বিসমিল্লাহির রহমানির রহিম, সানাউল্লাহ নজির আহমদ লিখিত বই হাদিসের প্রামাণিকতা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | সানাউল্লাহ নজির আহমদ |
| ধরণ | হাদিস সম্পর্কিত |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলাম হাউজ |
| প্রকাশকাল | ২০১২ |
| পৃষ্ঠা | ৩৭ |
| ফাইল সাইজ | ৩ MB |
| ফাইল টাইপ |
ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব অপরিসীম। কুরআনুল কারীমের পর ইসলামের দ্বিতীয় উৎস হাদিস। এতে বর্ণিত আমল, আদেশ, নিষেধ অবশ্য পালনীয়, যদিও কুরআনে তার উল্লেখ নেই। তাই কুরআনের ন্যায় হাদিসও পরিপূর্ণ ও স্বয়ংসম্পূর্ণ একটি দলিল। দ্বিতীয়ত কুরআন কতক মৌলিক ও সাধারণ নীতিমালার সমষ্টি, হাদিস তার সংজ্ঞা ও ব্যাখ্যা প্রদান করেছে। মানব জীবনের বিচ্ছিন্ন ঘটনাবলি তার মূলনীতির উপর প্রয়োগ করেছে হাদিস। এ জন্য কুরআনের পাশাপাশি হাদিস গ্রহণ করা ব্যতীত ইসলাম কখনো পরিপূর্ণ ও কামিল হতে পারে না।
কুরআনের অনেক আয়াত ও অকাট্যভাবে প্রমাণিত অসংখ্য হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, তার হাদিসকে দলিল হিসেবে গ্রহণ করা ও তার উপর আমল করার নির্দেশ প্রদান করেছে। অধিকন্তু হাদিসের প্রামাণিকতার উপর উম্মতের ইজমা ও ইমামদের বাণী তো আছেই। এখানে আমরা হাদিসের প্রামাণিকতার উপর কুরআন, হাদিস, সাহাবায়ে কেরামের আমল, ইজমায়ে উম্মত ও ইমামদের কতক বাণী পেশ করছি:
কুরআনুল কারীমের কতক আয়াত প্রমাণ করে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ওয়াজিব, তার বিরোধিতা করা শাস্তিযোগ্য অপরাধ। রাসূলের আনুগত্য করা মূলত আল্লাহ তা’আলার আনুগত্য করা। ইরশাদ হচ্ছে:
“হে মুমিনগণ, তোমরা আনুগত্য কর আল্লাহর ও আনুগত্য কর রাসূলের এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতঃপর কোন বিষয়ে যদি তোমরা মতবিরোধ কর তাহলে তা আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যর্পণ করাও- যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখ। এটি উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর”। সূরা নিসা: (৫৯)
এখানে আল্লাহ তা’আলা নিজের ও তার রাসূলের আনুগত্য করার নির্দেশ প্রদান করেছেন। রাসূলের আনুগত্য করার নির্দেশ প্রদানের জন্য ক্রিয়াটি পুনরায় উল্লেখ করেছেন।
হাদিসের প্রামাণিকতা pdf
