কোরআন ও সুন্নাহর আলোকে পর্দা pdf – মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

বিসমিল্লাহির রহমানির রহিম; মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন রহঃ লিখিত বই কোরআন ও সুন্নাহর আলোকে পর্দা এর pdf ফাইল ডাউনলোড করতে নিচে দেওয়া DOWNLOAD বাটনে ক্লিক করুন।

কোরআন ও সুন্নাহর আলোকে পর্দা pdf - মুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন

লেখকমুহাম্মদ বিন সালেহ আল উসাইমীন
ধরনপর্দা
ভাষাবাংলা
প্রকাশকইসলাম হাউজ
প্রকাশকাল২০১০
পৃষ্ঠা৫৫
ফাইল সাইজ১ MB
ফাইল টাইপPDF

আল্লাহ রাব্বুল আলামীন নবীকুল শিরোমণি মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে হিদায়াত (পথ নির্দেশ) ও সত্য ধর্ম, (আনুগত্যের একমাত্র সত্য বিধান) সহ প্রেরণ করেছেন। যাতে তিনি রাব্বুল আলামীনের আদেশানুসারে মানব মন্ডলীকে কুফরের অন্ধকার থেকে ঈমানের আলোর দিকে বের করে নিয়ে আসেন।

আল্লাহ তাআলা তাকে ইবাদতের মর্মার্থ বাস্তবায়িত করার জন্য পাঠিয়েছেন। এবং তা আল্লাহর বিধি-বিধানকে প্রবৃত্তির অনুসরণ ও শয়তানি খেয়ালখুশি চরিতার্থ করার উপর অগ্রাধিকার দিয়ে একান্ত বিনয়, নম্রতা ও আন্তরিকতার সাথে আল্লাহর আদেশাবলী পালন করা এবং নিষেধাবলী থেকে সম্পূর্ণ বিরত থাকার মাধ্যমে হয়ে থাকে।

মহান রাব্বুল আলামীন ইসলামি মতে নৈতিক চরিত্রের পরিপূর্ণতা সাধনের উদ্দেশ্যে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে প্রেরণ করেছেন। তিনি যেন উত্তম সদাচারের দিকে মানবগোষ্ঠীকে আহ্বান করেন এবং অশালীন- অশোভন রীতি-নীতি, কার্যকলাপ ও নৈতিকতা বিধ্বংসী উপায় উপকরণাদি থেকে ভীতি প্রদর্শন করেন। তিনি মানবজাতির সর্বাঙ্গীন কল্যাণের জন্যে সার্বজনীন, সর্ব যুগে প্রযোজ্য, সর্বদিক দিয়ে সুসম্পূর্ণ ও পূর্ণাঙ্গ ধর্ম (জীবন বিধান) নিয়ে এই ভূমন্ডলে আবির্ভূত হয়েছেন।

সুতরাং, এখন দ্বীন ইসলামের পরিপূর্ণতা বা শুদ্ধতার জন্যে কোনো সৃষ্টি বা মানব প্রচেষ্টার কোনোই প্রয়োজন নেই! কেননা, এটি মহাবিজ্ঞ, সর্বদ্রষ্টা মহান স্রষ্টার পক্ষ হতে অবতীর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান! যিনি বান্দার উপযোগী প্রত্যেক ব্যাপারে সর্বজ্ঞাতা ও তাদের প্রতি চির স্নেহশীল, মহাকরুণাময়! মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে মহান চরিত্রাবলীর অধিকারী হয়ে প্রেরিত হয়েছেন। এটি ঈমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এ কথা সর্বজন স্বীকৃত যে, নারীর পক্ষে স্বীয় মান মর্যাদা রক্ষা কল্পে নিজেকে ফেতনা, অশ্লীলতা ও অমর্যাদাকর যাবতীয় আচরণ থেকে দূরে রাখা, তার লজ্জাশীলতারই বহিঃপ্রকাশ।

কোরআন ও সুন্নাহর আলোকে পর্দা pdf

আরো বই ডাউনলোড করুন

কুরআন পড়ুন সহজ পদ্ধতিতে pdf

সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ pdf

বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম pdf

মুহস্বানাত বই pdf

মুহসিনীন বই pdf

এক নজরে কুরআন pdf

Scroll to Top