বিসমিল্লাহির রহমানির রহিম; ড. আবদুল আযীয আবদুর রহীম লিখিত বই কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. আবদুল আযীয আবদুর রহীম |
| ধরন | কুরআন শিক্ষা |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | একাডেমি অব কুরআন স্টাডিজ |
| প্রকাশকাল | ২০২২ |
| পৃষ্ঠা | ১৪৫ |
| ফাইল সাইজ | ১৯ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা ও গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার জন্য, সলাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী হযরত মুহাম্মাদ (স.) এর উপর। তিনি বলেছেন: “তোমাদের মধ্যে সে-ই উত্তম যে নিজে কুরআন শেখে এবং অপরকে শেখায়” [সহীহ বুখারী]।
নির্ভুল ও তারতীলসহ কুরআন তিলাওয়াত করা প্রত্যেক মুসলিমের একান্ত কর্তব্য। কুরআন তিলাওয়াত করার প্রতিদান অনেক। ইবনে মাসউদ (রা.) বর্ণনা করেছেন: আল্লাহর রাসূল (স.) বলেছেন, “যে আল্লাহর কিতাব থেকে একটি অক্ষর পড়বে, তার আমলনামায় ভালো কাজের সওয়াব লেখা হবে এবং একটি ভালো কাজের প্রতিদান দশ গুণ। আমি বলছি না যে আলিফ-লাম-মীম একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর এবং মীম একটি অক্ষর” [আত তিরমিযী]।
অপর একটি হাদিসে আয়েশা (রা.) বর্ণনা করেন যে, রাসূল (স.) বলেছেন: নিশ্চয়ই যে ব্যক্তি সুন্দর, সাবলীল এবং নির্ভুল ভাবে কোরআন তেলাওয়াত করবে সে মহান ব্যক্তি এবং অনুগত ফেরেশতাদের সাহচর্যে থাকবে। আর যে ব্যক্তি কষ্ট করে, জড়তার সাথে কুরআনের আয়াত পড়বে তাকে দ্বিগুণ প্রতিদান দেয়া হবে”। [বুখারী ও মুসলিম]।
এই সিরিজের বইগুলোতে আমরা সাধ্যানুযায়ী শিশু-কিশোর এবং একইসাথে প্রাপ্তবয়ষ্কদের সহজে কুরআন শেখাতে চেষ্টা করেছি। এই বইটির বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আছে। এর কয়েকটি বৈশিষ্ট্য নিচে প্রদান করা হলো:
১. অনুশীলন করার জন্য ৪০০টি গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করা হয়েছে যা কুরআনে মোট ৭৮০০০ শব্দের মধ্যে পাওয়া যাবে প্রায় ৩৯,০০০ বার। এছাড়াও বইটি পাঠ শেষে আপনারা তাজবীদের নিয়ম ও প্রয়োগসহ কুরআনের ৫০% শব্দ পড়তে সক্ষম হবেন। শুদ্ধভাবে কুরআন পড়তে পারায় প্রতিটি শিক্ষার্থী আনন্দ ও উৎসাহ অনুভব করবে, যেহেতু সে আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাবের ঘনিষ্টতা অর্জন করছে।
কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে pdf
