বিসমিল্লাহির রহমানির রহিম; ইবনে তাইমিয়া লিখিত বই আস সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ইবনে তাইমিয়া |
| ধরণ | আহকাম |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | নুসুস পাবলিকেশন |
| প্রকাশকাল | ২০২০ |
| পৃষ্ঠা | ১২৮ |
| ফাইল সাইজ | ১৪ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি যাকে ইচ্ছা তাকেই সীরাতে মুসতাকিম প্রদর্শন করেন। তিনি কতই-না উত্তম পথপ্রদর্শনকারী। আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এই সাক্ষ্য বান্দাকে কুফরের কলুষতা থেকে মুক্ত করে। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর বান্দা ও রাসূল এবং বান্দাদের মধ্যে সর্বোচ্চ সম্মানিত। আল্লাহ তাআলা তাঁকে পাঠিয়েছেন হিদায়াত ও সত্য দ্বীন দিয়ে, যেন তিনি এই দ্বীনকে সকল দ্বীনের ওপর বিজয়ী করতে পারেন-যদিও কাফেররা তা অপছন্দ করে।
তাঁর জন্যই সুনির্ধারিত রয়েছে সুমহান মর্যাদা, ওসিলা (জান্নাতের বিশেষ একটি স্তর), মাকামে মাহমুদ ও প্রশংসা-পতাকা—কিয়ামত-দিবসে যে পতাকাতলে সমবেত হবেন সকল প্রশংসাকারী বান্দাগণ। আল্লাহ তাআলা তাঁর ওপর সালাত ও সালাম বর্ষণ করুন, যা পবিত্র থেকে পবিত্রতম, সুন্দর থেকে সুন্দরতম এবং বিশুদ্ধ থেকে বিশুদ্ধতম; কিয়ামত পর্যন্ত অবিরাম বর্ষিত হোক এই সালাত ও সালাম।
আল্লাহ তাআলা নবী মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পাঠিয়েছেন, তার মাধ্যমে আমাদেরকে হিদায়াত দিয়েছেন এবং ঘোর অন্ধকার থেকে বের করে আলোর ফোয়ারায় উপনীত করেছেন। তার রিসালাতের কল্যাণে আমাদেরকে দুনিয়া ও আখিরাতের মহাকল্যাণ দান করেছেন। আর যে অভিশপ্ত তাঁর মানহানি করবে, তার বিধান প্রকাশ করা এবং তার শাস্তি কত ভয়াবহ হবে তা বর্ণনা করা আমাদের জন্য অপরিহার্য করেছেন। এখানে আমাদের উদ্দেশ্য হলো শরয়ি হুকুম উল্লেখ করা, যার ওপর ভিত্তি করে একজন ফকিহ ফাতওয়া দিবেন এবং বিচারক ফয়সালা করবেন।
আস সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল pdf
