বিসমিল্লাহির রহমানির রহিম; মাওলানা যুবায়ের হোসাইন লিখিত বই ইমাম আবু হানিফা রহ ও ইলমে হাদিস এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | মাওলানা যুবায়ের হোসাইন |
| ধরন | ইমাম আবু হানিফার জীবনী |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | ইসলামিয়া কুতুবখানা |
| প্রকাশকাল | * |
| পৃষ্ঠা | ৩৯৬ |
| ফাইল সাইজ | ৪৫ MB |
| ফাইল টাইপ |
জমানাটা আবূ হানীফা, মালেক, শাফেয়ী ও আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহকে নিয়ে লেখার জমানা নয়। এর কারণ দু’টি : ১. হিজরি শতাব্দীতে এসে তাঁদের মকাম ও মর্যাদার মাঝে নতুন করে সংযোজনের মতো কিছুই নেই। আর সলফের কিতাবাদিতে উল্লিখিত বক্তব্যমালার পুনরাবৃত্তিতে তাঁদের সম্মানের কোনো অংশ বৃদ্ধি পাওয়ার কোনো আশা নেই। ২. চার ইমামের বিষয় নিয়ে মুসলিম-অমুসলিমের কোনো বিতর্ক নেই। অথচ যামানাটা হচ্ছে এখন কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করার।
ইমাম আবু হানিফা রহ ও ইলমে হাদিস pdf – মাওলানা যুবায়ের হোসাইন
এরপরও লিখতে হলো। পরিস্থিতির তাগিদেই লিখতে হলো। যখন বেদ্বীনী ও বদদ্বীনীর সয়লাবের বিপরীতে রাসূল-এর উম্মতকে মসজিদে টেনে আনাটাই বড় জটিল বিষয়, তখন তাদেরকে মসজিদ থেকে বের করার বহুমুখী অনাকাঙ্ক্ষিত ষড়যন্ত্রের মুখে আমরা পড়ে আছি। তাও আবার হাদীস অনুসরণের শিরোনামে, রাসূলের আনুগত্যের শিরোনামে।
হাদীস সংকলনের প্রচলিত ধারার যিনি উদ্ভাবক তাঁর ব্যাপারে বলা হতে লাগল, তিনি হাদীস জানতেন না। জারহ ও তাদীলের ক্ষেত্রে যিনি সর্বপ্রথম স্পষ্ট বক্তব্য দিলেন, তাঁর ব্যাপারে বলা হতে লাগল, তিনি হাদীস বর্ণনাকারীদের সবল-দুর্বল চিনেন না। সহীহ ও দুর্বল হাদীস নিরূপণের সবচেয়ে শক্তিশালী মূলনীতি যিনি উদ্ভাবন করলেন এবং বাস্তবায়ন করলেন, তাঁর ব্যাপারে বলা হতে লাগল, তিনি দুর্বল হাদীস দিয়ে দলিল দেন।
কুরআন ও হাদীসের আলোকে যেসব মাসআলার উপর সাহাবা, তাবেয়ীন ও সালাফে সালেহীন শতাব্দীর পর শতাব্দী আমল করে আসছেন, সেসব মাসআলার ব্যাপারে বলা হতে লাগল, এগুলো হাদীস পরিপন্থি। আমলকারীদেরকে বলা হতে লাগল, তারা হাদীস বিরোধী। তাওহীদের যে কালিমা পড়ে সবাই মুসলমান হলো সে কালিমার কারণে মুসলমানদেরকে মুশরিক বলা হতে লাগল।
ইমাম আবু হানিফা রহ ও ইলমে হাদিস pdf
আরো বই ডাউনলোড করুন
ইউনিভার্সিটির ক্যান্টিনে বই pdf – University Canteen pdf
তুমি ফিরবে বলে ফিমেল ভার্সন pdf. Tumi Firbe Bole – জাকারিয়া মাসুদ
তুমি ফিরবে বলে মেইল ভার্সন pdf. Tumi Firbe Bole – জাকারিয়া মাসুদ
হিজাব আমার পরিচয় pdf. Hijab Amar Porichoy pdf
সময়ের মূল্য বুঝতেন যারা pdf – শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহ
