বিসমিল্লাহির রহমানির রহিম, ড. বিলাল ফিলিপস লিখিত বই তাওহীদের মূল নীতিমালা pdf ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।
| লেখক | ড. বিলাল ফিলিপস |
| ধরণ | তাওহীদ |
| ভাষা | বাংলা |
| প্রকাশক | তাওহীদ পাবলিকেশন্স |
| প্রকাশকাল | ২০০৮ |
| পৃষ্ঠা | ২৭৯ |
| ফাইল সাইজ | ১২ MB |
| ফাইল টাইপ |
সকল প্রশংসা একমাত্র আল্লাহ্র জন্যই নিবেদিত, যিনি সর্বোচ্চ ও পরম দয়ালু। সলাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নাবী ও রাসূল মুহাম্মাদ ই, তাঁর পরিবার, সাহাবী ও সে সব অনুসারীদের প্রতি যাঁরা তাঁর প্রদর্শিত সঠিক পথকে জীবনের শেষ সময় অবধি অনুসরণ করে।
‘তাওহীদ’ হচ্ছে স্রষ্টার একত্ব। ইসলামী বিশ্বাসের মূল ভিত্তি প্রকৃতপক্ষে এ তাওহীদের উপরই প্রতিষ্ঠিত। মানবজাতিকে যেহেতু সৃষ্টি করা হয়েছে আল্লাহ্র প্রতিনিধি হিসেবে তাই প্রথম মানুষ আদম থেকেই এ পৃথিবীতে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বাস্তবায়ন করতে নির্দেশ প্রদান করা হয়েছে।
শয়তান হচ্ছে মানুষের চিরন্তন ও প্রধান শত্রু। সে প্রতিজ্ঞা করেছে যে, আল্লাহ্র নির্দেশিত সরল পথ থেকে মানুষকে বিচ্যুত করতে সে আমরণ চেষ্টা চালিয়ে যাবে। তাই পৌত্তলিকতা বা নাস্তিক্যবাদ যদি কোন আকর্ষণ সৃষ্টি করতে ব্যর্থতায় পর্যবসিত হয়, তবে শয়তান কঠোর পরিশ্রম করে মানুষকে নতুন নতুন প্রথা (বিদ’আত) বা ধর্মদ্বেষিতায় জড়িয়ে ফেলতে।
মূল ধর্মীয় বিশ্বাস তথা আকীদায় ধ্বংসাত্নক বিষয়সমূহের অনধিকার অনুপ্রবেশের দিকে ড. ফিলিপ্স অত্যন্ত দক্ষতার সাথে সঠিক দিক নির্দেশনা প্রদান করেই ক্ষান্ত হন নি বরং তাঁর লিখিত এ বইটিতে তিনি তাওহীদের ধারণাকে স্বাভাবিক বা সচরাচরদৃষ্ট মান থেকে ভিন্নভাবে নির্মল করে তুলেছেন।
ড. আবু আমীনাহ বিলাল ফিলিপ্স হচ্ছেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে স্নাতক, ‘King Saud University’ হতে স্নাতকোত্তর এবং ‘University of Wales’ হতে Ph.D. ডিগ্রীধারী এক নিবেদিত প্রাণ দাঈ। ইসলামের বিভিন্ন বিষয়ে তিনি ইংরেজিতে অনেক বই লিখেছেন। তাঁর এ বইটিতে তিনি তাওহীদ বিষয়ে সহজে বোধগম্য পদ্ধতি ও ভাষায় আলোচনা তথা ব্যাখ্যা ও বিশ্লেষণ করার প্রয়াস পেয়েছেন। যার ফলে সাধারণ পাঠকবর্গ এ বিষয়ে সহজেই সকল প্রয়োজনীয় বিষয়সমূহ বুঝতে সক্ষম হবেন বলে আশারাখি।
তাওহীদের মূল নীতিমালা pdf
