সইবে ইউরোপ? উলটোদিকে চার্চ নিজে ভোগ- বিলাসিতার সীমা ছড়িয়ে গেছে—ফ্রান্স জার্মানি-ইটালির এক-তৃতীয়াংশ জমির মালিক চার্চ, পাদ্রীরা বিক্রি করছে বেহেশতের সার্টিফিকেট।
মনের মতো সালাত pdf
