কুরআন ব্যাখ্যার মূলনীতি pdf – শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী

বিসমিল্লাহির রহমানির রহিম, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী লিখিত বই কুরআন ব্যাখ্যার মূলনীতি pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কুরআন ব্যাখ্যার মূলনীতি pdf - শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী

লেখকশাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী
ধরণকুরআন সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশককুতুবখানায়ে রশিদিয়া
প্রকাশকাল২০০৪
পৃষ্ঠা১৫৬
ফাইল সাইজ৪ MB
ফাইল টাইপPDF

শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী (রঃ) এর খ্যাতনাম গ্রন্থ “আল ফাউযুল কবীর ফি উসুলিত তাফসীর নুতন করে কোন পরিচয়ের অপেক্ষা রাখেনা। জনাব অধ্যপক আখতার ফারুক উক্ত কিতাবের অনুবাদ করে নাম দিয়েছেন “কুরআন ব্যাখ্যার মূলনীতি। অনেক পূর্বেই এর পহেলা সংস্কারণ নিঃশেষিত হয়।

কুরআন ব্যাখ্যার মূলনীতি pdf

বইটির গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কুতুব খানায়ে রশিদিয়া, ঢাকা। পূর্ণমূদ্রণে হাত দেয় এবং ১৯৯৩ সনে প্রথম প্রকাশ করে।বর্তমানে বই খানার কপি শেষ হয়ে যাওয়ায় নুতন ভাবে প্রকাশের প্রয়োজন দেখা দেয়। তাই নুতন ভাবে কম্পোজ করে ধ্রুব দেখতে গিয়ে অনুবাদের মধ্যে বেশ কিছু ত্রুটি ধরা পড়ে। আমাদের পিতা হযরত মাওঃ মুহাম্মাদ ইসমাইল সাহেব, সাবেক মুহাদ্দিস, মাদরাসায়ে নুরিয়া, ঢাকা।

মূল কিতাব সামনে রেখে ভুল-ত্রুটি গুলি সংশোধন করেন এবং বেশ কিছু স্থানে শিরনাম, হাওলা সহ কিছু বিষয় সংযোজন করেন। যার কারনে বর্তমান সংস্কারণটি পূর্বের তুলনায় সুন্দর ও সমৃদ্ধ হয়েছে। গবেষণা মূলক গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী প্রকাশের যে দায়িত্ব কুতুব খানায়ে রশিদিয়া কাঁধে নিয়েছে এ বইটি প্রকাশের মাধ্যমে তার কিছুটা পালিত হল বলে মনে করি।

কুরআন ব্যাখ্যার মূলনীতি বই pdf

আশা করি মহা সাধকের এই অমর গ্রন্থের অনুবাদও তার মূল গ্রন্থের ন্যায় উপকারী ও জন প্রিয়তা হাসিল করতে সক্ষম হবে। আল্লাহ পাক দয়া করে এই কিতাবের লেখক, অনুবাদক, সম্পাদক ও প্রকাশকের এই ক্ষুদ্র প্রয়াসকে নাজাতের অসিলা করে দিন। আমীন!

অনুবাদকের অনুবাদকার্য সংক্রান্ত কিছু কথা থেকে যায়। এখানে আমি সেটাই ব্যক্ত করতে চাচ্ছি মাত্র! এ দেশের শিক্ষিত সমাজে হযরত শাহ্ ওয়ালিউল্লাহ্ মুহাদ্দিস দেহলভী (রাঃ) পরিচয়ের অপেক্ষা রাখেন না আদৌ! তেমনি রাখে না তাঁর বিশ্ববিখ্যাত গ্রন্থ ‘আল্‌ ফাওযূল কবীর ফী উসুলি তাসীর’।

আরবী, ফার্সী ও উর্দূ তিন ভাষাতেই এ গ্রন্থ গোটা মুসলিম জাহানে ছড়িয়ে আছে! প্রায় সব দেশেরই ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ওপরের ক্লাসসমূহে এ গ্রন্থ পাঠ্য হয়ে চলেছে বহু দিন থেকে আমি তার বাংলা অনুবাদ করে নাম দিলাম ‘কুরআন ব্যাখ্যার মূলনীতি’।

Quran Bekkhar Mulniti pdf

এ গ্রন্থ কূপে সমুদ্রে এসে ঠাই নিয়েছে! তাই তার মন্থন করে তলদেশ থেকে মনিমুক্তা আহরন করে সবাইকে উপহার দেয়া যেন তেন ডুবুরির কাজ নয়! সেক্ষেত্রে আমার মত নগণ্য ডুবুরী যদি কিছুমাত্র সফলতাও অর্জন করে থাকে, তা নেহাত আল্লাহর অনুগ্রহ ও মুল গ্রন্থকারের অমর প্রেরণা শক্তির ফল শ্রুতি বৈ আর কিছুই নয়।

তাই এ অনুবাদক তার অনুবাদ কার্যের জন্যে কোনই কৃতিত্ব বা প্রশংসার দাবী রাখে না! প্রশংসা ও কৃতিত্বের মালিক- মোখতার একমাত্র বিশ্ব প্রতিপালক! অনুবাদক বরং তার দ্বারা বাংলা ভাষায় এ বিরাট খেদমতটি প্রথম সম্পাদনের সুযোগ দানের জন্যে আল্লাহর দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

এ কার্যটি দ্বারা বাংলাদেশর মুসলিম সমাজের কাহারও যদি কুরআন বুঝার কিছুমাত্র সুযোগ-সুবিধা ঘটে, তা হলেই শ্রম সার্থক মনে করব। মহান আল্লাহ্ আমার এ শ্রমটি তাঁর দরবারে সেবা হিসেবে গ্রহণ করলে জীবন সার্থক ভাববো।

Scroll to Top