হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf – মাওলানা নূর মোহাম্মদ আজমী

বিসমিল্লাহির রহমানির রহিম, মাওলানা নূর মোহাম্মদ আজমী লিখিত বই হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf - মাওলানা নূর মোহাম্মদ আজমী

লেখকমাওলানা নূর মোহাম্মদ আজমী
ধরণহাদিস সম্পর্কিত
ভাষাবাংলা
প্রকাশকএমদাদিয়া পুস্তকালয়
প্রকাশকাল২০০৮
পৃষ্ঠা৩২৪
ফাইল সাইজ১১ MB
ফাইল টাইপPDF

শরীআতে হাদীছের গুরুত্ব অপরিসীম, হাদীছ একাধারে কোরআন পাকের ব্যাখ্যা, রাছুলে করীমের জীবন আলেখ্য এবং শরীআতে মোহাম্মদীর দ্বিতীয় উৎস। হাদীছ ব্যতীত কোরআন বুঝাই অসম্ভব। কোরআনে আল্লাহ্ তা’আলা মানুষকে বহু আকাম পালনের নির্দেশ দান করিয়াছেন। কিন্তু অনেক আকামেরই বাস্তবায়নের বিস্তারিত বিবরণ দান করেন নাই, ইহার ভার ন্যস্ত করিয়াছেন তিনি তাঁহার রাছুলের উপর। রাছূল আপন কথা ও কার্য প্রভৃতির দ্বারা উহার বিস্তারিত বিবরণ দান করিয়াছেন আর হাদীছে উহা সংরক্ষিত হইয়াছে।

সুতরাং মানুষের মধ্যে হাদীছের আলোচনা যতই অধিক হইবে ততই তাহারা শরীঅত সম্পর্কে অধিক অবগত হইবে। দুঃখের বিষয় বাংলাভাষীদের মধ্যে বাংলা ভাষায় হাদীছের আলোচনা এ যাবৎ হয় নাই বলিলেই চলে। মেশকাত শরীফের এক দুইটি অনুবাদ প্রকাশিত হইলেও সেইসমূহে হাদীছের আবশ্যক ব্যাখ্যা নাই, অথচ ব্যাখ্যা ব্যতিরেকে অনেক হাদীছে ভুল বুঝাবুঝির আশংকাই অধিক।

এ অভাবের কিঞ্চিৎ পূরণ উদ্দেশ্যে আমি ১৩৭৬ হিজরীর ১লা মোহাব্রম মোঃ ৭ই আগষ্ট ১৯৫৬ইং মেকাত শরীফের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা আরম্ভ করি। কিন্তু দেশের ঘটনাবলী হাদীছের হুজ্জিয়াত (শরীআতের উৎস হওয়া) সম্পর্কে প্রমাণাদি নূতন করিয়া পেশ করার এবং যুগে যুগে— বিশেষ করিয়া প্রথম ও দ্বিতীয় যুগে হাদীছের সংরক্ষণ কিরূপে হইয়াছে তাহার ইতিহাস আলোচনা করার প্রতি জোর তাকীদ করিতে থাকে।

অতএব, আমি মেশকাত শরীফের অনুবাদ ও ব্যাখ্যার কাজ সাময়িকভাবে বন্ধ রাখিয়া এ কাজে আত্মনিয়োগ করি। কিন্তু আবশ্যক কিতাবাদির অভাব, ঢাকায় আমার স্থায়ীভাবে অবস্থানের অসুবিধা, সর্বোপরি আমার স্বাস্থ্যহীনতা এ ক্ষেত্রে আমার বিরাট অন্তরায় হইয়া দাড়ায়। এমতাবস্থায় আমার পক্ষে যাহা সম্ভবপর হইয়াছে তাহা আমি মেকাত অনুবাদের ভূমিকারূপে ‘হাদীছের তত্ত্ব ও ইতিহাস’ নামে সুধীবৃন্দের খেদমতে পেশ করিলাম।

হাদিসের তত্ত্ব ও ইতিহাস pdf

আরো বই ডাউনলোড করুন

সালাতের মধ্যে হাত বাঁধার বিধান pdf

সালাতের গুরুত্ব ও ফজিলত pdf

সালাতে মুবাশশির pdf

ছালাতুর রাসূল ছাঃ pdf

নবী সাঃ এর সালাত সম্পাদনের পদ্ধতি pdf

Scroll to Top